Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 01, 2026
স্পেসএক্সের এক নারী ইন্টার্নের সঙ্গে যৌন সম্পর্ক ছিল ইলন মাস্কের: প্রতিবেদন

আন্তর্জাতিক

বিজনেস ইনসাইডার
12 June, 2024, 09:05 pm
Last modified: 12 June, 2024, 09:07 pm

Related News

  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • স্পেসএক্স কি মহাকাশে নতুন ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’?
  • ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?
  • ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮০ বিলিয়ন ডলার চাইল পেন্টাগন

স্পেসএক্সের এক নারী ইন্টার্নের সঙ্গে যৌন সম্পর্ক ছিল ইলন মাস্কের: প্রতিবেদন

প্রতিবেদনে বলা হয়, কলেজে পড়ার সময় ২০১০-এর দশকের শুরুর দিকে স্পেসএক্স-এ ইন্টার্নশিপ করতে আসেন ওই নারী। সেসময় ওই নারীর সঙ্গে মাস্কের প্রথম পরিচয় হয়।
বিজনেস ইনসাইডার
12 June, 2024, 09:05 pm
Last modified: 12 June, 2024, 09:07 pm
ইলন মাস্কের ফাইল ছবি। ছবি: রয়টার্স

ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে ইলন মাস্কের সঙ্গে স্পেসএক্স-এর সাবেক এক নারী ইন্টার্ন কর্মীর অল্প কিছুদিনের একটি সম্পর্কের কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কলেজে পড়ার সময় ২০১০-এর দশকের শুরুর দিকে স্পেসএক্স-এ ইন্টার্নশিপ করতে আসেন ওই নারী। সেসময় ওই নারীর সঙ্গে মাস্কের প্রথম পরিচয় হয়।

এতে আরও বলা হয়েছে, ওই নারী তার বন্ধুদের বলেছিলেন যে তিনি স্পেসএক্স-এর উন্নয়নের জন্য বিভিন্ন আইডিয়া দিয়েছিলেন মাস্ককে। এভাবেই তাদের মধ্যে সম্পর্ক শুরু হয়, তারা আনুষ্ঠানিক ভাবে ডেটেও যান।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, পরে মাস্ক ওই নারীকে সিসিলির একটি রিসোর্ট দেখাতে নিয়ে যান।

প্রতিবেদনে বলা হয়, মাস্ক ২০১৭ সালে নিজে ওই নারীর সঙ্গে যোগাযোগ করে তার নির্বাহী কর্মীর ভূমিকা নিয়ে আলোচনা করেন।

ওই নারীর বরাতে তার আইনজীবী ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, তিনি [ওই নারী] ২০১৯ সাল পর্যন্ত স্পেসএক্স-এ কাজ করেছেন।

ওই নারীর আইনজীবীর দেওয়া হলফনামায় তিনি বলেছেন, তবে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত স্পেসএক্সে কাজ করার সময় মাস্কের সঙ্গে তার কোনো 'রোমান্টিক সম্পর্ক' ছিল না।

ওই নারী বলেন, 'স্পেসএক্স-এ আমার চাকরির সময় ইলন মাস্ক আমার প্রতি কোনো অন্যায় করেননি।'

হলফনামায় বলা হয়েছে, স্পেসএক্স-এ পূর্ণকালীন চাকরি করার আগে তার মাস্কের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল।

বিষয়টি সম্পর্কে জানা ব্যক্তি এবং ওই নারীর বন্ধুরা জানিয়েছেন, স্পেসএক্স-এ চাকরি করার সময় তিনি একাধিকবার মাস্কের বাড়িতে গিয়েছিলেন।

প্রতিবেদনে ওই নারীর নাম উল্লেখ করা হয়নি। সংবাদমাধ্যমটি লিখেছে, ওই নারী এবং মাস্ক উভয়ের প্রতিনিধিত্ব করা আইনজীবীরা তাদের কাছে আইনি নোটিশ পাঠিয়ে ওই নারীর নাম প্রকাশে নিষেধ করেছেন।

মাস্ক এবং স্পেসএক্স-এর প্রতিনিধিরা মন্তব্যের জন্য বিজনেস ইনসাইডারের অনুরোধে সাড়া দেননি।

এছাড়া এ বিষয়ে মন্তব্যের জন্য ওই নারীর সঙ্গে যোগাযোগ করতে পারেনি বিজনেস ইনসাইডার।

সাম্প্রতিক বছরগুলোতে স্পেসএক্স কয়েকটি যৌন হয়রানির অভিযোগে তদন্তের মুখে পড়েছে।

চলতি বছরের শুরুর দিকে স্পেসএক্সের সাবেক সাতকর্মী অভিযোগ করেন, নির্বাহী কর্মকর্তারা নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেন এবং যৌন হয়রানি নিয়ে কৌতুক করেন।

তারা ক্যালিফোর্নিয়ার নাগরিক অধিকার কর্তৃপক্ষের কাছে অভিযোগের বিশদ বিবরণ দিয়েছেন।

মাস্কের বিরুদ্ধে যৌন অসদাচরণের ব্যক্তিগত অভিযোগও রয়েছে।

২০২২ সালের মে মাসে, বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে জানানো হয়, মাস্কের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনার পরে ২০১৮ সালে স্পেসএক্স একজন প্রাক্তন ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে আড়াই লাখ ডলার দিয়েছিল।

মাস্ক এই দাবি অস্বীকার করেছেন এবং বলেছেন এসব তথ্য মিথ্যা।

Related Topics

টপ নিউজ

ইলন মাস্ক / স্পেস এক্স / ওয়াল স্ট্রিট জার্নাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক থেকে নেয়া
    ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
  • কোলাজ: টিবিএস
    ‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
    মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন
  • ছবি: সংগৃহীত
    গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার
  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
    এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
    আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

Related News

  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • স্পেসএক্স কি মহাকাশে নতুন ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’?
  • ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?
  • ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮০ বিলিয়ন ডলার চাইল পেন্টাগন

Most Read

1
ছবি: ফেসবুক থেকে নেয়া
বাংলাদেশ

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

3
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
বাংলাদেশ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার

5
এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
অর্থনীতি

এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত

6
পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
ইজেল

আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net