Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
রোগীর স্বজনকে লাথি, অভিযুক্ত সিলেট ওসমানী মেডিকেলের চিকিৎসক প্রত্যাহার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 April, 2025, 09:55 pm
Last modified: 28 April, 2025, 10:08 pm

Related News

  • ২৩,৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী
  • হামের প্রকোপ মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
  • চিকিৎসায় অবহেলার ঘটনায় ১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত
  • শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকের নিবন্ধন স্থগিত করলো বিএমডিসি
  • রমনার ডিসি মাসুদ আলমকে অপসারণের দাবিতে বিক্ষোভ ঢাবি শিক্ষার্থীদের

রোগীর স্বজনকে লাথি, অভিযুক্ত সিলেট ওসমানী মেডিকেলের চিকিৎসক প্রত্যাহার

অভিযুক্ত চিকিৎসক তন্ময় দেবনাথ জানান, লাথি মারা উচিত হয়নি এবং মেজাজ হারানোর জন্য অনুতপ্ত ও দুঃখিত।
টিবিএস রিপোর্ট
28 April, 2025, 09:55 pm
Last modified: 28 April, 2025, 10:08 pm
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি: সংগৃহীত

রোগীর স্বজনকে লাথি মারার ঘটনায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তন্ময় দেবনাথকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে এবং অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবি ওঠে।

ভিডিওতে দেখা যায়, কথাকাটাকাটির একপর্যায়ে সাদা এপ্রোন পরিহিত এক চিকিৎসক তেড়ে গিয়ে এক ব্যক্তিকে লাথি মারছেন। পরে খোঁজ নিয়ে জানা যায়, হাসপাতালের সার্জারি ইউনিটের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন জুবেল আহমদকে দেখতে গিয়ে তার বন্ধু মিজান আহমদের সঙ্গে চিকিৎসক তন্ময় দেবনাথের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

ছবি: টিবিএস

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তন্ময় দেবনাথ স্নাতকোত্তর 'ফেজ-বি'–এর আবাসিক শিক্ষার্থী। ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি তাকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

ভুক্তভোগী মিজান আহমদ জানান, রোববার জুবেলের এপেন্ডিসাইটিসের ব্যথা বেড়ে গেলে তিনি কর্তব্যরত চিকিৎসককে ডাকেন। চিকিৎসক অন্য ওয়ার্ডে থাকায় পরে ফিরে এসে মিজানের ডাকাডাকির ভঙ্গি নিয়ে আপত্তি তোলেন। এরপর কথাকাটাকাটির একপর্যায়ে চিকিৎসক তাকে থাপ্পড় ও লাথি মারেন।

অভিযুক্ত চিকিৎসক তন্ময় দেবনাথ বলেন, 'আমি এক জরুরি রোগী দেখতে অন্য ওয়ার্ডে যাচ্ছিলাম। তখন ৩১ নং ওয়ার্ডে রোগীর বেডে পায়ের উপর পা তুলে দুজন আমাকে ডাকছিল। অন্য ওয়ার্ড থেকে ফিরে আসার পরও তারা একই ভঙিতে আমাকে ডাকাডাকি করে। এ সময় ডাকাডাকির বিষয়ে জানতে চাইলে রোগীর স্বজনেরা তর্কে জড়িয়ে পড়েন।'

তিনি স্বীকার করেন, লাথি মারা উচিত হয়নি এবং মেজাজ হারানোর জন্য অনুতপ্ত ও দুঃখিত। পরে রোগীর স্বজনের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা হয়েছে।

ঘটনার সময় ওয়ার্ডে কর্মরত ছিলেন চিকিৎসক রুবেল আহমেদ। তিনি বলেন, রোগীর স্বজনের ডাকাডাকির ভঙ্গি ঠিক ছিল না এবং পরে চিকিৎসককে গালাগাল করা হয়, যার পরিপ্রেক্ষিতে চিকিৎসক তন্ময় দেবনাথ মেজাজ হারান।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবেন।
 

Related Topics

টপ নিউজ

সিলেট ওসমানী মেডিকেল কলেজ / চিকিৎসক / চড়-থাপ্পড় / প্রত্যাহার / রোগী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
    অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • ছবি: রয়টার্স
    প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • ২৩,৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী
  • হামের প্রকোপ মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
  • চিকিৎসায় অবহেলার ঘটনায় ১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত
  • শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকের নিবন্ধন স্থগিত করলো বিএমডিসি
  • রমনার ডিসি মাসুদ আলমকে অপসারণের দাবিতে বিক্ষোভ ঢাবি শিক্ষার্থীদের

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

2
একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?

3
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net