Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
ফাইভজি-র চেয়ে ৫০০ গুণ স্পিড, সেকেন্ডে ৫ সিনেমা ডাউনলোড! সিক্সজি চালু হচ্ছে জাপানে

আন্তর্জাতিক

বিজনেস ইনসাইডার
17 June, 2024, 07:05 pm
Last modified: 19 June, 2024, 02:42 pm

Related News

  • ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
  • এআই ও স্মার্ট প্রযুক্তিতে সাজছে গাজীপুর: ১৬০ কোটি টাকায় শুরু হচ্ছে ‘সেফ সিটি’ প্রকল্প
  • ৫জি প্রস্তুতি প্রকল্পে শম্বুকগতি: বিটিসিএলের ভাগ্যে কী আছে?
  • ডাক্তাররা স্মার্ট ওয়াচ বা রিংয়ের মতো প্রযুক্তিগুলো নিয়ে সতর্ক, কিন্তু কেন?
  • একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

ফাইভজি-র চেয়ে ৫০০ গুণ স্পিড, সেকেন্ডে ৫ সিনেমা ডাউনলোড! সিক্সজি চালু হচ্ছে জাপানে

বিজনেস ইনসাইডার
17 June, 2024, 07:05 pm
Last modified: 19 June, 2024, 02:42 pm

ছবি: সংগৃহীত

মানুষের জীবনে বিপ্লব নিয়ে এসেছে ফাইভজি প্রযুক্তি। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম-এর মতো ওটিটি অ্যাপের জন্য এ প্রযুক্তি হয়ে এসেছে আশীর্বাদ। তবে ফাইভজি এরচেয়েও বড় ও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে আমাদের জীবনে। মহামারিকালে রিমোট ওয়ার্ক করতে ব্যাপক সুবিধা এনে দিয়েছে এই প্রযুক্তি। 

এর মাঝেই হাঁটি হাঁটি পা পা করে চলে আসছে ফাইভজির উত্তরসূরি—সিক্সজি। 

জাপানি কোম্পানি ডোকোমো, এনটিটি, এনইসি ও ফুজিতসু-র একটি কনসোর্টিয়াম নিয়ে আসছে বিশ্বের প্রথম সিক্সজি ওয়্যারলেস ডিভাইস। 

আর এই অসাধারণ ডিভাইসটির ডাটা ট্রান্সমিশন গতি প্রতি সেকেন্ডে ১০০ গিগাবিট (জিবিপিএস)—যা কিনা ফাইভজি প্রযুক্তির চেয়েও ২০ গুণ বেশি। 

এছাড়া সিক্সজি প্রযুক্তির গতি হবে বর্তমানের ফাইভজির গতির চেয়েও ৫০০ গুণ বেশি। সিক্সজি প্রযুক্তিতে প্রতি সেকেন্ডে পাঁচটি এইচডি সিনেমা ডাউনলোড করা যাবে!

বর্তমানে বেশিরভাগ নতুন স্মার্টফোনেই ফাইভজি প্রযুক্তি থাকে। যুক্তরাষ্ট্রে এসব ফাইভজি প্রযুক্তির স্মার্টফোনের গত ইন্টারনেট স্পিড হয় সেকেন্ডে ২০০ মেগাবিটের (এমবিপিএস)। তাত্ত্বিকভাবে, ফাইভজি প্রযুক্তির উন্নয়ন ঘটিয়ে এর স্পিড সর্বোচ্চ ১০ জিবিপিএস পর্যন্ত নেওয়া সম্ভব। কিন্তু তারপরও এ প্রযুক্তির স্পিড সিক্সজির পরীক্ষামূলক গতির চেয়ে কম হবে।

সিক্সজি প্রযুক্তিতে এত গতি পাওয়ার কারণ হলো ফাইভজি কাজ করে কম/নিচু ফ্রিকোয়েন্সি ব্যান্ডে। অন্যদিকে সিক্সজি চলবে ১০০ গিগাহার্টজ থেকে ৩০০ গিগাহার্টজের মতো উচ্চ ফ্রিকোয়েন্সি ব্যান্ডে। 

নতুন এই ব্যান্ডে তথ্য আদানপ্রদান করা যাবে অনেক দ্রুত গতিতে। 

তবে নতুন এই ফ্রিকোয়েন্সি ব্যান্ডের জন্য নতুন অবকাঠামো গড়ে তুলতে হবে। অর্থাৎ সিক্সজি সাধারণ মানুষের হাতের নাগালে আসতে বেশ সময় লাগবে। তবে একবার সবার নাগালে চলে আসার পর এটি প্রযুক্তি জগতে বিপ্লব ঘটিয়ে দিতে পারে। সিক্সজির কল্যাণে চলে আসতে পারে মিক্সড রিয়েলিটি ও এনহ্যান্সড ভার্চুয়াল রিয়েলিটি।

Related Topics

টপ নিউজ

সিক্সজি / ফাইভজি / ৬জি / সিক্সজি প্রযুক্তি / ৫জি / প্রযুক্তি / ইন্টারনেট স্পিড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
    ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 
  • ছবি: সংগৃহীত
    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
  • ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
    ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

Related News

  • ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
  • এআই ও স্মার্ট প্রযুক্তিতে সাজছে গাজীপুর: ১৬০ কোটি টাকায় শুরু হচ্ছে ‘সেফ সিটি’ প্রকল্প
  • ৫জি প্রস্তুতি প্রকল্পে শম্বুকগতি: বিটিসিএলের ভাগ্যে কী আছে?
  • ডাক্তাররা স্মার্ট ওয়াচ বা রিংয়ের মতো প্রযুক্তিগুলো নিয়ে সতর্ক, কিন্তু কেন?
  • একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

Most Read

1
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

2
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

4
ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
অর্থনীতি

ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net