Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 05, 2026
এআই ও স্মার্ট প্রযুক্তিতে সাজছে গাজীপুর: ১৬০ কোটি টাকায় শুরু হচ্ছে ‘সেফ সিটি’ প্রকল্প

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 July, 2026, 10:15 pm
Last modified: 13 July, 2026, 10:25 pm

Related News

  • প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’, গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কলেজশিক্ষার্থী কারাগারে
  • মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের পিকআপ উল্টে এক সদস্য নিহত, আহত ৬
  • কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত আরও ৪ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে: আইনমন্ত্রী
  • এআই তৈরি করতে পারে বিশ্ব অর্থনীতির মন্দা: হুঁশিয়ারি ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নরের

এআই ও স্মার্ট প্রযুক্তিতে সাজছে গাজীপুর: ১৬০ কোটি টাকায় শুরু হচ্ছে ‘সেফ সিটি’ প্রকল্প

প্রকল্পটি ইতোমধ্যে পুলিশ সদর দপ্তর থেকে অনুমোদন পেয়েছে। বর্তমানে এটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অর্থ বরাদ্দ ও প্রশাসনিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
টিবিএস রিপোর্ট
13 July, 2026, 10:15 pm
Last modified: 13 July, 2026, 10:25 pm
ছবি: সংগৃহীত

জননিরাপত্তা সুসংহত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করতে গাজীপুর মহানগরীকে একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর 'সেফ সিটি' হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার।

গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি), গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি) এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় পুরো মহানগরকে উচ্চক্ষমতাসম্পন্ন আইপি ক্যামেরা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডাটা অ্যানালিটিক্স এবং স্মার্ট মনিটরিং প্রযুক্তির নিশ্ছিদ্র নজরদারিতে আনা হচ্ছে।

জিএমপি সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে এই উচ্চাভিলাষী প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১৬০ কোটি টাকা। প্রকল্পটি ইতোমধ্যে পুলিশ সদর দপ্তর থেকে অনুমোদন পেয়েছে। বর্তমানে এটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অর্থ বরাদ্দ ও প্রশাসনিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ঢাকার আগে কেন গাজীপুর?

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গাজীপুরে বাস্তবায়িত এই পাইলট প্রকল্প সফল হলে পরবর্তী সময়ে রাজধানী ঢাকায় একই ধরনের 'সেফ সিটি' ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের। বর্তমান সরকার অবাস্তব বা কাল্পনিক 'স্মার্ট বাংলাদেশ'-এর স্লোগানে বিশ্বাসী না হয়ে সরাসরি বাস্তবমুখী এবং টেকসই প্রকল্প বাস্তবায়নে আগ্রহী। যথাযথ অবকাঠামো ও আর্থসামাজিক বাস্তবতার ওপর ভিত্তি করে মানুষকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার অংশ হিসেবেই রাজধানী ঢাকাকে সেফ সিটি হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে 'Development of Safe City in Dhaka' প্রকল্প হাতে নেওয়া হলেও কারিগরি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গাজীপুরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

গত ৫ জুন পুলিশ সদর দপ্তরে ডিআইজি (ইকুইপমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট) মো. মুশফেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কারিগরি সাব-কমিটির পঞ্চম সভায় জানানো হয়, রাজধানীর তুলনায় কম বাজেট এবং অত্যন্ত সহজতর ও দ্রুত বাস্তবায়নযোগ্য হওয়ার কারণে গাজীপুর ও নারায়ণগঞ্জে এই প্রকল্প সর্বাগ্রে কার্যকর করা সম্ভব। এই লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে 'ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানি' এবং স্থানীয় পুলিশের যৌথ সমন্বয়ে সফলভাবে ফিজিবিলিটি স্টাডি ও জিওলোকেশন সার্ভে সম্পন্ন হয়েছে।

প্রযুক্তির ছোঁয়ায় যা থাকছে

প্রস্তাবিত প্রকল্পের আওতায় পুরো মহানগরীকে একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনা হবে। কারিগরি দিক থেকে এই প্রকল্পে ফেস রিকগনিশন ক্যামেরা ব্যবহার করা হবে, যা সন্দেহভাজন বা চিহ্নিত অপরাধীদের চেহারা দ্রুত শনাক্ত করে তাৎক্ষণিক অ্যালার্ম প্রদান করবে। এছাড়া অটোমেটিক নাম্বার প্লেট রিকগনিশন ক্যামেরার মাধ্যমে যানবাহনের অবস্থান ও গতিবিধি স্বয়ংক্রিয়ভাবে ট্র্যাক করা হবে।

নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য থাকবে একটি কেন্দ্রীয় 'কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার'। এআই ভিত্তিক ভিডিও ম্যানেজমেন্ট সিস্টেম ভিডিও বিশ্লেষণের মাধ্যমে যেকোনো অস্বাভাবিক বা সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করবে। এর ফলে 'পুলিশ রেসপন্স ইকোসিস্টেম' চালুর মাধ্যমে জরুরি পরিস্থিতিতে দ্রুততম সময়ে পুলিশি সেবা পৌঁছানো সম্ভব হবে।

আগ্রহী বিশ্বসেরা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো

প্রকল্পটি বাস্তবায়নে বিশ্বের নামকরা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো আগ্রহ প্রকাশ করেছে। কারিগরি কমিটির সভায় এইচকে ভিশন, হুয়াওয়ে, ডাহুয়া, এনইসি, মটোরোলা এবং ইউনিভিউ-এর মতো প্রতিষ্ঠানগুলো তাদের কারিগরি সক্ষমতা প্রদর্শন করেছে। প্রতিটি প্রতিষ্ঠানকে তাদের প্রস্তাবিত প্রযুক্তির কার্যকারিতা প্রমাণের জন্য 'প্রুফ অফ কনসেপ্ট' জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বর্তমানে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কারিগরি কমিটি সিস্টেম আর্কিটেকচার ও ইকুইপমেন্ট তালিকা চূড়ান্ত করার কাজ করছেন। প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব পুনর্মূল্যায়নের কাজও চলমান রয়েছে।

অংশীজনদের তৎপরতা

প্রকল্পটি বাস্তবায়নে গাজীপুর সিটি কর্পোরেশন, জিএমপি, বিআরটি এবং আইইউটি সহ বিভিন্ন অংশীজন নিবিড়ভাবে কাজ করছে। জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. তাহেরুল হক চৌহান স্থানীয় কমিউনিটির সাথে আলোচনা ও সরেজমিনে সার্ভে সম্পন্ন করেছেন। গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে ইতোমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রয়োজনীয় প্রস্তাবনা পাঠানো হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার মো. তাহেরুল হক চৌহান বলেন, "আমাদের মূল লক্ষ্য গাজীপুরের সাধারণ মানুষ, শ্রমিক এবং শিল্পপতিদের সম্পদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা। গাজীপুর দেশের একটি অন্যতম অর্থনৈতিক হাব, যেখানে প্রায় ৬০ লক্ষ মানুষের বাস এবং ২০ লক্ষ শ্রমিকের রুজি-রুটি জড়িয়ে রয়েছে। শিল্প উদ্যোক্তা ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারলে এটি দেশের সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি বিষয়টিকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, "বর্তমান সরকার প্রধান জনাব তারেক রহমানের নেতৃত্বে মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার। 'সবার আগে বাংলাদেশ' নীতি বাস্তবায়নে আইন-শৃঙ্খলার আধুনিকায়ন জরুরি। আশা করি গাজীপুরবাসী খুব দ্রুত এই আধুনিক সেফ সিটির সুবিধা লাভ করবেন।"

সংশ্লিষ্টদের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে গাজীপুর হবে দেশের প্রথম আধুনিক, প্রযুক্তিনির্ভর ও নিরাপদ শিল্পনগরী।

Related Topics

টপ নিউজ

গাজীপুর / এআই / প্রযুক্তি / পুলিশ / অপরাধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা
  • নেপালের রসুয়া জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের বাইরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে নেপাল সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যাচ্ছে; ২ সেপ্টেম্বর প্রাপ্ত একটি হ্যান্ডআউট ছবিতে এটি ধারণ করা হয়। (ছবি: নেপাল আর্মি/হ্যান্ডআউট/রয়টার্স)
    নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ
  • ছবি: টিবিএস
    বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু
  • ২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
    থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘চোখের সামনেই ভয়াবহ রূপ নিচ্ছে’: ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, রেকর্ড উষ্ণতার সতর্কতা জাতিসংঘের
  • সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 

Related News

  • প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’, গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কলেজশিক্ষার্থী কারাগারে
  • মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের পিকআপ উল্টে এক সদস্য নিহত, আহত ৬
  • কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত আরও ৪ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে: আইনমন্ত্রী
  • এআই তৈরি করতে পারে বিশ্ব অর্থনীতির মন্দা: হুঁশিয়ারি ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নরের

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

2
নেপালের রসুয়া জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের বাইরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে নেপাল সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যাচ্ছে; ২ সেপ্টেম্বর প্রাপ্ত একটি হ্যান্ডআউট ছবিতে এটি ধারণ করা হয়। (ছবি: নেপাল আর্মি/হ্যান্ডআউট/রয়টার্স)
আন্তর্জাতিক

নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু

4
২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে

5
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘চোখের সামনেই ভয়াবহ রূপ নিচ্ছে’: ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, রেকর্ড উষ্ণতার সতর্কতা জাতিসংঘের

6
সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net