Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
এআই দাবা প্রতিযোগিতায় মাস্কের গ্রককে হারাল ওপেনএআই

আন্তর্জাতিক

বিবিসি
09 August, 2025, 10:15 am
Last modified: 09 August, 2025, 10:37 am

Related News

  • এআই যেভাবে ইরান যুদ্ধে প্রভাব ফেলছে—কোন পথে আগামীর সমরকৌশল?
  • ইরান যুদ্ধ: ‘চিন্তার গতির’ চেয়েও দ্রুত এআই-নির্ভর বোমাবর্ষণের নতুন যুগ
  • যেভাবে এআই আমাদের ভেতরের এলোমেলো চিন্তা পড়তে শিখছে
  • এআই সম্মেলনে চীনা রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন দাবি করে তোপের মুখে ভারতের বিশ্ববিদ্যালয়
  • বাংলাদেশে নির্বাচনের আগে অপপ্রচারের বন্যা, বেশিরভাগের উৎসই ভারত

এআই দাবা প্রতিযোগিতায় মাস্কের গ্রককে হারাল ওপেনএআই

বিবিসি
09 August, 2025, 10:15 am
Last modified: 09 August, 2025, 10:37 am
প্রতীকী ছবি: রয়টার্স

দাবা খেলায় বিশ্বের সেরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ধারণে আয়োজিত এক বিশেষ টুর্নামেন্টের ফাইনালে ইলন মাস্কের এক্সএআই মডেল 'গ্রক ৪'-কে হারিয়ে শিরোপা জিতেছে ওপেনএআই-র 'ওথ্রি' মডেল।

দীর্ঘদিন ধরেই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কম্পিউটারের সক্ষমতা যাচাইয়ে দাবা প্রতিযোগিতাকে ব্যবহার করে আসছে। আধুনিক দাবা সফটওয়্যারগুলো শীর্ষ মানব দাবাড়ুকেও অনায়াসে হারাতে পারে। তবে এবারের প্রতিযোগিতা ছিল ভিন্ন—এটি অনুষ্ঠিত হয় এমন সব এআই মডেলের মধ্যে, যেগুলো মূলত দৈনন্দিন কাজের জন্য তৈরি, দাবা খেলার জন্য নয়।

তিন দিনব্যাপী গুগল-মালিকানাধীন প্ল্যাটফর্ম 'ক্যাগল'-এ অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেয় আটটি বড় ল্যাংগুয়েজভিত্তিক মডেল—ওপেনএআই, এক্সএআই, গুগল, অ্যানথ্রপিক, চীনের ডিপসিক ও মুনশট এআই-এর মডেলসহ। সেমিফাইনাল পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও ফাইনালে গ্রক একের পর এক ভুল করে, এমনকি একাধিকবার রানী হারিয়ে ফেলে। এর সুযোগ নিয়ে ওথ্রি একের পর এক জয়ে শিরোপা নিশ্চিত করে।

চেস ডটকমের প্রতিবেদনে লেখক পেদ্রো পিনহাতা বলেন, 'সেমিফাইনাল পর্যন্ত মনে হচ্ছিল, গ্রক ৪-কে আটকানোর মতো কেউ নেই। কিন্তু শেষ দিনে সব ভেঙে পড়ে।' তিনি গ্রকের খেলা 'অচেনা' ও 'ভুলে ভরা' বলে বর্ণনা করেন।

ফাইনালের সরাসরি সম্প্রচারে গ্র্যান্ডমাস্টার হিকারু নাকামুরা মন্তব্য করেন, 'গ্রক অনেক ভুল করেছে, কিন্তু ওপেনএআই তা করেনি।'

ফাইনালের আগে মাস্ক এক্স-এ (সাবেক টুইটার) পোস্টে দাবি করেছিলেন, তাদের এআই দাবায় খুব বেশি গুরুত্ব পায়নি, আগের সাফল্য ছিল 'সাইড ইফেক্ট'।

প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে গুগলের 'জেমিনি' মডেল, যা আরেকটি ওপেনএআই মডেলকে হারিয়ে এই অবস্থান নিশ্চিত করে।

প্রযুক্তি দুনিয়ায় দাবা ও 'গো'-এর মতো জটিল কৌশলনির্ভর খেলা বহুদিন ধরেই এআই-এর যুক্তি ও পরিকল্পনাগত সক্ষমতা যাচাইয়ের মাপকাঠি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

গুগলের ডিপমাইন্ড তৈরি 'আলফাগো' ২০১০-এর দশকে একের পর এক মানব চ্যাম্পিয়নদের হারাতে সক্ষম হয়। 

২০১৯ সালে একাধিক পরাজয়ের পর দক্ষিণ কোরিয়ার গো মাস্টার লি সি-ডল অবসর ঘোষণা করেন। তিনি ইয়োনহাপ সংবাদ সংস্থাকে বলেন, 'একটি সত্তা আছে, যাকে হারানো সম্ভব নয়।'

ডিপমাইন্ডের সহ-প্রতিষ্ঠাতা স্যার ডেমিস হাসাবিস নিজেও ছিলেন একজন সাবেক দাবা প্রতিভা।

দাবায় মানুষের বিপক্ষে কম্পিউটারের জয়ও নতুন কিছু নয়। নব্বইয়ের দশকের শেষ দিকে আইবিএম-এর 'ডিপ ব্লু' তৎকালীন বিশ্বচ্যাম্পিয়ন গ্যারি কাসপারভকে হারিয়ে প্রযুক্তি ইতিহাসে মাইলফলক স্থাপন করেছিল। পরে কাসপারভ মজা করে বলেছিলেন, 'একটি ১০ মিলিয়ন ডলারের অ্যালার্ম ঘড়ির কাছে হারলেও ভালো লাগেনি।'

Related Topics

টপ নিউজ

এআই / ওপেনএআই / গ্রক / চ্যাটজিপিটি / ইলন মাস্ক / দাবা চ্যাম্পিয়ন / দাবা / এআই অ্যাপ্লিকেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • এআই যেভাবে ইরান যুদ্ধে প্রভাব ফেলছে—কোন পথে আগামীর সমরকৌশল?
  • ইরান যুদ্ধ: ‘চিন্তার গতির’ চেয়েও দ্রুত এআই-নির্ভর বোমাবর্ষণের নতুন যুগ
  • যেভাবে এআই আমাদের ভেতরের এলোমেলো চিন্তা পড়তে শিখছে
  • এআই সম্মেলনে চীনা রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন দাবি করে তোপের মুখে ভারতের বিশ্ববিদ্যালয়
  • বাংলাদেশে নির্বাচনের আগে অপপ্রচারের বন্যা, বেশিরভাগের উৎসই ভারত

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net