Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
বিল গেটসের অর্থায়নে পানি ও কার্বন-ডাই-অক্সাইড থেকে জ্বালানি তৈরি করছে যে স্টার্টআপ

আন্তর্জাতিক

ব্লুমবার্গ
28 April, 2024, 12:30 pm
Last modified: 28 April, 2024, 02:10 pm

Related News

  • স্টার্টআপ, কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য ভ্যাট অব্যাহতির প্রস্তাব বাজেটে
  • আসন্ন বাজেটে স্টার্টআপ, নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য বরাদ্দ ৪০০ কোটি টাকা: অর্থমন্ত্রী
  • তেলের মজুদ ৩ মাসে উন্নীত ও আমদানির উৎস বহুমুখী করার প্রস্তাব সংসদীয় বিশেষ কমিটির
  • অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম কমল লিটারে ১৫.৬৭ টাকা
  • অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল 

বিল গেটসের অর্থায়নে পানি ও কার্বন-ডাই-অক্সাইড থেকে জ্বালানি তৈরি করছে যে স্টার্টআপ

ব্লুমবার্গ
28 April, 2024, 12:30 pm
Last modified: 28 April, 2024, 02:10 pm
পশ্চিম টেক্সাসে ইনফিমিয়ামের প্ল্যান্টে টেকসই বিমান-জ্বালানি তৈরি হবে। ছবি: ইনফিমিয়াম।

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের শহর কর্পাস ক্রিস্টি মূলত জীবাশ্ম জ্বালানিনির্ভর। এ বন্দরনগরীতে রয়েছে কয়েক ডজন জীবাশ্ম জ্বালানি কোম্পানি। প্রতি বছর বিপুল পরিমাণ অপরিশোধিত তেলও আমদানি করে শহরটি। 

তবে জীবাশ্ম জ্বালানিনির্ভর এ কর্পাস ক্রিস্টিতেই কার্বন-ডাই-অক্সাইড থেকে জ্বালানি উৎপাদন করছে একটি স্টার্টআপ। 

গত অক্টোবরে কর্পাস ক্রিস্টিতে কার্যক্রম শুরু করে ক্যালিফোর্নিয়াভিত্তিক স্টার্টআপ কোম্পানি ইনফিনিয়াম। 

ইনফিনিয়ামের প্ল্যান্টে ইলেক্ট্রোলাইজার দিয়ে পানিকে হাইড্রোজেন ও অক্সিজেনে ভাঙা হয়। এ কাজে আশপাশের বায়ু ও সৌর প্রতিষ্ঠান দিয়ে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করা হয়। এরপর হাইড্রোজেনকে পাঠানো হয় একটি রিঅ্যাকটরে। সেখানে স্থানীয় পরিশোধনাগার থেকে ধারণ করা কার্বন-ডাই-অক্সাইডের সংস্পর্শে আসে এ হাইড্রোজেন। সেখানে বেশ কিছু জটিল রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। পরিণতিতে উৎপন্ন হয় একটি সিনথেটিক জ্বালানি, যার রাসায়নিক বৈশিষ্ট্য তার জ্ঞাতি ভাই জীবাশ্ম জ্বালানির মতোই।

ইনফিনিয়াম দিনে প্রায় ৮ হাজার ৩০০ লিটার সিনথেটিক জ্বালানি উৎপাদন করে। শিল্পে একে বলা হয় 'ইলেক্ট্রোফুয়েল' বা 'ই-ফুয়েল'। এ জ্বালানি যুক্তরাষ্ট্রজুড়ে গ্রাহকদের সরবরাহ করে প্রতিষ্ঠানটি।

ট্রাক থেকে শুরু করে জেট বিমান পর্যন্ত সব বাহনের জ্বালানির ভিত্তিই হচ্ছে হাইড্রোকার্বন—হাইড্রোজেন ও কার্বন পরমাণুর সমন্বয়ে গঠিত যৌগ। তবে এসব পরমাণু থেকে বিকল্প জ্বালানি তৈরি সম্ভব, বৈশ্বিক উষ্ণায়নের ওপর যার প্রভাব কম হবে।

বিশ্বের মোট গ্রিনহাউস গ্যাস নিঃসরণের ২ শতাংশই হয় বিমান চলাচল থেকে। আর ৮ শতাংশ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হয় পণ্য পরিবহন—মূলত ট্রাক, জাহাজ রেলের মাধ্যমে—থেকে। ভ্রমণ ও পরিবহনের চাহিদা বেড়ে যাওয়ায় সামনে এ হার আরও বাড়বে।

এই পরিস্থিতিতে সমস্যার অন্যতম সমাধান হতে পারে ই-ফুয়েল। পাঁচ বছর আগেও ই-ফুয়েল বলতে কোনোকিছুর অস্তিত্ব ছিল না। আর ২০৩০ সাল নাগাদ ই-ফুয়েলের বাজারের আকার ৫০ বিলিয়ন ডলার ছোঁবে বলে ধারণা শিল্পসংশ্লিষ্টদের। 

ই-ফুয়েলের বাণিজ্যিক উৎপাদন এখনও একেবারেই প্রাথমিক পর্যায়ে থাকলে এর প্রতি মানুষ 'প্রচুর আগ্রহ' দেখাচ্ছে।

ইনফিনিয়ামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রবার্ট শুয়েটজলে বলেন, পরিবহনকে কার্বনমুক্ত করতে 'বড়' ভূমিকা রাখতে পারে ই-ফুয়েল। 

তিন বছর বয়সি এ স্টার্টআপের টেক্সাসসহ অন্যান্য জায়গায় ১৩টি প্রকল্প চলমান রয়েছে। 

ইনফিনিয়ামের কর্পাস ক্রিস্টি প্ল্যান্টে মূলত ট্রাকের জন্য ই-ডিজেল উৎপাদন করা হয়। পাশাপাশি জেট ফুয়েল হিসেবে ই-কেরোসিন এবং ই-ন্যাফথাও উৎপাদন করা হয়। 

প্ল্যান্টটি পূর্ণ সক্ষমতায় চললে বছরে প্রায় ৩ মিলিয়ন টন ই-ফুয়েল উৎপাদন করতে পারে। 

২০৪০ সাল নাগাদ নিঃসরণের মাত্রা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দেওয়া অ্যামাজনও ই-ফুয়েল নিচ্ছে ইনফিনিয়াম থেকে। 

এছাড়া টেকসই বিমান-জ্বালানি উৎপাদনের জন্য পশ্চিম টেক্সাসেও আরেকটি প্ল্যান্ট করছে ইনফিনিয়াম। আমেরিকান এয়ারলাইনস ইতিমধ্যে সেখান থেকে জ্বালানি নিতে সম্মত হয়েছে। ২০২৬ সালে এ প্ল্যান্টে উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে।

ইনফিনিয়ামের ভবিষ্যৎ কেমন হয়, তা-ই এখন দেখার বিষয়। প্রতিষ্ঠানটির ই-ফুয়েল 'বেশি ব্যয়বহুল' বলে স্বীকার করে নিলেও শুয়েটজলে প্রকৃত ব্যয় কত, তা জানাননি। 

ইলেক্ট্রোলাইসিসের মাধ্যমে হাইড্রোজেন উৎপাদনের জন্য প্রচুর পানি প্রয়োজন। যদিও ইনফিনিয়াম বলছে, তাদের পানির ব্যবহার 'অত্যন্ত সাশ্রয়ী'। 

স্টার্টআপটি বলছে, তাদের পণ্য প্রথাগত জ্বালানির চাইতে ৯৫ শতাংশ কম কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণ করে। একে 'নিট-শূন্য কার্বন জ্বালানির খুব কাছাকাছি' বলে উল্লেখ করেন ইনফিনিয়ামের প্রধান নির্বাহী।

তবে সবাই অবশ্য এ দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত নন। কলাম্বিয়া ইউনিভার্সিটির গবেষক পিয়েরপাওলো ক্যাজোলা বলেন, জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে চলা কারখানা থেকে পরিবেশে নিঃসরণ হওয়া কার্বন-ডাই-অক্সাইডের সঙ্গে তুলনা করলে কার্বন ধারণ করে একে ই-ফুয়েল উৎপাদনের ব্যবহার করাটা বেশি জলবায়ুবান্ধব। কিন্তু গ্যাসটিকে সাময়িকভাবে আটকে রাখা হয়। ই-ফুয়েল পুড়ে শেষ হয়ে যাওয়ার পর সেটি প্রথাগত জ্বালানির মতোই সেই কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণ করে। 

Related Topics

টপ নিউজ

স্টার্টআপ / ই-ফুয়েল / জ্বালানি উৎপাদন / জ্বালানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • স্টার্টআপ, কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য ভ্যাট অব্যাহতির প্রস্তাব বাজেটে
  • আসন্ন বাজেটে স্টার্টআপ, নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য বরাদ্দ ৪০০ কোটি টাকা: অর্থমন্ত্রী
  • তেলের মজুদ ৩ মাসে উন্নীত ও আমদানির উৎস বহুমুখী করার প্রস্তাব সংসদীয় বিশেষ কমিটির
  • অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম কমল লিটারে ১৫.৬৭ টাকা
  • অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল 

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net