Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
৩২ বছরে প্রথমবার শীর্ষ তিনের বাইরে অক্সফোর্ড-কেমব্রিজ, টানা দ্বিতীয়বার সেরা এলএসই

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
20 September, 2025, 04:40 pm
Last modified: 20 September, 2025, 05:15 pm

Related News

  • ‘পিএইচডি ভিলেজ’: চীনের এই ছোট্ট গ্রামেই আছেন ৩৩ পিএইচডি ডিগ্রিধারী
  • ১৯১৩ সালের ইংরেজি পরীক্ষায় কি আপনি পাস করতে পারতেন?
  • আপনার কি ‘রিজ’ আছে? অক্সফোর্ড-এর ২০২৩ সালের বর্ষসেরা শব্দ এটি
  • কেমব্রিজ বিশ্ববিদ্যালয়: প্লেজিয়ারিজম করেও স্বপদে বহাল আছেন শিক্ষক

৩২ বছরে প্রথমবার শীর্ষ তিনের বাইরে অক্সফোর্ড-কেমব্রিজ, টানা দ্বিতীয়বার সেরা এলএসই

গুড ইউনিভার্সিটি গাইড ২০২৬ অনুযায়ী, টানা দ্বিতীয় বছরের মতো শীর্ষে রয়েছে লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স (এলএসই)। এর পরের অবস্থানে আছে সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় স্থানে এবং ডারহাম বিশ্ববিদ্যালয় তৃতীয় স্থানে।
টিবিএস রিপোর্ট
20 September, 2025, 04:40 pm
Last modified: 20 September, 2025, 05:15 pm
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (বামে), কেমব্রিজ বিশ্ববিদ্যালয় (ডানে)। ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের একটি র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষ তিনে জায়গা পেল না অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। ৩২ বছরের মধ্যে এ ঘটনা ঘটল প্রথমবার, যখন কোনো র‍্যাঙ্কিংয়ের সেরা তিনে নেই বিশ্বখ্যাত এ দুই প্রতিষ্ঠান।

দ্য টাইমস ও সানডে টাইমস গুড ইউনিভার্সিটি গাইড ২০২৬–এ অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় শীর্ষ তিনে জায়গা করে নিতে না পারলেও গত সপ্তাহে প্রকাশিত দ্য গার্ডিয়ান ইউনিভার্সিটি গাইড ২০২৬–এ অক্সফোর্ড প্রথম এবং কেমব্রিজ তৃতীয় স্থানে ছিল।

গুড ইউনিভার্সিটি গাইড ২০২৬ অনুযায়ী, টানা দ্বিতীয় বছরের মতো শীর্ষে রয়েছে লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স (এলএসই)। এর পরের অবস্থানে আছে সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় স্থানে এবং ডারহাম বিশ্ববিদ্যালয় তৃতীয় স্থানে।

যুক্তরাজ্যের গণমাধ্যম ইনডিপেনডেন্ট জানিয়েছে, অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছে। গাইড প্রকাশের ইতিহাসে এটাই প্রথমবার, যখন সেরা তিনের বাইরে চলে গেল উচ্চশিক্ষার এ দুই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান।

৩২ বছর ধরে প্রকাশিত হয়ে আসা গুড ইউনিভার্সিটি গাইড–এ এটাই প্রথম ঘটনা, যেখানে অক্সফোর্ড ও কেমব্রিজ শীর্ষ তিন থেকে ছিটকে পড়ল।

গত বছর অক্সফোর্ড ছিল তৃতীয় এবং কেমব্রিজ ছিল চতুর্থ স্থানে। সে বছরই এলএসই চতুর্থ স্থান থেকে লাফিয়ে উঠে প্রথম হয়েছিল। তখন সেন্ট অ্যান্ড্রুজ ছিল দ্বিতীয়, যার ফলে অক্সফোর্ড ও কেমব্রিজ একধাপ করে নিচে নেমে যায়।

এবার পঞ্চম স্থান থেকে উঠে এসে তৃতীয় হয়েছে ডারহাম বিশ্ববিদ্যালয়। একইসঙ্গে এই প্রতিষ্ঠানকে ঘোষণা করা হয়েছে 'ইউনিভার্সিটি অব দ্য ইয়ার ২০২৬' হিসেবে।

টাইমস ও সানডে টাইমস গুড ইউনিভার্সিটি গাইডের সম্পাদক হেলেন ডেভিস জানান, অত্যন্ত প্রতিযোগিতামূলক শীর্ষ দশের তালিকায় ডারহাম এক বছরে দুই ধাপ এগিয়েছে, এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন। আর এতেই গুড ইউনিভার্সিটি গাইডের ইতিহাসে প্রথমবার শীর্ষ তিন বিশ্ববিদ্যালয় থেকে অক্সফোর্ড ও কেমব্রিজ ছিটকে পড়েছে।

ডারহাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে হেলেন ডেভিস জানান, শিক্ষণের গুণগত মান এবং শিক্ষার্থীর অভিজ্ঞতার উন্নতির ফলে এ বছর প্রতিষ্ঠানটির অ্যাকাডেমিক পারফরম্যান্সের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

টাইমস ১৯৯৩ সাল থেকে এবং সানডে টাইমস ১৯৯৮ সাল থেকে বিশ্ববিদ্যালয়গুলোর বিশ্লেষণভিত্তিক গাইড প্রকাশ করছে। শিক্ষণ মান, শিক্ষার্থী অভিজ্ঞতা, ভর্তি মানদণ্ড, গবেষণার গুণমান, টেকসই উন্নয়ন এবং স্নাতক শিক্ষার্থীদের কর্মসংস্থানের সম্ভাবনার ওপর ভিত্তি করেই তৈরি করা হয় এই র‌্যাঙ্কিং।

লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) এ বছর অ্যাকাডেমিক কৃতিত্বের জন্য 'বর্ষসেরা বিশ্ববিদ্যালয়', রাসেল গ্রুপভুক্ত গবেষণাধর্মী ২৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 'বর্ষসেরা বিশ্ববিদ্যালয়' এবং স্নাতকদের কর্মসংস্থানের ক্ষেত্রে বর্ষসেরা বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে যৌথ রানারআপ হয়েছে।
তালিকার সেরা ১০ বিশ্ববিদ্যালয়-

১. লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স (এলএসই)

 ২. সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়

 ৩. ডারহাম বিশ্ববিদ্যালয়

 ৪. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

 ৪. কেমব্রিজ বিশ্ববিদ্যালয়

 ৬. ইম্পেরিয়াল কলেজ লন্ডন

 ৭. বাথ বিশ্ববিদ্যালয়

 ৮. ওয়ারউইক বিশ্ববিদ্যালয়

 ৯. ইউনিভার্সিটি কলেজ লন্ডন

 ১০. ব্রিস্টল বিশ্ববিদ্যালয়

এই গাইডের বিস্তারিত ফল প্রকাশিত হবে আগামী ২১ সেপ্টেম্বর।

Related Topics

টপ নিউজ

অক্সফোর্ড / কেমব্রিজ বিশ্ববিদ্যালয় / ইউনিভার্সিটি র‌্যাংকিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

Related News

  • ‘পিএইচডি ভিলেজ’: চীনের এই ছোট্ট গ্রামেই আছেন ৩৩ পিএইচডি ডিগ্রিধারী
  • ১৯১৩ সালের ইংরেজি পরীক্ষায় কি আপনি পাস করতে পারতেন?
  • আপনার কি ‘রিজ’ আছে? অক্সফোর্ড-এর ২০২৩ সালের বর্ষসেরা শব্দ এটি
  • কেমব্রিজ বিশ্ববিদ্যালয়: প্লেজিয়ারিজম করেও স্বপদে বহাল আছেন শিক্ষক

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

6
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net