Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলা: জামিন পেলেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফারাবী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 July, 2025, 03:35 pm
Last modified: 31 July, 2025, 03:37 pm

Related News

  • নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: প্রধান আসামির জামিন
  • হত্যা মামলায় আইভীর জামিন মঞ্জুর, আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান
  • গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে স্বামী দায় এড়াতে পারবেন না: হাইকোর্ট
  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এমনভাবে ফেরানো হবে, যেন বাতিল করতে গণভোটের প্রয়োজন হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলা: জামিন পেলেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফারাবী

আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান বলেন, ‘২০২১ সালে ট্রাইব্যুনালের রায় বাতিল চেয়ে ফারাবীর আপিল গ্রহণ করে হাইকোর্ট। এরপর এখন তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। লিখিত আদেশ প্রকাশের পর জামিনের মেয়াদ জানা যাবে।’
টিবিএস রিপোর্ট
31 July, 2025, 03:35 pm
Last modified: 31 July, 2025, 03:37 pm
ছবি: সংগৃহীত

ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শফিউর রহমান ফারাবীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ বুধবার (৩০ জুলাই) এ আদেশ দেন।

আদালতে ফারাবীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান। তাকে সহায়তা করেন আইনজীবী মোহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান।

আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান বলেন, '২০২১ সালে ট্রাইব্যুনালের রায় বাতিল চেয়ে ফারাবীর আপিল গ্রহণ করে হাইকোর্ট। এরপর এখন তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। লিখিত আদেশ প্রকাশের পর জামিনের মেয়াদ জানা যাবে।'

জামিন আবেদনে বলা হয়, মামলায় চারজন সহঅভিযুক্ত আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও কেউই ফারাবীর নাম উল্লেখ করেনি। এমনকি তদন্ত কর্মকর্তার বাইরে কোনো সাক্ষীও তাকে ঘটনার সঙ্গে জড়িত করেননি। এছাড়া ফারাবী নিজেও কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। তিনি ২০১৫ সালের ৩ মার্চ থেকে কারাগারে আছেন।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়কে। তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান। তারা একুশে বইমেলা থেকে বাসায় ফেরার পথে হামলার শিকার হন।

অভিজিতের প্রয়াত পিতা, পদার্থবিজ্ঞানী অজয় রায়, পরদিন শাহবাগ থানায় হত্যা মামলা করেন।

২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল অভিজিৎ হত্যা মামলার রায় ঘোষণা করে। ট্রাইব্যুনালের বিচারক মো. মুজিবুর রহমান নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলামের পাঁচ সদস্যকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন: বরখাস্ত মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক (নিষিদ্ধ সংগঠনটির কথিত সমন্বয়ক), মোজাম্মেল হোসেন ওরফে সাইমন, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব, আকরাম হোসেন ওরফে আবির এবং মো. আরাফাত রহমান।

ট্রাইব্যুনাল প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করে।

এই মামলায় শফিউর রহমান ফারাবীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে আরও দুই বছর কারাভোগের আদেশ দেওয়া হয়।
 
Related Topics

টপ নিউজ

ফারাবি / অভিজিৎ হত্যা / ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার রায় / ব্লগার হত্যা / ব্লগার / জঙ্গি / হাইকোর্ট / জামিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: প্রধান আসামির জামিন
  • হত্যা মামলায় আইভীর জামিন মঞ্জুর, আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান
  • গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে স্বামী দায় এড়াতে পারবেন না: হাইকোর্ট
  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এমনভাবে ফেরানো হবে, যেন বাতিল করতে গণভোটের প্রয়োজন হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত

2
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

4
ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net