Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
চ্যাটজিপিটি চিকিৎসাবিজ্ঞানের বেশিরভাগ প্রশ্নেরই ভুল উত্তর দেয়: গবেষণা

আন্তর্জাতিক

সিএনএন
11 December, 2023, 10:40 am
Last modified: 11 December, 2023, 10:55 am

Related News

  • সরকারি সাইটসহ ‘ডজনখানেক’ প্রতিষ্ঠান হ্যাকের কথা স্বীকার ওপেনএআই-র, ফাঁস হয়েছে চ্যাটজিপিটির ছবিও
  • এবার অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইট হ্যাক করল ওপেনএআই 
  • গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই
  • যেভাবে মাত্র একজন ব্যক্তি প্রায় এক বছর ধরে দেশে আ.লীগপন্থী ‘ভুয়া খবর’ ছড়িয়েছে: অ্যানথ্রপিক
  • ক্যানসার চিকিৎসায় কি সত্যিই নতুন এক অধ্যায় শুরু হচ্ছে?

চ্যাটজিপিটি চিকিৎসাবিজ্ঞানের বেশিরভাগ প্রশ্নেরই ভুল উত্তর দেয়: গবেষণা

গবেষকরা যখন চ্যাটজিপিটিকে উত্তরগুলোর পক্ষে বৈজ্ঞানিক রেফারেন্সের জন্য জিজ্ঞাসা করেছিলেন, তখন প্ল্যাটফর্মটি মাত্র আটটি উত্তরের পক্ষে রেফারেন্স দিতে পেরেছে। আর অবাক করার মতো বিষয় হচ্ছে, প্রতিটি ক্ষেত্রে চ্যাটজিপিটি ভুল রেফারেন্স তৈরি করছে।
সিএনএন
11 December, 2023, 10:40 am
Last modified: 11 December, 2023, 10:55 am
ছবি: গেটি ইমেজেস

উন্মুক্তের পর থেকেই জটিল সব প্রশ্নের মুহূর্তেই সঠিক উত্তর দিয়ে রীতিমতো আলোড়ন তৈরি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত চ্যাটবট চ্যাটজিপিটি। তবে প্ল্যাটফর্মটি চিকিৎসাবিজ্ঞান সংক্রান্ত বেশিরভাগ প্রশ্নের উত্তরই ঠিকভাবে দিতে পারে না বলে সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে।

লং ল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা চ্যাটজিপিটির ফ্রি ভার্সনে চিকিৎসাবিজ্ঞান সম্পর্কিত মোট ৩৯ টি প্রশ্ন করেন। প্রশ্নগুলো মূলত বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত কলেজ অফ ফার্মেসির ড্রাগ ইনফরমেশন সার্ভিসের কাছ থেকে নেওয়া হয়েছে।

পরবর্তীতে চ্যাটজিপিটির প্রদত্ত উত্তরগুলি প্রশিক্ষিত ফার্মাসিস্টদের মাধ্যমে পর্যালোচনা করা হয়েছে। সেখানে দেখা যায়, চ্যাটজিপিটি মাত্র ১০ টি প্রশ্নের সঠিক জবাব দিতে পেরেছে; যা অনুপাতের হিসেবে প্রায় এক-চতুর্থাংশ। অন্য ২৯ টি প্রশ্নের ক্ষেত্রে উত্তরগুলো ছিল হয় ভুল নয়তো অসম্পূর্ণ।

গবেষণাটির ফলাফল গত মঙ্গলবার ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত আমেরিকান সোসাইটি ফর হেলথ-সিস্টেম ফার্মাসিস্টের বাৎসরিক মিটিংয়ে তুলে ধরা হয়। 

ওপেনএআইয়ের মালিকানাধীন চ্যাটবট চ্যাটজিপিটি গত বছরের নভেম্বর মাসে বাজারে আনা হয়। এরপর দ্রুতই বাড়তে থাকে এর ব্যবহারকারীর সংখ্যা। মাত্র ২ মাসেই যা ১০০ মিলিয়নের মাইলফলক ছাড়িয়ে যায়।

এ বিষয়ে লং ল্যান্ড ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের সহযোগী অধ্যাপক ও গবেষণাটির অন্যতম গবেষক সারা গ্রসম্যান বলেন, "এমতাবস্থায় চিকিৎসাবিজ্ঞান সম্পর্কিত ব্যক্তিরা উদ্বেগ প্রকাশ করেছিল যে, অন্যান্য ফার্মাসিস্ট ও সাধারণ ভোক্তারা তাদের স্বাস্থ্য ও ওষুধ সম্পর্কে জানতে হয়তো চ্যাটজিপিটির ব্যবহার শুরু করবে।" তারই ধারাবাহিকতায় গবেষণাটি করা হয়েছে।

চ্যাটজিপিটির উত্তরগুলো বেশিরভাগ ক্ষেত্রে শুধু ভুলই নয় এমনকি সেগুলো বিপজ্জনকও বটে। যেমন, একটি প্রশ্নে, গবেষকরা চ্যাটবটটিকে জিজ্ঞাসা করেছিলেন যে, কোভিড-১৯ অ্যান্টিভাইরাল ওষুধ প্যাক্সলোভিড এবং রক্তচাপ কমানোর ওষুধ ভেরাপামিল শরীরে একে অপরের সাথে প্রতিক্রিয়া করবে কি-না। চ্যাটজিপিটি উত্তরে জানায়, ওষুধ দুটি একসাথে গ্রহণ করলে মানবদেহে কোন নেতিবাচক প্রভাব পড়বে না।

তবে গ্রসম্যান বলেন, "বাস্তবে ওষুধ দুটি একসাথে গ্রহণ করলে দেহে রক্তচাপ অনেক কমে যেতে পারে; যা মাথা ঘোরা এবং অজ্ঞানের মতো পরিস্থিতি তৈরি করতে পারে। এক্ষেত্রে চ্যাটজিপিটির এমন নির্দেশনা অনাকাঙ্ক্ষিত ক্ষতির কারন হয়ে দাঁড়াতে পারে।"

গবেষকরা যখন চ্যাটবটকে উত্তরগুলোর পক্ষে বৈজ্ঞানিক রেফারেন্সের জন্য জিজ্ঞাসা করেছিলেন, তখন প্ল্যাটফর্মটি মাত্র আটটি উত্তরের পক্ষে রেফারেন্স দিতে পেরেছে। আর অবাক করার মতো বিষয় হচ্ছে, প্রতিটি ক্ষেত্রে চ্যাটজিপিটি ভুল রেফারেন্স তৈরি করছে।

এ সম্পর্কে গ্রসম্যান বলেন, "চ্যাটজিপিটির উত্তরে প্রচুর ত্রুটি ছিল। শেষ পর্যন্ত এটি রোগীর দেহের ওপর গভীর প্রভাব ফেলতে পারে।"

লং ল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এই গবেষণার আগেও পূর্ববর্তী বেশ কয়েকটি গবেষণায় চ্যাটজিপিটির কাল্পনিক উদ্ধৃতি প্রকাশ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। প্লাটফর্মটিকে যখন চিকিৎসাবিজ্ঞান সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, তখন এটি জাল বৈজ্ঞানিক তথ্যসূত্র তৈরি করতে পারে।

এমনকি প্রকৃত লেখকদের নাম বৈজ্ঞানিক জার্নালের পূর্ববর্তী প্রকাশনাগুলির সাথে যুক্ত করে দেয়। তবে সেটি এতটা গুছিয়ে করা হয় যে, এই ক্ষেত্রে একজন পেশাদার ব্যক্তিরও সেটি বুঝতে ঘণ্টার পর ঘণ্টা পর্যালোচনা করতে হবে।

এ সম্পর্কে ওপেনএআইয়ের পক্ষ থেকে জানানো হয় যে, তারা প্লাটফর্মটির ব্যবহারকারীদের পেশাদার চিকিৎসকদের পরামর্শ বা চিকিত্সার বিকল্প হিসাবে যেন ব্যবহার না করেন। কেননা এর পলিসিতে উল্লেখ করা হয়েছে যে, মডেলটি কখনই চিকিৎসা সংক্রান্ত গুরুতর অবস্থার পরিষেবা প্রদান করার মতো উপযোগী নয়৷

অনলাইনে মেডিক্যাল তথ্য জানতে গ্রসম্যান রোগীদের সরকারী ওয়েবসাইটগুলি ব্যবহারের পরামর্শ প্রদান করেন। তবে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, অনলাইনের এই পরামর্শ কখনই পেশাদার চিকিৎসকের পরামর্শের বিকল্প হতে পারে না।

গ্রসম্যান বলেন, "ওয়েবসাইটগুলি হয়তো প্রাথমিক তথ্যের জন্য কাজে আসতে পারে। তবে সেক্ষেত্রে সকলের ক্ষেত্রে সেটি প্রযোজ্য নাও হতে পারে। কেননা প্রতিটি রোগীই বৈশিষ্ট্যের দিক থেকে ভিন্ন। তাই এখানে পেশাদার চিকিৎসকের পরামর্শের অবশ্যই প্রয়োজন।"

Related Topics

টপ নিউজ

চ্যাটজিপিটি / চিকিৎসা বিজ্ঞান / চ্যাটবট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
    উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি
  • সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
    যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
    রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
  • পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
    ‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

Related News

  • সরকারি সাইটসহ ‘ডজনখানেক’ প্রতিষ্ঠান হ্যাকের কথা স্বীকার ওপেনএআই-র, ফাঁস হয়েছে চ্যাটজিপিটির ছবিও
  • এবার অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইট হ্যাক করল ওপেনএআই 
  • গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই
  • যেভাবে মাত্র একজন ব্যক্তি প্রায় এক বছর ধরে দেশে আ.লীগপন্থী ‘ভুয়া খবর’ ছড়িয়েছে: অ্যানথ্রপিক
  • ক্যানসার চিকিৎসায় কি সত্যিই নতুন এক অধ্যায় শুরু হচ্ছে?

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি

3
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

5
শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
বাংলাদেশ

রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

6
পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net