Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
‘পিএইচডি ভিলেজ’: চীনের এই ছোট্ট গ্রামেই আছেন ৩৩ পিএইচডি ডিগ্রিধারী

আন্তর্জাতিক

সাউথ চায়না মর্নিং পোস্ট
31 August, 2025, 08:00 pm
Last modified: 31 August, 2025, 08:10 pm

Related News

  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা
  • বৈশ্বিক তেল সংকট মোকাবিলায় চীনের সহায়তা চান ট্রাম্প, তবে সাড়া পাওয়ার সম্ভাবনা কম
  • যে কারণে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না চীন
  • ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • হরমুজ প্রণালির তীরে ‘ভয়াবহ’ বোমাবর্ষণের প্রতিশ্রুতি ট্রাম্পের

‘পিএইচডি ভিলেজ’: চীনের এই ছোট্ট গ্রামেই আছেন ৩৩ পিএইচডি ডিগ্রিধারী

পেংদাও গ্রামের ৩৩ জন শিক্ষার্থী এ পর্যন্ত সিংহুয়া বিশ্ববিদ্যালয়, হংকং বিশ্ববিদ্যালয়, ব্রিটেনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়সহ নামকরা প্রতিষ্ঠান থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। 
সাউথ চায়না মর্নিং পোস্ট
31 August, 2025, 08:00 pm
Last modified: 31 August, 2025, 08:10 pm
ছবি: জিমু

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি গ্রাম সম্প্রতি আলোচনায় এসেছে। অসাধারণ শিক্ষাগত অর্জনের জন্য গ্রামটি পরিচিতি পেয়েছে 'পিএইচডি ভিলেজ' নামে। কারণ, এখানকার অন্তত ৩৩ জন তরুণ-তরুণী ইতোমধ্যে দেশি-বিদেশি খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

পাহাড়ি এই ছোট্ট গ্রামটির নাম পেংদাও। ফুজিয়ান প্রদেশের নানন শহরের এই গ্রামটি দেশব্যাপী সবার মনোযোগ আকর্ষণ করে আগস্ট মাসের শেষ দিকে এক বর্ণাঢ্য বৃত্তি প্রদান অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। 

সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, গ্রামটির ইতিহাসে এমন আয়োজন দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো। এই আয়োজনের পৃষ্ঠপোষক ছিল 'গুও ফ্যামিলি এডুকেশন ফান্ড'। 

মজার ব্যাপার হলো- গ্রামের অধিকাংশ মানুষই 'গুও' পদবিধারী।

এবারের বৃত্তিপ্রাপ্তদের মধ্যে চীনের খ্যাতনামা সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হওয়া একজন শিক্ষার্থী আছেন। এছাড়া  আছেন ১৫ জন মাস্টার্স ডিগ্রি শুরু করতে যাচ্ছেন এমন শিক্ষার্থী এবং ৪৬ জন আছেন এমন যারা সেপ্টেম্বর থেকে স্নাতকে ভর্তি হবেন।

অনুষ্ঠানে এসব শিক্ষার্থী লাল রঙের ফিতা পরে আসেন। সেই ফিতায় চীনা অক্ষরে লেখা ছিল 'উ জু ঝি গুয়াং', যার অর্থ 'আমাদের বংশের গৌরব' । পরে তারা হাতে ধূপকাঠি নিয়ে পূর্বপুরুষদের স্মৃতিস্তম্ভে নতজানু হয়ে শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে মোট ২ লাখ ১৭ হাজার ইউয়ান (প্রায় ৩০ হাজার মার্কিন ডলার) শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। 

পেংদাও গ্রামের ৩৩ জন শিক্ষার্থী এ পর্যন্ত সিংহুয়া বিশ্ববিদ্যালয়, হংকং বিশ্ববিদ্যালয়, ব্রিটেনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়সহ নামকরা প্রতিষ্ঠান থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। 

গ্রামটির প্রধান ভবনে তাদের নাম ও শিক্ষাপ্রতিষ্ঠানের নাম লেখা লাল রঙের কাপড়ের ফিতা ঝুলিয়ে রাখা হয়েছে।

অল্প আবাদি জমির প্রায় ৬ হাজার মানুষের এই পাহাড়ি গ্রামটি একসময় দারিদ্র্যের সঙ্গে লড়াই করেছে। আর এই বিষয়টিই শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে প্রেরণা দিয়েছে স্থানীয়দের।

গুও ফ্যামিলি এডুকেশন ফান্ডের পরিচালক গুও দংইউ বলেন, 'আমাদের গ্রামে শিক্ষার প্রতি আগ্রহ অনেক পুরনো। বাবা-মায়েরা ছোটবেলা থেকেই সন্তানদের পড়াশোনার ওপর জোর দেন। আমাদের এই বৃত্তির লক্ষ্য হলো শিক্ষার্থীদের দেশ ও গ্রাম প্রেমে উদ্বুদ্ধ করা, মানবিক কাজে অংশ নেওয়া এবং নিষ্ঠার সঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়া।'

চীনের গ্রামীণ এলাকায় মেধাবী শিক্ষার্থীদের সম্মানিত করতে প্রায়ই এমন বর্ণাঢ্য আয়োজন হয়ে থাকে। যেমন, চলতি বছরের জুলাইয়ে দেশটির ঝেজিয়াং প্রদেশের এক শিক্ষার্থী বেইজিং বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার পর তার পরিবার মহাসমারোহে অনুষ্ঠান করে। পরিবারটির একশো বছরের ইতিহাসে প্রথমবারের মতো এমন সাফল্য পেয়েছিল সেই শিক্ষার্থী।

ফুজিয়ানের 'পিএইচডি ভিলেজ' ইতোমধ্যেই চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে একজন মন্তব্য করেছেন, 'অনেকে এটিকে সৌভাগ্য বলে মনে করতে পারে কিন্তু আমি বিশ্বাস করি, এটি এক ধরনের ইতিবাচক পরিবেশের ফল, যেখানে সবাই সাফল্যের জন্য চেষ্টা করে।'

অন্য একজন লিখেছেন, 'কী অসাধারণ একটি জায়গা! সুযোগ হলে আমি আমার সন্তানকে নিয়ে এখানে যেতে চাই।'

Related Topics

টপ নিউজ

চীন / পিএইচডি / গ্রাম / শিক্ষার্থী / হংকং বিশ্ববিদ্যালয় / কেমব্রিজ বিশ্ববিদ্যালয় / কর্নেল বিশ্ববিদ্যালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা
  • বৈশ্বিক তেল সংকট মোকাবিলায় চীনের সহায়তা চান ট্রাম্প, তবে সাড়া পাওয়ার সম্ভাবনা কম
  • যে কারণে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না চীন
  • ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • হরমুজ প্রণালির তীরে ‘ভয়াবহ’ বোমাবর্ষণের প্রতিশ্রুতি ট্রাম্পের

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net