Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার অ্যাটাকমস হামলা চালিয়েছে ইউক্রেন, দাবি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
19 November, 2024, 07:40 pm
Last modified: 19 November, 2024, 07:44 pm

Related News

  • ট্রাম্পের জন্মদিনে পুতিনের ফোন, মস্কো যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতেরা
  • প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • যুদ্ধবিরতির ঠিক আগে ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার, নিহত ২৭
  • ডেটিংয়ে গিয়ে ইরান-ইউক্রেন নিয়ে গোপন তথ্য ফাঁস পেন্টাগন কর্মকর্তার

যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার অ্যাটাকমস হামলা চালিয়েছে ইউক্রেন, দাবি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের

মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, ৫টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। একটি ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত হওয়ার পর তার ধ্বংসাবশেষ থেকে একটি সামরিক স্থাপনায় আগুন ধরে যায়।
টিবিএস ডেস্ক
19 November, 2024, 07:40 pm
Last modified: 19 November, 2024, 07:44 pm
ইউক্রেনের শীর্ষ সামরিক কমান্ডার কর্নেল জেনারেল অলেক্সান্ডার সিরস্কি মঙ্গলবার দেশটির আইন প্রণেতাদের সঙ্গে কথা বলছেন। ছবি: রয়টার্স

রাশিয়া দাবি করেছে, ইউক্রেন মার্কিন সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা করেছে। একদিন আগেই ওয়াশিংটন ইউক্রেনকে এ ধরনের হামলার অনুমতি দিয়েছিল। খবর বিবিসি'র।

মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার সকালে ইউক্রেন রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (অ্যাটাকমস) ব্যবহার করে হামলা চালিয়েছে।

মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, ৫টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। একটি ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত হওয়ার পর তার ধ্বংসাবশেষ থেকে একটি সামরিক স্থাপনায় আগুন ধরে যায়।

এ হামলার মাধ্যমে ইউক্রেন রাশিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভূখণ্ডে প্রথমবারের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করল। রাশিয়ায় অ্যাটাকমস ছোড়ার অনুমতি পাওয়ার কিছু সময় পরই এ হামলা চালাল ইউক্রেন।

সোমবার মস্কো ঘোষণা করেছিল, এ ধরনের যেকোনো হামলার জন্য তারা 'উপযুক্ত ও কার্যকর জবাব' দেবে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে সৃষ্ট আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়। এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইউক্রেনের সামরিক বাহিনী এর আগে জানিয়েছিল, এটি ব্রায়ানস্ক অঞ্চলের একটি গোলাবারুদ গুদামে আঘাত করেছে। তবে হামলায়  অ্যাটাকমস ব্যবহৃত হয়েছে কি না তা তারা উল্লেখ করেনি।

ইউক্রেনীয় বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, কারাচেভ শহরের কাছাকাছি সীমান্ত থেকে ১০০ কিলোমিটার দূরে একটি ডিপোতে হামলা চালানো হয়, যার ফলে ১২টি দ্বিতীয় বিস্ফোরণ ঘটে।

এদিকে, মঙ্গলবার সকালে পুতিন রাশিয়ার পারমাণবিক নীতিতে পরিবর্তন অনুমোদন করেছেন। নতুন ধারা অনুযায়ী, রাশিয়া এর পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে।

এতে আরও বলা হয়েছে, যদি কোনো অ-পারমাণবিক রাষ্ট্র [রাশিয়াকে] আক্রমণ করে এবং সেটি কোনো পারমাণবিক শক্তি দ্বারা সমর্থিত হয়, তবে সেটি রাশিয়ার ওপর যৌথ আক্রমণ হিসেবে গণ্য হবে।

Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ / অ্যাটাকমস / দূরপাল্লার মিসাইল / ইউক্রেন / ইউক্রেনের হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • ট্রাম্পের জন্মদিনে পুতিনের ফোন, মস্কো যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতেরা
  • প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • যুদ্ধবিরতির ঠিক আগে ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার, নিহত ২৭
  • ডেটিংয়ে গিয়ে ইরান-ইউক্রেন নিয়ে গোপন তথ্য ফাঁস পেন্টাগন কর্মকর্তার

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net