Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
ইরান থেকে পেট্রোলিয়াম কেনার অভিযোগে ৬ ভারতীয় কোম্পানিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক

ইউএনবি, এপি
31 July, 2025, 12:35 pm
Last modified: 31 July, 2025, 12:41 pm

Related News

  • ইরানে দ্বিতীয় ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • নিখোঁজ দ্বিতীয় ক্রুকে উদ্ধারে যাওয়া মার্কিন বিমান ভূপাতিত করার দাবি ইরানের
  • হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার
  • ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু-কেও উদ্ধার করে আনার দাবি
  • ইরান যুদ্ধে মার্কিন বিমান ভূপাতিতের ঘটনা ২০ বছরের বেশি সময়ের মধ্যে এটিই প্রথম

ইরান থেকে পেট্রোলিয়াম কেনার অভিযোগে ৬ ভারতীয় কোম্পানিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানি পেট্রোকেমিক্যাল পণ্য বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ৬ ভারতীয় কোম্পানিসহ বিশ্বের মোট ২০টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
ইউএনবি, এপি
31 July, 2025, 12:35 pm
Last modified: 31 July, 2025, 12:41 pm
প্রতীকী ছবি: রয়টার্স

ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ছয়টি ভারতীয় প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর এক ঘোষণায় জানিয়েছে, এ ধরনের লেনদেন যুক্তরাষ্ট্রের নির্বাহী আদেশ '১৩৮৪৬'-এর আওতায় আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করে।

বুধবার প্রকাশিত ওই ঘোষণায় জানানো হয়, ইরানি পেট্রোকেমিক্যাল পণ্য বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ৬ ভারতীয় কোম্পানিসহ বিশ্বের মোট ২০টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ওয়াশিংটনের এই পদক্ষেপ বৃহত্তর একটি কৌশলের অংশ, যার লক্ষ্য ইরানের রাজস্ব আয়ের উৎস বন্ধ করা। যুক্তরাষ্ট্রের দাবি, এসব আয় সন্ত্রাসবাদে অর্থায়ন, মধ্যপ্রাচ্যে অস্থিরতা সৃষ্টিসহ ইরানি জনগণকে দমন করার জন্য ব্যবহৃত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, 'ইরানি শাসকগোষ্ঠী এখনো মধ্যপ্রাচ্যে সংঘাত উসকে দিচ্ছে এবং তাদের অস্থিতিশীল কর্মকাণ্ডে অর্থায়ন করছে। আজকের পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র এমন অর্থপ্রবাহ বন্ধ করতে চায়, যা ইরানি সরকার বিদেশে সন্ত্রাসে সহায়তা এবং নিজ দেশের জনগণকে দমনে ব্যবহার করছে।'

নিষেধাজ্ঞার আওতাভুক্ত ভারতীয় প্রতিষ্ঠানগুলো

সবচেয়ে গুরুতর অভিযোগ আনা হয়েছে ভারতের আলকেমিক্যাল সল্যুশনস প্রাইভেট লিমিটেড-এর বিরুদ্ধে। অভিযোগ, প্রতিষ্ঠানটি ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ইরানি উৎসের পেট্রোকেমিক্যাল পণ্য আমদানি ও ক্রয় করেছে ৮ কোটি ৪০ লাখ ডলারের বেশি মূল্যে।

গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস লিমিটেড-এর বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে। ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জানুয়ারির মধ্যে তারা মিথানলসহ বিভিন্ন ইরানি পেট্রোকেমিক্যাল পণ্য আমদানি করেছে ৫ কোটি ১০ লাখ ডলারের বেশি মূল্যে।

ভারতের পেট্রোকেমিক্যাল ব্যবসায়িক প্রতিষ্ঠান জুপিটার ডাই কেম প্রাইভেট লিমিটেড একই সময়ে টলুইনসহ অন্যান্য ইরানি পণ্য আমদানি করেছে ৪ কোটি ৯০ লাখ ডলারের বেশি মূল্যে, এমন অভিযোগ তোলা হয়েছে।

রামনিকলাল এস গোসালিয়া অ্যান্ড কোম্পানি ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জানুয়ারির মধ্যে ইরানি উৎসের মিথানল ও টলুইন আমদানি করেছে ২ কোটি ২০ লাখ ডলারের বেশি মূল্যে। এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্র।

পারসিস্টেন্ট পেট্রোকেম প্রাইভেট লিমিটেড-এর বিরুদ্ধেও অভিযোগ উঠেছে, ২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে তারা প্রায় ১ কোটি ৪০ লাখ ডলারের ইরানি পেট্রোকেমিক্যাল পণ্য আমদানি করেছে। এসবের মধ্যে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান বাব আল বরশা-এর সরবরাহকৃত পণ্যও ছিল।

অন্যদিকে, কাঞ্চন পলিমারস ১৩ লাখ ডলারের বেশি মূল্যে ইরানি উৎসের পলিথিন আমদানি করেছে বলে অভিযোগ করা হয়েছে। তারা তানাইস ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে এসব পণ্য সংগ্রহ করেছে।

এই ছয়টি ভারতীয় প্রতিষ্ঠানকে 'এক্সিকিউটিভ অর্ডার ১৩৮৪৬'-এর 'সেকশন ৩(এ)(৩)' এর আওতায় নিষিদ্ধ তালিকাভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে, তারা 'ইরানি পেট্রোকেমিক্যাল পণ্যের ক্রয়, বিক্রয় বা পরিবহনের ক্ষেত্রে সচেতনভাবে গুরুত্বপূর্ণ লেনদেনে জড়িয়েছে'।

নিষেধাজ্ঞার পরিণতি

এই নিষেধাজ্ঞার ফলে, যুক্তরাষ্ট্রে বা কোনোভাবে মার্কিন নাগরিক ও প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন এলাকায় এই প্রতিষ্ঠানগুলোর যাবতীয় সম্পদ ও সম্পদের স্বার্থ জব্দ করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এখন থেকে এসব নিষিদ্ধ প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের লেনদেন করতে পারবে না, যদি না অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওফ্যাক) থেকে বিশেষ অনুমোদন নেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, 'এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে যেকোনো ধরনের অর্থ, পণ্য বা সেবা প্রদান—যা কোনোভাবে এই নিষিদ্ধ প্রতিষ্ঠানগুলোর জন্য, তাদের কাছে বা তাদের পক্ষ থেকে আসে।'

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য কেবল শাস্তি নয়, বরং আচরণে পরিবর্তন আনা।
'নিষেধাজ্ঞার লক্ষ্য হলো শাস্তি দেওয়া নয়, বরং ইতিবাচক আচরণগত পরিবর্তন আনা,' এমনটাই বলা হয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে।

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ইঙ্গিত দেয়, ইরানের পেট্রোকেমিক্যাল খাতের সঙ্গে সংশ্লিষ্ট বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি আরও জোরদার করা হচ্ছে। পাশাপাশি, পূর্বের নিষেধাজ্ঞাগুলো আরও কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ওয়াশিংটন নতুন করে তৎপর হয়েছে।

Related Topics

টপ নিউজ

পেট্রোলিয়াম / মার্কিন নিষেধাজ্ঞা / ভারত / ইরান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
    উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

Related News

  • ইরানে দ্বিতীয় ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • নিখোঁজ দ্বিতীয় ক্রুকে উদ্ধারে যাওয়া মার্কিন বিমান ভূপাতিত করার দাবি ইরানের
  • হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার
  • ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু-কেও উদ্ধার করে আনার দাবি
  • ইরান যুদ্ধে মার্কিন বিমান ভূপাতিতের ঘটনা ২০ বছরের বেশি সময়ের মধ্যে এটিই প্রথম

Most Read

1
আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

3
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

4
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

5
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

6
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net