Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
কেরানীগঞ্জে মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৪০০ লিটার কেমিক্যাল উদ্ধার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 December, 2025, 09:15 pm
Last modified: 27 December, 2025, 10:21 pm

Related News

  • মাদ্রাসার শৌচাগারে শিক্ষার্থীর লাশ: এক শিক্ষকের ৩ দিনের রিমান্ড, আদালতে আসামিদের কিল-ঘুষি 
  • মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গাইলে আকাশ ভেঙে পড়বে না: কলকাতা হাইকোর্ট   
  • রাজধানীর কেরানীগঞ্জে মিলল আরও দুই ইয়াবা কারখানা, গ্রেপ্তার ২
  • বরিশালে বালুভর্তি বস্তায় বোমা বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ
  • মুন্সীগঞ্জে বলাৎকারে ব্যর্থ হয়ে মাদ্রাসাছাত্রের গলায় ছুরিকাঘাতের অভিযোগ

কেরানীগঞ্জে মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৪০০ লিটার কেমিক্যাল উদ্ধার

পুলিশ সূত্র জানায়, ওই মাদ্রাসায় হাইড্রোজেন পারঅক্সাইডের সঙ্গে অন্যান্য উপকরণ মিশিয়ে ‘টিএটিপি’ (উচ্চমাত্রার বিস্ফোরক) তৈরি করা হচ্ছিল, যা সাধারণত আত্মঘাতী হামলায় ব্যবহার করা হয়।
টিবিএস রিপোর্ট
27 December, 2025, 09:15 pm
Last modified: 27 December, 2025, 10:21 pm
ছবি: টিবিএস

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনার পর সেখানে অভিযান চালিয়ে ৪০০ লিটার তরল রাসায়নিক ও বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সেখানে 'সুইসাইডাল ভেস্ট' বা আত্মঘাতী হামলার জ্যাকেট তৈরির কাজ চলছিল।

গতকাল শুক্রবার বিস্ফোরণের ঘটনার পর শনিবার (২৭ ডিসেম্বর) দক্ষিণ কেরানীগঞ্জ থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান কেমিক্যাল ও বিস্ফোরক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সুপার বলেন, 'বিস্ফোরণের পরপরই আমরা অ্যান্টি টেরোরিজম ইউনিটকে (এটিইউ) এবং সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দিই। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি মনিটর, বিভিন্ন ধরনের ৪০০ লিটার তরল রাসায়নিক এবং চারটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।'

পুলিশ সূত্র জানায়, ওই মাদ্রাসায় হাইড্রোজেন পারঅক্সাইডের সঙ্গে অন্যান্য উপকরণ মিশিয়ে 'টিএটিপি' (উচ্চমাত্রার বিস্ফোরক) তৈরি করা হচ্ছিল, যা সাধারণত আত্মঘাতী হামলায় ব্যবহার করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, শনিবার বিকেল পর্যন্ত বম্ব ডিসপোজাল ইউনিট প্রায় ২৫০ কেজি বোমা তৈরির সরঞ্জাম নিরাপদে নিষ্ক্রিয় করেছে। এছাড়া সেখান থেকে অপরিশোধিত বোমা উদ্ধার করা হয়েছে।

এর আগে গত শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে হাসনাবাদ এলাকার 'উন্মুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা' ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে মাদ্রাসার পরিচালক শেখ আল আমিন ওরফে রাজিব (৩২), তার স্ত্রী আসিয়া বেগম (২৮), তাদের দুই ছেলে এবং পাশের ভবনের বাসিন্দা হুমায়ুন কবির আহত হন। বিস্ফোরণের তীব্রতায় ভবনের ছাদ ও বিমে ফাটল ধরে এবং মাদ্রাসার দুটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা না থাকায় বড় প্রাণহানি এড়ানো গেছে।

পুলিশ জানায়, বিস্ফোরণের পর আল আমিন তার আহত স্ত্রী ও সন্তানদের প্রথমে স্থানীয় আদ-দ্বীন হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে পরিবারকে রেখে কৌশলে তিনি আত্মগোপনে চলে যান।

আল আমিনের কোনো উগ্র সংগঠনের সঙ্গে যোগসাজশ আছে কি-না? এমন প্রশ্নের জবাবে ঢাকা জেলার পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আল আমিনের নামে ঢাকার আশেপাশে কয়েকটি মামলা আছে। আমরা তদন্ত চালু রেখেছি। জানা গেছে, দুইবার গ্রেপ্তার হয়েছিলেন, জেলেও ছিলেন। ২০২৩ সালে জামিনে এসে অটোরিকশা চালিয়েছেন কিছুদিন। বর্তমানে উবার চালাতেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত আলামিনের স্ত্রী আসিয়া, ভাবি ইয়াসমিন আক্তার এবং আসমানি খাতুন নামে তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বর্তমানে পলাতক আল আমিন এবং ভবনটি ভাড়া নেওয়া মুফতি হারুনকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

Related Topics

টপ নিউজ

বোমা বিস্ফোরণ / কেরানীগঞ্জ / মাদ্রাসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: সংগৃহীত
    নারী চালক-কন্ডাক্টর নিয়ে আজ থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’
  • ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
    ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
    পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

Related News

  • মাদ্রাসার শৌচাগারে শিক্ষার্থীর লাশ: এক শিক্ষকের ৩ দিনের রিমান্ড, আদালতে আসামিদের কিল-ঘুষি 
  • মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গাইলে আকাশ ভেঙে পড়বে না: কলকাতা হাইকোর্ট   
  • রাজধানীর কেরানীগঞ্জে মিলল আরও দুই ইয়াবা কারখানা, গ্রেপ্তার ২
  • বরিশালে বালুভর্তি বস্তায় বোমা বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ
  • মুন্সীগঞ্জে বলাৎকারে ব্যর্থ হয়ে মাদ্রাসাছাত্রের গলায় ছুরিকাঘাতের অভিযোগ

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারী চালক-কন্ডাক্টর নিয়ে আজ থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’

3
ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান

4
ছবি: রাজিব ধর/টিবিএস
অর্থনীতি

নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে

5
পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
বাংলাদেশ

পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net