Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
রাশিয়ার সুখোই-৩৫ যুদ্ধবিমানের সঙ্গে লড়াইয়ে পারবে না এফ-১৬: ইউক্রেনের বিমান বাহিনী

আন্তর্জাতিক

আরটি
12 March, 2025, 08:20 pm
Last modified: 12 March, 2025, 08:48 pm

Related News

  • সমস্যা শেষ হয়ে যাওয়ার পর ন্যাটো সাহায্য করতে চেয়েছে, আমি বলেছি ‘দূরে থাকুন’: ট্রাম্প
  • ট্রাম্প ন্যাটো ছাড়লে কী হবে? ‘বিকল্প’ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইউরোপ
  • রাশিয়ার এলপিজি আনতে ট্যাংকার খুঁজছে ভারত
  • ইরানের বন্দর অবরোধে ট্রাম্পকে ‘না’ বলল ন্যাটো মিত্ররা
  • তীব্র সমালোচনার মুখে সোশ্যাল মিডিয়া থেকে যিশুর বেশে নিজের ছবি সরিয়ে নিলেন ট্রাম্প

রাশিয়ার সুখোই-৩৫ যুদ্ধবিমানের সঙ্গে লড়াইয়ে পারবে না এফ-১৬: ইউক্রেনের বিমান বাহিনী

ওয়াশিংটন ২০২৩ সালের মাঝামাঝি কিয়েভে এফ-১৬ সরবরাহের অনুমোদন দেয় এবং ন্যাটো মিত্রদের জেট পাঠানো এবং ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণের অনুমতি দেয়।
আরটি
12 March, 2025, 08:20 pm
Last modified: 12 March, 2025, 08:48 pm
যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিমান এফ-১৬। ছবি: রয়টার্স

পশ্চিমা দেশগুলোর সরবরাহ করা মার্কিন যুদ্ধবিমান এফ-১৬-এর সঙ্গে রাশিয়ার সুখোই এসইউ-৩৫ মাল্টিরোল ফাইটারের সঙ্গে আকাশযুদ্ধে সম্পূর্ণ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইগনাট এ তথ্য জানিয়েছেন।

ওয়াশিংটন ২০২৩ সালের মাঝামাঝি কিয়েভে এফ-১৬ সরবরাহের অনুমোদন দেয় এবং ন্যাটো মিত্রদের জেট পাঠানো এবং ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণের অনুমতি দেয়।

মঙ্গলবার ইউক্রেনীয় টিভি চ্যানেল নভোস্টি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে ইউরি ইগনাট বলেন, "ইউক্রেন যে পরিবর্তনগুলো এনেছে তা নিয়ে বিমান যুদ্ধে একের পর এক প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব নয়। আমাদের একটি বিস্তারিত কৌশল গ্রহণ করা প্রয়োজন। কারণ রাশিয়ার সুখোই-৩৫ তুলনামূলকভাবে নতুন একটি জেট।"

তিনি আরও বলেন, "এছাড়াও রয়েছে স্থলভিত্তিক বিমান প্রতিরক্ষা, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এবং আদর্শভাবে একটি আকাশভিত্তিক রাডার। আমাদের বিমান এবং আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের জন্য অনবোর্ড রাডারও অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

বেলজিয়াম, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও নরওয়ে ইউক্রেনকে ৮০টি এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। তবে এর বেশিরভাগই পৌঁছাতে কয়েক বছর লাগবে। ২০২৪ সালে ইউক্রেন প্রায় ১৮টি বিমান পেয়েছিল, তবে আগস্টে একটি এফ-১৬ বিধ্বস্ত এবং একজন অভিজ্ঞ পাইলট ওই দুর্ঘটনায় নিহত হন।

বিমানটি ধ্বংসের সঠিক কারণ এখনো অস্পষ্ট। ঘটনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিমান বাহিনীর কমান্ডারকে বরখাস্ত করেন।

কিয়েভ আশা করেছিল যে এফ-১৬ যুদ্ধক্ষেত্রে 'গেম-চেঞ্জার' হবে, তবে পুরোনো রাডার সিস্টেম ও লিঙ্ক ১৬ কৌশলগত নেটওয়ার্কের অনুপস্থিতি এর কার্যকারিতা সীমিত করে ফেলেছে।

মস্কো ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহের নিন্দা জানিয়ে বলেছে, এসব অস্ত্র যুদ্ধের গতিপথ বদলাতে না পারলেও সংঘাত দীর্ঘায়িত করছে। রাশিয়া এফ-১৬ সরবরাহকে উত্তেজনা বৃদ্ধির একটি পদক্ষেপ হিসেবেও অভিহিত করেছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, এসব জেট যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির পরিবর্তন ঘটাবে না। পাশাপাশি, যদি তৃতীয় কোনো দেশের বিমানঘাঁটি থেকে এসব বিমান উৎক্ষেপণ করা হয়, তবে মস্কো সেগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে।

Related Topics

টপ নিউজ

রাশিয়া / যুদ্ধবিমান / ন্যাটো / ইউক্রেন / এফ-১৬ / এসইউ-৩৫

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • সমস্যা শেষ হয়ে যাওয়ার পর ন্যাটো সাহায্য করতে চেয়েছে, আমি বলেছি ‘দূরে থাকুন’: ট্রাম্প
  • ট্রাম্প ন্যাটো ছাড়লে কী হবে? ‘বিকল্প’ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইউরোপ
  • রাশিয়ার এলপিজি আনতে ট্যাংকার খুঁজছে ভারত
  • ইরানের বন্দর অবরোধে ট্রাম্পকে ‘না’ বলল ন্যাটো মিত্ররা
  • তীব্র সমালোচনার মুখে সোশ্যাল মিডিয়া থেকে যিশুর বেশে নিজের ছবি সরিয়ে নিলেন ট্রাম্প

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net