Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
বাইডেনের পুতিনকে ‘উন্মাদ এসওবি’ ডাকার প্রতিক্রিয়ায় যা বলল ক্রেমলিন

আন্তর্জাতিক

সিএনবিসি
22 February, 2024, 08:05 pm
Last modified: 22 February, 2024, 08:24 pm

Related News

  • মধ্যপ্রাচ্যে শান্তি আনার জন্য সবকিছু করবে রাশিয়া: আরাগচিকে পুতিন
  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প
  • ইরান ও ইউক্রেন যুদ্ধ শেষ করতে ট্রাম্প-পুতিনের ফোনালাপ
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে “অবিচল সমর্থন” পুতিনের
  • এপস্টাইন বিতর্কে ক্ষমা চাইলেন বিল গেটস; দুই রুশ নারীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার

বাইডেনের পুতিনকে ‘উন্মাদ এসওবি’ ডাকার প্রতিক্রিয়ায় যা বলল ক্রেমলিন

‘হয়তো হলিউডের কাউবয়ের মতো সাজার ইচ্ছে হয়েছিল, কিন্তু সত্যি বলতে কী, এমনটা হতে পারবে বলে আমার মনে হয় না।’
সিএনবিসি
22 February, 2024, 08:05 pm
Last modified: 22 February, 2024, 08:24 pm
ফাইল ছবি: রয়টার্স

রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের 'ক্রেজি সান অভ আ বিচ (এসওবি)' বলে গালি দেওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেমলিন।

ক্রেমলিন বলেছে, ভেবেচিন্তে না বলা ওই মন্তব্যের মাধ্যমে বাইডেন নিজেকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ছোট করেছেন।

রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ বলেন, 'অন্য দেশের রাষ্ট্রপ্রধানকে নিয়ে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্টের এমন শব্দের ব্যবহারে প্রেসিডেন্ট পুতিনের কোনো ক্ষতি হয়নি, কিন্তু এমন ভাষা ব্যবহারকারীর জন্যই বিষয়টি লজ্জাজনক হতে পারে।'

'হয়তো হলিউডের কাউবয়ের মতো সাজার ইচ্ছে হয়েছিল, কিন্তু সত্যি বলতে কী, এমনটা হতে পারবে বলে আমার মনে হয় না,' পেসকভ আরও বলেন।

আরও পড়ুন: পুতিনকে 'উন্মাদ এসওবি' বলে গালি দিলেন বাইডেন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোতে এক তহবিল সংগ্রহের অনুষ্ঠানে গতকাল বুধবার পুতিনকে 'উন্মাদ সান অভ আ বিচ' বলে গালি দেন বাইডেন।

সেখানে তিনি বলেন, জলবায়ু সংকট একটি বড় হুমকি, কিন্তু ভূরাজনৈতিক ঝুঁকিকেও ছাড় দেওয়ার উপায় নেই।

'(মানুষের) অস্তিত্বের জন্য এটা সর্বশেষ হুমকি – জলবায়ু। কিন্তু আমাদের আবার পুতিন লোকটা এবং আরও কিছু উন্মাদ এসওবি রয়েছে, যাদের জন্য আমাদেরকে সবসময় পারমাণবিক যুদ্ধ নিয়ে ভয়ে থাকতে হয়। কিন্তু মানবতার অস্তিত্বের হুমকি হচ্ছে জলবায়ু,' বাইডেন বলেন।

আরও পড়ুন: রাশিয়া বনাম পশ্চিমা বিশ্ব: পুতিন কি বিজয়ের পথে?

পেসকভ বলেছেন, রাশিয়া ও পুতিন কখনোই বাইডেনকে নিয়ে খারাপ ভাষা ব্যবহার করেনি।

উল্লেখ্য, এর আগেও বাইডেন এরকম গালি দিয়েছেন। ২০২২ সালের জানুয়ারিতে ফক্স নিউজ-এর হোয়াইট হাউসবিষয়ক সাংবাদিককে তিনি 'সান অভ আ বিচ' বলেছিলেন। মাইক্রোফোনে তার দেওয়া ওই গালি শোনা গিয়েছিল।

Related Topics

টপ নিউজ

বাইডেন-পুতিন / জো বাইডেন / ভ্লাদিমির পুতিন / ক্রেমলিন / গালি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
    জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

Related News

  • মধ্যপ্রাচ্যে শান্তি আনার জন্য সবকিছু করবে রাশিয়া: আরাগচিকে পুতিন
  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প
  • ইরান ও ইউক্রেন যুদ্ধ শেষ করতে ট্রাম্প-পুতিনের ফোনালাপ
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে “অবিচল সমর্থন” পুতিনের
  • এপস্টাইন বিতর্কে ক্ষমা চাইলেন বিল গেটস; দুই রুশ নারীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ

4
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

5
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

6
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net