Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন মাস্ক

আন্তর্জাতিক

বিবিসি
02 October, 2025, 10:55 am
Last modified: 02 October, 2025, 10:53 am

Related News

  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • বৈদ্যুতিক গাড়ির বিশ্ববাজারে টেসলাকে টপকে আবারও শীর্ষে চীনের বিওয়াইডি
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • স্পেসএক্স কি মহাকাশে নতুন ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’?
  • ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?

বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন মাস্ক

বিবিসি
02 October, 2025, 10:55 am
Last modified: 02 October, 2025, 10:53 am
ছবি: রয়টার্স

পৃথিবীর ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে আধা-ট্রিলিয়ন বা ৫০০ বিলিয়ন ডলারের বেশি নিট সম্পদের মালিক হয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। চলতি বছর তার বৈদ্যুতিক গাড়ির কোম্পানি ও অন্যান্য ব্যবসার মূল্যবৃদ্ধির সুবাদে তিনি এই মাইলফলক অর্জন করলেন।

ফোর্বসের বিলিয়নিয়ার সূচক জানিয়েছে, নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার বিকেলে প্রযুক্তি খাতের এই ধনকুবেরের মোট সম্পদের পরিমাণ কিছুক্ষণের জন্য ৫০০.১ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। তবে দিনের শেষে তা কিছুটা কমে ৪৯৯ বিলিয়ন ডলারের সামান্য ওপরে এসে দাঁড়ায়।

টেসলার পাশাপাশি মাস্কের অন্যান্য উদ্যোগ, যেমন কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক (এআই) স্টার্টআপ এক্সএআই ও রকেট কোম্পানি স্পেসএক্স-এর ভ্যালুয়েশনও গত কয়েক মাসে বেড়েছে।

এই মাইলফলক বিশ্বের শীর্ষ ধনী হিসেবে মাস্কের অবস্থানকে আরও দৃঢ় করেছে। এ তালিকায় তিনি বৈশ্বিক প্রযুক্তি খাতের প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেক এগিয়ে রয়েছেন।

ফোর্বসের বিলিয়নিয়ার সূচক অনুসারে, ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন প্রায় ৩৫০.৭ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে বর্তমানে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি।

গত মাসে ওরাকলের শেয়ারের দাম ৪০ শতাংশের বেশি বেড়ে যাওয়ায় এলিসন অল্প সময়ের জন্য মাস্ককে ছাড়িয়ে গিয়েছিলেন। ক্লাউড অবকাঠামো ব্যবসা ও এআই-সংক্রান্ত চুক্তিতে প্রতিষ্ঠানটির আশাতীত সাফল্যের পূর্বাভাসের কারণে তাদের শেয়ারের এই মূল্যবৃদ্ধি ঘটেছিল।

মাস্কের বিপুল সম্পদের একটি বড় অংশই টেসলায় থাকা তার ১২ শতাংশের বেশি শেয়ারের সাথে যুক্ত। এ বছর টেসলার শেয়ারদর ব্যাপকভাবে বেড়েছে।

বুধবার নিউইয়র্কের পুঁজিবাজারে লেনদেন শেষে টেসলার শেয়ারের দাম ৩.৩ শতাংশের বেশি বাড়ে। এ নিয়ে চলতি বছর কোম্পানিটির শেয়ারের দাম ২০ শতাংশের বেশি বাড়ল।

গত কয়েক মাসে মাস্ক রাজনীতি থেকে সরে এসে নিজের কোম্পানিগুলোতে বেশি মনযোগী হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিনিয়োগকারীরা। এ সিদ্ধান্তের সুবাদে কোম্পানিগুলোর শেয়ারদর ক্রমশ বাড়ছে।

চলতি বছরের শুরুতে ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অভ গভর্নমেন্ট এফিশিয়েন্সি-র—যার কাজ ছিল মার্কিন সরকারের ব্যয় কমানো ও কর্মী ছাঁটাই করা—সঙ্গে কাজ করার জন্য তিনি সমালোচনার মুখে পড়েছিলেন।

টেসলার বোর্ড জানিয়েছে, আগামী দশকে একগুচ্ছ উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা পূরণ করতে পারলে মাস্ক ১ ট্রিলিয়ন ডলারেরও বেশি মূল্যের একটি বেতন প্যাকেজ পেতে পারেন।

এই প্যাকেজ পেতে হলে তাকে টেসলার মূল্য আটগুণ বৃদ্ধি করা, ১০ লাখ এআই রোবট বিক্রি, আরও এক কোটি ২০ লাখ টেসলা গাড়ি বিক্রিসহ আরও বেশ কিছু লক্ষ্য পূরণ করতে হবে।

এছাড়াও গত মাসে মাস্ক ঘোষণা দেন, তিনি প্রায় ১ বিলিয়ন ডলার মূল্যের টেসলার শেয়ার কিনেছেন, যাকে কিছু বিনিয়োগকারী প্রতিষ্ঠানটির প্রতি আস্থার প্রতীক হিসেবে দেখছেন।

Related Topics

টপ নিউজ

মাস্ক / ইলন মাস্ক / শীর্ষ ধনী / বিশ্বের সবচেয়ে ধনী / টেসলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
    বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

Related News

  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • বৈদ্যুতিক গাড়ির বিশ্ববাজারে টেসলাকে টপকে আবারও শীর্ষে চীনের বিওয়াইডি
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • স্পেসএক্স কি মহাকাশে নতুন ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’?
  • ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

4
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

6
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net