Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
উপদেষ্টাদের 'সেফ এক্সিট' প্রসঙ্গ কেন সামনে আনলেন এনসিপি নেতারা?

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
08 October, 2025, 09:25 pm
Last modified: 08 October, 2025, 09:36 pm

Related News

  • ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩ দফা দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান
  • রাষ্ট্রপতির অভিশংসনসহ তিন দাবিতে সংসদের সামনে এনসিপির নেতা-কর্মীরা
  • একটা কার্যকর সংসদ দেখতে চাই, আশা করছি রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে: নাহিদ ইসলাম
  • রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, সংস্কার বাস্তবায়ন করতে সংসদে যাবো: নাহিদ ইসলাম 
  • সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ

উপদেষ্টাদের 'সেফ এক্সিট' প্রসঙ্গ কেন সামনে আনলেন এনসিপি নেতারা?

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উপদেষ্টাদের দায়িত্ব পালনে ব্যর্থতা নিশ্চয়ই একটি বিষয়, তবে ‘সেফ এক্সিট’-এর প্রসঙ্গ আসলে সেটি মূলত এক ধরনের অনিয়মতান্ত্রিক পরিবর্তনের ইঙ্গিত দেয়।
টিবিএস ডেস্ক
08 October, 2025, 09:25 pm
Last modified: 08 October, 2025, 09:36 pm
ফইল ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা 'সেফ এক্সিট' বা নিরাপদে সরে যাওয়ার উপায় খুঁজছেন- এমন অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা। হঠাৎ এই প্রসঙ্গ সামনে আসায় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে। খবর বিবিসি বাংলার৷

প্রথমে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এক টেলিভিশন সাক্ষাৎকারে 'সেফ এক্সিট'-এর বিষয়টি তোলেন। পরে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও একই বিষয়ে বক্তব্য দেন এনসিপির এক সভায়। এ মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা।

গত বছর গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনায় অংশ নিয়েছিলেন আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা। সেই সরকারে নাহিদ ইসলামসহ তিনজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা হিসেবে কাজ করার সুযোগ পেয়েছিলেন। তবে বছর না ঘুরতেই কেন উপদেষ্টাদের 'নিরাপদ প্রস্থান' প্রসঙ্গ তুলছেন এনসিপি নেতারা- এ নিয়ে নানা জল্পনা দেখা দিয়েছে।

এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বিবিসি বাংলাকে বলেন, "উপদেষ্টাদের 'সেফ এক্সিট' নিয়ে নাহিদ ইসলাম ও সারজিস আলমের বক্তব্যই আসলে দলের সামগ্রিক অবস্থান।"

তিনি বলেন, 'আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচার ও সংস্কার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা। সেটি পালনের দায়িত্ব নিয়েও তা না করে কোনো কোনো উপদেষ্টা তাদের ওপর অর্পিত দায়িত্ব থেকে পালিয়ে বাঁচতে চান। নাহিদ কিংবা সারজিস সেই বিষয়টিই বলেছেন।'

তবে 'সেফ এক্সিট'-এর প্রসঙ্গ তুললেও নাহিদ বা সারজিস কেউই সুনির্দিষ্ট কোনো উপদেষ্টার নাম উল্লেখ করেননি। এ বিষয়ে মন্তব্যের জন্য বিবিসি বাংলা তাদের দুজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা কেউ ফোন ধরেননি।

এদিকে, উপদেষ্টাদের কেউ কেউ সত্যিই কি 'সেফ এক্সিট' খুঁজছেন- বুধবার (৮ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এমন প্রশ্নে মুখোমুখি হন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, 'নাহিদ ইসলামের বক্তব্যটা স্পেসিফিক হলে হয়তো সরকারের পক্ষ থেকে কথা বলা যেত। এখানে তো সরকারের বক্তব্য দেওয়ার তো সুযোগ নেই।'

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উপদেষ্টাদের দায়িত্ব পালনে ব্যর্থতা নিশ্চয়ই একটি বিষয়, তবে 'সেফ এক্সিট'-এর প্রসঙ্গ আসলে সেটি মূলত এক ধরনের অনিয়মতান্ত্রিক পরিবর্তনের ইঙ্গিত দেয়।

Related Topics

টপ নিউজ

এনসিপি / উপদেষ্টা / নাহিদ ইসলাম / আখতার হোসেন / সৈয়দ রিজওয়ানা হাসান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩ দফা দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান
  • রাষ্ট্রপতির অভিশংসনসহ তিন দাবিতে সংসদের সামনে এনসিপির নেতা-কর্মীরা
  • একটা কার্যকর সংসদ দেখতে চাই, আশা করছি রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে: নাহিদ ইসলাম
  • রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, সংস্কার বাস্তবায়ন করতে সংসদে যাবো: নাহিদ ইসলাম 
  • সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net