Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
১০ বছরের গোল্ডেন ভিসা চালু করতে যাচ্ছে ভিয়েতনাম

আন্তর্জাতিক

সিএনট্র্যাভেলার ডটকম
17 May, 2025, 01:40 pm
Last modified: 17 May, 2025, 01:41 pm

Related News

  • জ্বালানি সংকট মোকাবিলায় থাইল্যান্ড ও ভিয়েতনামে কর্মীদের ঘরে বসে কাজের আহ্বান
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • এক বছরে বাংলাদেশিদের ১৪ লাখ ভিসা দিয়েছে সৌদি আরব
  • পাকিস্তানের কারাগারে ইমরান খানের স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ, দেখা করতে ভিসা চান দুই ছেলে
  • বিদেশে যেতে বাংলাদেশিদের ‘ভিসা সংকট’ কাটছে না কেন?

১০ বছরের গোল্ডেন ভিসা চালু করতে যাচ্ছে ভিয়েতনাম

সিএনট্র্যাভেলার ডটকম
17 May, 2025, 01:40 pm
Last modified: 17 May, 2025, 01:41 pm

ছবি: সংগৃহীত

ভিয়েতনামের গ্রীষ্মমণ্ডলীয় রেইনফরেস্ট, ব্যস্ত স্ট্রিট ফুডের গলি আর অপূর্ব প্যাগোডার মাঝে থাকতে আগ্রহীদের জন্য সুখবর—দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি নতুন গোল্ডেন ভিসা প্রোগ্রাম চালু করতে যাচ্ছে।

ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিয়েতনাম ট্যুরিজম অ্যাডভাইজরি বোর্ড সরকারকে তিন-স্তরের ভিসা প্রোগ্রাম চালুর সুপারিশ করেছে।

এ প্রোগ্রামের প্রথম স্তর হলো গোল্ডেন ভিসা। এই ভিসাধারীরা ৫ থেকে ১০ বছর পর্যন্ত ভিয়েতনামে থাকতে পারবেন। পরবর্তীতে থাকার সময় আরও বাড়ানোর সুযোগ থাকবে।

দ্বিতীয় স্তরে থাকছে ইনভেস্টর ভিসা। এর মেয়াদও ১০ বছর। ইনভেস্টর ভিসাধারীরা ৫ বছর পরই স্থায়ীভাবে বসবাসের অনুমতি চেয়ে আবেদন করার সুযোগ পাবেন। 

তৃতীয় স্তরে থাকবে ট্যালেন্ট ভিসা, যা নির্দিষ্ট পেশাজীবীদের দেওয়া হবে। এ ভিসার মেয়াদ হবে ৫ বছর এবং সহজে নবায়নযোগ্য।

এই তিনটি নতুন ভিসা পাওয়ার নির্দিষ্ট যোগ্যতা-সংক্রান্ত শর্তাবলি এখনও প্রকাশ করা হয়নি। আবেদন প্রক্রিয়াও এখনও শুরু হয়নি। তবে পুরো প্রক্রিয়াটি ডিজিটাল হওয়ার কথা রয়েছে—অর্থাৎ সশরীরে দূতাবাসে গিয়ে কাগজপত্র নিয়ে দৌড়ঝাঁপ করার প্রয়োজন পড়বে না।

সাধারণত এ ধরনের গোল্ডেন ভিসা প্রোগ্রাম চালু করা হয় দেশের অর্থনীতিতে বিদেশি বিনিয়োগ ও দক্ষ পেশাজীবীদের আনার লক্ষ্যে। ভিয়েতনামের অর্থনীতি এখন শক্তিশালী এবং দ্রুত বর্ধনশীল। দেশটি এই গতি ধরে রেখে অর্থনীতির আকার আরও বাড়াতে চায়।

বিশ্বব্যাংকের তথ্যমতে, ভিয়েতনাম মাত্র এক প্রজন্মেই পৃথিবীর দরিদ্রতম দেশগুলোর একটি থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। তাই বিনিয়োগকারীদের কাছে দেশটি অত্যন্ত আকর্ষণীয়। ভিয়েতনামের লক্ষ্য ২০৪৫ সালের মধ্যে উচ্চ-আয়ের দেশ হওয়া।

অ্যাডভাইজরি বোর্ড গোল্ডেন ভিসা প্রোগ্রামটি সারা দেশের চালুর আগে ফু কুয়ক, হো চি মিন সিটি, হ্যানয়, দা নাং-এর মতো বড় শহরগুলোতে পরীক্ষামূলকভাবে চালু করার প্রস্তাব দিয়েছে। এসব জায়গায় প্রতি বছর লাখ লাখ পর্যটক আসেন। 

নতুন এই ভিসা প্রোগ্রাম ভিয়েতনামের পর্যটন খাতকে বড় করার বৃহত্তর লক্ষ্যের অংশ। ২০২৫ সালের শেষ নাগাদ ২৩ মিলিয়ন বিদেশি পর্যটক আকর্ষণ করার লক্ষ্য নিয়েছে দেশটি। ২০২৪ সালে ভিয়েতনামে মোট ১৭.৬ বিদেশি পর্যটক গেছেন।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় এ ধরনের দীর্ঘমেয়াদি বসবাসের ভিসা প্রোগ্রাম জনপ্রিয় হয়ে উঠছে। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া ইতিমধ্যেই দশ বছর বা তার বেশি সময় থাকতে আগ্রহী বিদেশিদের ভিসা দিচ্ছে।

অন্যদিকে ইউরোপে এই ধরনের ভিসা প্রোগ্রামগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। মাল্টার গোল্ডেন পাসপোর্ট—যেখানে ৫.২৫ লাখ ইউরোর বিনিয়িময়ে ইউরোপীয় নাগরিকত্ব পাওয়া যেত—সম্প্রতি বাতিল করেছে ইউরোপীয় আদালত। স্পেনও তাদের প্রোগ্রাম (যাতে ৫ লাখ ইউরো মূল্যের রিয়েল এস্টেট বিনিয়োগের বদলে ৩ বছরের রেসিডেন্সি মিলত) এপ্রিলের শুরুতেই বাতিল করে দিয়েছে।

Related Topics

টপ নিউজ

ভিয়েতনাম / ভিসা / গোল্ডেন ভিসা / ভিয়েতনামের ভিসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • জ্বালানি সংকট মোকাবিলায় থাইল্যান্ড ও ভিয়েতনামে কর্মীদের ঘরে বসে কাজের আহ্বান
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • এক বছরে বাংলাদেশিদের ১৪ লাখ ভিসা দিয়েছে সৌদি আরব
  • পাকিস্তানের কারাগারে ইমরান খানের স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ, দেখা করতে ভিসা চান দুই ছেলে
  • বিদেশে যেতে বাংলাদেশিদের ‘ভিসা সংকট’ কাটছে না কেন?

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net