Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
টাইটানিকের ৭০০ যাত্রীকে বাঁচানো ব্রিটিশ ক্যাপ্টেনের ঘড়ি বিক্রি হলো ২০ লাখ ডলারে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 November, 2024, 03:25 pm
Last modified: 17 November, 2024, 03:32 pm

Related News

  • সিনেমা কেন দেখি অথবা তিরিশ বছরের ঘোর
  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • জ্যাকব অ্যান্ড কোংয়ের ১৫ লাখ ডলারের ঘড়িতে অনন্ত আম্বানির প্রতিকৃতি

টাইটানিকের ৭০০ যাত্রীকে বাঁচানো ব্রিটিশ ক্যাপ্টেনের ঘড়ি বিক্রি হলো ২০ লাখ ডলারে

১৮ ক্যারেটের টিফানি অ্যান্ড কোম্পানি ব্র্যান্ডের এই ঘড়িটি ১৯১২ সালে স্যার রস্ট্রনকে উপহার দিয়েছিলেন টাইটানিকের বেঁচে থাকা কয়েকজন যাত্রী। 
টিবিএস ডেস্ক
17 November, 2024, 03:25 pm
Last modified: 17 November, 2024, 03:32 pm
ছবি: হেনরি অ্যালড্রিজ অ্যান্ড সন

রেকর্ড দামে বিক্রি হয়েছে টাইটানিকের ৭০০-এরও বেশি যাত্রীকে উদ্ধার করা ব্রিটিশ নৌযানের ক্যাপ্টেনের একটি সোনার পকেট ঘড়ি। ঘড়িটি নিলামে ১ দশমিক ৯৭ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। খবর বিবিসি'র। 

১৮ ক্যারেটের টিফানি অ্যান্ড কোম্পানি ব্র্যান্ডের এই ঘড়িটি ১৯১২ সালে স্যার রস্ট্রনকে উপহার দিয়েছিলেন টাইটানিকের বেঁচে থাকা কয়েকজন যাত্রী। 

উইল্টশায়ারের নিলাম প্রতিষ্ঠান হেনরি অ্যালড্রিজ অ্যান্ড সন জানিয়েছে, এটি টাইটানিক সংক্রান্ত স্মারকের জন্য সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ড। ঘড়িটি একজন মার্কিন ব্যক্তিগত সংগ্রাহকের কাছে বিক্রি হয়েছে। এর আগে এ বছরের এপ্রিলে টাইটানিকের সবচেয়ে ধনী যাত্রীর পরিহিত একটি সোনার পকেট ঘড়ি বিক্রি হয়েছিল ১৫ লাখ ডলারে। 

টাইটানিকের বিপদের সংকেত 'আমরা বরফে আঘাত করেছি, দ্রুত আসুন' শোনার পর, স্যার রস্ট্রন তৎক্ষণাৎ তার জাহাজ আরএমএস কারপাথিয়ার দিক পরিবর্তন করেন। ইউরোপের পথে থাকা কারপাথিয়া দ্রুততার সহিত এবং ১৯১২ সালের ১৫ এপ্রিল টাইটানিক ডুবে যাওয়ার দুই ঘণ্টা পর সেখানে পৌঁছায়।

ঘড়িটি স্যার রস্ট্রনকে উপহার দিয়েছিলেন টাইটানিকের ধনী যাত্রী জন জ্যাকব অ্যাস্টরের স্ত্রী এবং আরও দুই ধনী ব্যবসায়ীর স্ত্রী, যারা তাদের স্বামীদের হারিয়েছিলেন। 

ঘড়িটির পেছনে লেখা আছে: 'ক্যাপ্টেন রস্ট্রনকে টাইটানিক থেকে বেঁচে থাকা তিনজনের কৃতজ্ঞতা জানাতে উপহার – ১৫ এপ্রিল, ১৯১২ – মিসেস জন বি থেয়ার, মিসেস জন জ্যাকব অ্যাস্টর এবং মিসেস জর্জ ডি উইডেনার।'

নিলাম প্রতিষ্ঠান জানিয়েছে, নিউ ইয়র্কের ফিফথ অ্যাভিনিউতে অ্যাস্টর পরিবারের প্রাসাদে এক ভোজসভায় স্যার রস্ট্রনকে এই ঘড়িটি উপহার দেওয়া হয়েছিল।

নিলামকারী অ্যান্ড্রু অ্যালড্রিজ বলেন, 'স্যার রস্ট্রনের সাহসিকতার জন্য এটি উপহার দেওয়া হয়েছিল, কারণ তার তৎপরতা ছাড়া ওই ৭০০ মানুষ বাঁচতে পারতেন না।'

Related Topics

টপ নিউজ

টাইটানিক / টাইটানিক ডুবি / নিলাম / ঘড়ি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • সিনেমা কেন দেখি অথবা তিরিশ বছরের ঘোর
  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • জ্যাকব অ্যান্ড কোংয়ের ১৫ লাখ ডলারের ঘড়িতে অনন্ত আম্বানির প্রতিকৃতি

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net