Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 29, 2026
এক মাসে ২০০ ঘণ্টার বেশি ওভারটাইম করার ধকল সইতে না পেরে চিকিৎসকের আত্মহত্যা

আন্তর্জাতিক

সিএনএন
25 August, 2023, 10:05 pm
Last modified: 25 August, 2023, 10:12 pm

Related News

  • রিমান্ড শেষে গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা কারাগারে
  • আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, ঘটনার সময় বাসায় ছিলাম না: গাজী নজরুল
  • মূল্যস্ফীতির চাপ সামলাতে জাপানে সুদের হার ৩১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে
  • জাপানে এশিয়ান গেমসে অব্যবস্থাপনা: ছোট বিছানায় পা মেলে শুতে পারছেন না খেলোয়াড়রা
  • মাউন্ট ফুজিতে হেলিকপ্টার দিয়ে উদ্ধারকাজের জন্য এখন থেকে ফি নেবে জাপান

এক মাসে ২০০ ঘণ্টার বেশি ওভারটাইম করার ধকল সইতে না পেরে চিকিৎসকের আত্মহত্যা

তাকাশিমার পরিবারের আইনজীবীদের তথ্যমতে, তিন মাস তিনি একদিনও ছুটি পাননি।
সিএনএন
25 August, 2023, 10:05 pm
Last modified: 25 August, 2023, 10:12 pm
ছেলে তাকাশিমা শিঙ্গোর ছবি হাতে মা জুনকো তাকাশিমা। ছবি: ম্যামি নাগাওকি/দ্য ইয়োমিউরি শিম্বান/এপি

এক মাসে ২০০ ঘণ্টার বেশি ওভারটাইম করার ধকল সহ্য করতে না পেরে জাপানের ২৬ বছর বয়সি এক ডাক্তার আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। 

তাকাশিমা শিঙ্গো নামের ওই ডাক্তার কোবে শহরের একটি হাসপাতালে আবাসিক চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। 

সরকারি সম্প্রচারকারী এনএইচকে জানিয়েছে, গত মে মাসে আত্মহত্যা করেন তাকাশিমা।

এনএইচকে রিপোর্ট করেছে, তাকাশিমার পরিবারের আইনজীবীদের তথ্যমতে, তিনি মৃত্যুর আগের মাসে ২০৭ ঘণ্টার বেশি ওভারটাইম করেছিলেন। এছাড়া তিন মাস তিনি একদিনও ছুটি পাননি।

অবশ্য তাকাশিমার কর্মস্থল কোনান মেডিকেল সেন্টার এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু গত জুনে জাপান সরকারের শ্রম পরিদর্শন কর্তৃপক্ষ বলেছে, দীর্ঘ কর্মঘণ্টার জন্য কাজ-সংক্রান্ত কারণেই তাকাশিমা আত্মহত্যা করেছেন। 

গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে তাকাশিমার মা জুনকো তাকাশিমা বলেন, আত্মহত্যার আগে তার ছেলেকে কর্মক্ষেত্রে কঠিন সময় পার করতে হয়েছিল। এর জেরে তিনি অবসাদ ও হতাশায় আক্রান্ত হন।

জুনকো বলেন, মৃত্যুর আগে তাকাশিমা বলেছিলেন, কর্মক্ষেত্রে তাকে কেউ সাহায্য করতেন না। 

এ ঘটনায় জাপানের স্বাস্থ্যসেবা খাতের কর্মীদের যে বিপুল চাপ নিয়ে কাজ করতে হয়, সে বিষয়টি আবার আলোচনায় উঠে এসেছে। একই সঙ্গে এ ঘটনা দীর্ঘদিন ধরে অতিরিক্ত কাজের সংস্কৃতিতে জর্জরিত দেশটিতে পরিবর্তনের দাবি জোরালো করেছে। 

জাপানের স্বাস্থ্য, শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, দেশটি দীর্ঘদিন ধরে ক্রমাগত অতিরিক্ত কাজের সংস্কৃতির সঙ্গে লড়াই করেছে। দেশটির বিভিন্ন খাতের কর্মীরা অতিরিক্ত সময় কাজ করা, সুপারভাইজারদের বিপুল চাপ এবং প্রতিষ্ঠানের উদাসীনতার ব্যাপারে অভিযোগ করে আসছেন।

Related Topics

টপ নিউজ

জাপান / আত্মহত্যা / চিকিৎসক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
    চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
  • অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
    অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

Related News

  • রিমান্ড শেষে গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা কারাগারে
  • আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, ঘটনার সময় বাসায় ছিলাম না: গাজী নজরুল
  • মূল্যস্ফীতির চাপ সামলাতে জাপানে সুদের হার ৩১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে
  • জাপানে এশিয়ান গেমসে অব্যবস্থাপনা: ছোট বিছানায় পা মেলে শুতে পারছেন না খেলোয়াড়রা
  • মাউন্ট ফুজিতে হেলিকপ্টার দিয়ে উদ্ধারকাজের জন্য এখন থেকে ফি নেবে জাপান

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ

3
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

4
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা

5
অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
অর্থনীতি

অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের

6
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net