Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
‘আম্মু রিপ্লাই দিচ্ছে না কেন?’: এখনো মায়ের মেসেজ-কলের অপেক্ষায় অভিনেত্রী শিমুর মেয়ে

বাংলাদেশ

আরিফুল ইসলাম
17 January, 2026, 08:50 pm
Last modified: 17 January, 2026, 08:59 pm

Related News

  • জুলাই আন্দোলনের হত্যা মামলায় সাবেক এমপি আবদুর রহমান বদির ৬ মাসের জামিন
  • ওসমান হাদিকে হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন ১১ মার্চ
  • কেরানীগঞ্জে মাদরাসায় বিস্ফোরণ: প্রধান আসামি আল আমিন ১০ দিনের রিমান্ডে
  • দুঃখজনক হলেও কেরানীগঞ্জ থেকে সারারাত ধরে অভিযোগ পেয়েছি: গয়েশ্বর চন্দ্র রায়
  • গ্যাসহীন শহরে মাটির চুলা: সংকটের ভেতরে জন্ম নেওয়া নতুন পেশা

‘আম্মু রিপ্লাই দিচ্ছে না কেন?’: এখনো মায়ের মেসেজ-কলের অপেক্ষায় অভিনেত্রী শিমুর মেয়ে

২০২২ সালের ১৭ জানুয়ারি কেরানীগঞ্জের আলীপুর ব্রিজের পাশ থেকে শিমুর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। দাম্পত্য কলহের জেরে একই বছরের ১৬ জানুয়ারি সকালে তাকে হত্যা করা হয় বলে তদন্তে বেরিয়ে আসে।
আরিফুল ইসলাম
17 January, 2026, 08:50 pm
Last modified: 17 January, 2026, 08:59 pm
অভিনেত্রী রাইমা ইসলাম শিমু। ফাইল ছবি: সংগৃহীত

ওজিহার বয়স এখন ২০ বছর। চার বছর আগে এক কালোছায়া গ্রাস করেছিল তার সাজানো পৃথিবীকে। যখন তার বয়স মাত্র ১৬, তখন নিজের বাবার হাতে খুন হন মা—জনপ্রিয় অভিনেত্রী রাইমা ইসলাম শিমু। সেই থেকে ওজিহার জীবন বিষাদময় এক দীর্ঘশ্বাসের গল্প। মা নেই, আর বাবা সেই খুনের দায়ে কারাবন্দী। জীবনের এই কঠিন সমীকরণে দাঁড়িয়ে ওজিহা আজও খুঁজে ফেরেন—কেন এমন হলো?

সম্প্রতি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে আলাপকালে শিমু হত্যার সেই মর্মান্তিক স্মৃতি ও বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন নিহতের বোন ফাতেমা বেগম।

তিনি জানান, ওজিহার একমাত্র পৃথিবী ছিল তার মা। সেই মা হুট করে হারিয়ে যাওয়ায় ওজিহা চরম মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে। ফাতেমা বেগম বলেন, 'ও তো এখন বড় হয়েছে, সব বোঝে। ওর মনে প্রতিনিয়ত প্রশ্ন জাগে—এমন ঘটনা ওর সাথেই কেন হলো? ওজিহা ওর মাকে এতটাই মিস করে যে, আমাকে জড়িয়ে ধরে কান্না করে। ওর দাদা বাড়ি থেকেও কেউ কোনো খোঁজ নেয় না। সব মিলিয়ে ও মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছে।'

স্মৃতিচারণ করতে গিয়ে শিমুর বোন আবেগাপ্লুত হয়ে বলেন, 'গতকালই ওজিহা আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলছিল— "আমি আম্মুকে অনেকবার কল ও মেসেজ দিয়েছি, কিন্তু আম্মু রিপ্লাই দিচ্ছে না কেন? তুমি একটু কল করো না, তোমার কল নিশ্চয়ই ধরবে। আম্মু কল ধরলে আমাকে একটু কথা বলতে বলো প্লিজ।" ও এখনো প্রতিনিয়ত শিমুর ফেসবুক আইডিতে আর মোবাইল নম্বরে মেসেজ পাঠায়, কলের পর কল দেয়। মায়ের কোনো উত্তর না পেয়ে হাত-পা কাঁপতে থাকে ওর। আমি চেষ্টা করছি ওকে এই ট্রমা থেকে বের করে আনতে।'

শুধু ওজিহা নয়, শিমুর ছোট ছেলে রায়ানও সেই রাতের বিভীষিকা ভুলতে পারছে না। ঘটনার ছয় বছর পার হলেও মায়ের সেই আর্তনাদ আজও তার কানে বাজে। ফাতেমা বেগম জানান, 'ঘটনার সময় রায়ান রুমে ছিল। ও ঘুম থেকে জেগে একনজর সব দেখেছিল। ও ওর মাকে বলতে শুনেছিল— "রায়ান আমাকে বাঁচাও।' এই শব্দটা ও এখনো ভুলতে পারেনি। ওর বাবা ওকে ধমক দিয়ে শুইয়ে দিয়েছিল। আমরা চেষ্টা করছি ওর মন থেকে এসব স্মৃতি মুছে দিতে।'

এদিকে মেয়ের শোকে শিমুর মা-ও মৃত্যুশয্যায়। ফাতেমা বেগম বলেন, 'আপার প্রিয় খাবারগুলো মা এখন আর খেতে পারেন না। খাবার সামনে এলেই কান্না করেন। মায়ের দ্বিতীয়বার ব্রেন স্ট্রোক হয়েছে। আমাদের একটাই চাওয়া, মা যেন মরার আগে তার মেয়ে হত্যার বিচারটা দেখে যেতে পারেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ন্যায়বিচারের আশায় আছি।'

মামলার বর্তমান অবস্থা

আদালত সূত্রে জানা গেছে, অভিনেত্রী শিমু হত্যা মামলাটি বর্তমানে ঢাকার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুসরাত জাবীন নিম্মীর আদালতে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। মামলায় মোট ৩৩ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামী ৫ মার্চ পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য রয়েছে। শিমুর স্বামী সাখাওয়াত আলী নোবেল ও তার বন্ধু এস এম ফরহাদ বর্তমানে কারাগারে আছেন।

সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. আল আমিন বলেন, 'রাষ্ট্রপক্ষ এই মামলাটিতে খুবই আন্তরিক। সাক্ষীদের জবানবন্দিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। আমরা আশা করছি তাদের সর্বোচ্চ সাজা হবে এবং ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পাবে।'

তবে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেছেন, রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে এবং তারা খালাস পাবেন।

উল্লেখ্য, ২০২২ সালের ১৭ জানুয়ারি কেরানীগঞ্জের আলীপুর ব্রিজের পাশ থেকে শিমুর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। দাম্পত্য কলহের জেরে একই বছরের ১৬ জানুয়ারি সকালে তাকে হত্যা করা হয় বলে তদন্তে বেরিয়ে আসে।

এই ঘটনায় শিমুর ভাই হারুনুর রশীদ বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন। একই বছরের ২৯ আগস্ট পুলিশ চার্জশিট দাখিল করে এবং ২৯ নভেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন।

Related Topics

টপ নিউজ

অভিনেত্রী / অভিনেত্রী শিমু হত্যা / হত্যা মামলা / কেরানীগঞ্জ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা
  • দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
    ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

Related News

  • জুলাই আন্দোলনের হত্যা মামলায় সাবেক এমপি আবদুর রহমান বদির ৬ মাসের জামিন
  • ওসমান হাদিকে হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন ১১ মার্চ
  • কেরানীগঞ্জে মাদরাসায় বিস্ফোরণ: প্রধান আসামি আল আমিন ১০ দিনের রিমান্ডে
  • দুঃখজনক হলেও কেরানীগঞ্জ থেকে সারারাত ধরে অভিযোগ পেয়েছি: গয়েশ্বর চন্দ্র রায়
  • গ্যাসহীন শহরে মাটির চুলা: সংকটের ভেতরে জন্ম নেওয়া নতুন পেশা

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

3
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

4
যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা

5
দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net