Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
নিউরালিংকের চিপ নেওয়া প্রথম রোগী ভয় পেয়েছিলেন, তার চিপটি খুলে ফেলতে হতে পারে

আন্তর্জাতিক

এবিসি নিউজ
18 May, 2024, 07:45 pm
Last modified: 19 May, 2024, 01:07 pm

Related News

  • মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোন ঠেকাতে সাহায্যের বিনিময়ে টাকা ও প্রযুক্তি চায় ইউক্রেন: জেলেনস্কি
  • এআই শিক্ষক থেকে সাইবারনেটিক্স—২০৫০ সালে বিশ্ব কেমন হতে পারে?
  • এবার এক্সবক্স ও প্লেস্টেশনকে টেক্কা দিতে নতুন কনসোল আনছে পিসি গেমিং জায়ান্ট ভালভ
  • ২৪ মিলিয়ন ডলারের ক্লাউড থেকে ৬ মিলিয়ন ডলারের সেবা: যেভাবে হিতে বিপরীত হলো বাংলাদেশ–ওরাকল চুক্তি 
  • কোয়ান্টাম কম্পিউটিং কি কৃত্রিম বুদ্ধিমত্তার চেয়েও বড় কিছু হবে?

নিউরালিংকের চিপ নেওয়া প্রথম রোগী ভয় পেয়েছিলেন, তার চিপটি খুলে ফেলতে হতে পারে

‘আর দশজনের মতো আমিও এখন কম্পিউটার চালাতে পারি, যেটা আগে পারতাম না,’ বলেন নোলান।
এবিসি নিউজ
18 May, 2024, 07:45 pm
Last modified: 19 May, 2024, 01:07 pm
নোলান আরবা। ছবি: গুড মর্নিং আমেরিকা ভায়া এবিসি নিউজ

এক দুর্ঘটনায় হাত-পা চারটিই অচল হয়ে পড়ে ৩০ বছর বয়সি নোলান আরবা'র। তারপর প্রথম মানুষ হিসেবে ইলন মাস্কের নিউরালিংক কোম্পানির ব্রেইন ইমপ্ল্যান্ট চিপ 'দ্য লিংক' নিজের মস্তিষ্কে স্থাপন করিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এ চিপ প্রযুক্তি তার জীবন অনেক বদলে দিয়েছে।

এক হ্রদে লাফ দিতে গিয়ে মেরুরজ্জু ক্ষতিগ্রস্ত হয় নোলানের। এতে কাঁধ থেকে শরীরের নিচের অংশ অচল হয়ে পড়ে। দুর্ঘটনার আট বছর পর এ বছরের জানুয়ারিতে নিউরালিংকের ক্লিনিক্যাল ট্রায়ালে প্রথম মানুষ হিসেবে অংশগ্রহণ করেন তিনি।

'গুড মর্নিং আমেরিকা' টিভি শো-এর উইল রিভের সঙ্গে এক সাক্ষাৎকারে নোলান বলেন, এ চিপের কল্যাণে এখন কেবল নিজের চিন্তা ব্যবহার করে তিনি একটি কম্পিউটার প্রায় সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারেন।

কয়েনের আকারের এ চিপটি নোলানের মাথার খুলির নিচে স্থাপন করা হয়েছে। এটিতে ৬৪টি ক্ষুদ্র তার রয়েছে যেগুলোতে এক হাজারের বেশি ইলেকট্রোড সংযুক্ত। এসব ইলেকট্রোড মস্তিষ্কের নিউরনের কার্যক্রম পাঠ করতে এবং কম্পিউটার বা স্মার্টফোনের সঙ্গে যোগাযোগ তৈরি করতে পারে বলে জানিয়েছে নিউরালিংক।

'আর দশজনের মতো আমিও এখন কম্পিউটার চালাতে পারি, যেটা আগে পারতাম না,' বলেন নোলান।

তিনি বলেন, ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম ধাপের জন্য রাজি হওয়ার বিষয়ে তিনি উদ্বিগ্ন নন, কারণ বৈজ্ঞানিক এ গবেষণার পুরোভাগে অংশ নেওয়ার মাধ্যমে তার মতো প্যারালাইসিসে ভোগা মানুষদের জীবনকে উন্নত করার পথ সহজ করতে তিনি সাহায্য করছেন।

'আমি জানতাম, আমি এতে রাজি হলে পরবর্তীকালে অনেকেই এ প্রযুক্তিতে ভরসা পাবেন,' বলেন তিনি।

চিপ স্থাপনের পর এখন পর্যন্ত দারুণ সাফল্যের পরও এমন কিছু সমস্যা দেখা গিয়েছিল যেগুলোর কারণে নিউরালিংক এক পর্যায়ে নোলানের মাথা থেকে চিপটি খুলে ফেলারও চিন্তা করেছিল।

নোলান জানান, এক সময় তার চিপের কিছু তার মস্তিষ্ক থেকে আলগা হয়ে গিয়েছিল। তারপর ডিভাইসটির সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়।

তবে নিউরালিংকের সহপ্রতিষ্ঠাতা ডিজে সিও জানান, চিপটিতে প্রযুক্তিগত কিছু পরিবর্তন আনতে পেরেছিলেন তারা। ফলে নোলানের মস্তিষ্কের সঙ্গে এটির সংযোগ আবার শক্তিশালী হয়।

এ প্রযুক্তির ভবিষ্যৎ সম্পর্কে নোলানের ধারণা, কোনো একদিন হয়তো মানুষকে আর প্যারালাইসিসে সম্পূর্ণ অচল হয়ে পড়তে হবে না। 'আমার মনে হয় না মানুষ যতটা দূরে ভাবছে, এ ব্যাপারটা আদতে তত দূরে,' বলেন তিনি।

তিনি বিশ্বাস করেন, ভবিষ্যতে এ প্রযুক্তির মাধ্যমে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিরাও আবার হাঁটাচলার সক্ষমতা ফিরে পাবেন।

২০১৬ সালে বিলিয়নিয়ার ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক এবং একদল বিজ্ঞানী ও গবেষক নিউরালিংক প্রতিষ্ঠা করেন।

Related Topics

টপ নিউজ

নিউরালিংক / চিপ / ওয়্যারলেস ব্রেইন চিপ / প্রযুক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোন ঠেকাতে সাহায্যের বিনিময়ে টাকা ও প্রযুক্তি চায় ইউক্রেন: জেলেনস্কি
  • এআই শিক্ষক থেকে সাইবারনেটিক্স—২০৫০ সালে বিশ্ব কেমন হতে পারে?
  • এবার এক্সবক্স ও প্লেস্টেশনকে টেক্কা দিতে নতুন কনসোল আনছে পিসি গেমিং জায়ান্ট ভালভ
  • ২৪ মিলিয়ন ডলারের ক্লাউড থেকে ৬ মিলিয়ন ডলারের সেবা: যেভাবে হিতে বিপরীত হলো বাংলাদেশ–ওরাকল চুক্তি 
  • কোয়ান্টাম কম্পিউটিং কি কৃত্রিম বুদ্ধিমত্তার চেয়েও বড় কিছু হবে?

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net