Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
চিকিৎসায় অবহেলার ঘটনায় ১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 March, 2026, 10:55 am
Last modified: 05 March, 2026, 11:01 am

Related News

  • ডাক্তাররা স্মার্ট ওয়াচ বা রিংয়ের মতো প্রযুক্তিগুলো নিয়ে সতর্ক, কিন্তু কেন?
  • ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল ঘিরে বিতর্ক, জনসমর্থন পাচ্ছেন ডা. এ বি এম আবদুল্লাহ
  • চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু: সিআইডিকে মামলা তদন্তের নির্দেশ
  • হামের প্রকোপ মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
  • শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকের নিবন্ধন স্থগিত করলো বিএমডিসি

চিকিৎসায় অবহেলার ঘটনায় ১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত

বিএমডিসির সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময় পর্যন্ত সংশ্লিষ্ট চিকিৎসকেরা চিকিৎসা পেশায় কার্যক্রম পরিচালনা করতে পারবেন না।
টিবিএস রিপোর্ট
05 March, 2026, 10:55 am
Last modified: 05 March, 2026, 11:01 am

চিকিৎসায় অবহেলার ঘটনায় চারজনের মৃত্যু এবং একজনকে ভুল চিকিৎসা–প্রতিবেদন দিয়ে আর্থিক ক্ষতির মুখে ফেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ চিকিৎসকের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

রোববার বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত পৃথক নোটিশে এ তথ্য জানানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট সময়ের জন্য তাদের নাম কাউন্সিলের রেজিস্টার থেকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।

নিবন্ধন স্থগিত হওয়া চিকিৎসকরা হলেন রাজধানীর মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিক্যাল চেকআপ সেন্টারের ডা. ইশতিয়াক আজাদ, ডা. মাহবুব মোরশেদ ও ডা. এস এম মুক্তাদির; বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের ডা. তাসনুভা মাহজাবীন ও ডা. সৈয়দ সাব্বির আহমেদ; ঝিনাইদহের শৈলকুপা প্রাইভেট শিশু হাসপাতাল ও ছন্দা ডায়াগনস্টিক সেন্টারের ডা. তৌহিদুর রহমান ও ডা. সোহেলী ইসলাম; এবং টাঙ্গাইলের ঘাটাইলের আলোক হেলথ কেয়ারের ডা. মেরিনা জেসমিন, ডা. মো. শাইখুল আরাফাত ও ডা. মো. এছহাক আলী।

এর মধ্যে ডা. ইশতিয়াক আজাদ ও ডা. এস এম মুক্তাদিরের নিবন্ধন দুই বছরের জন্য, ডা. তৌহিদুর রহমান ও ডা. সোহেলী ইসলামের এক বছরের জন্য এবং অন্যদের ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে।

নোটিশে বলা হয়, বিএমডিসির ৫৪তম কাউন্সিল সভায় উত্থাপিত অভিযোগের দায় প্রমাণিত হওয়ায় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০–এর ধারা ২৩(১) এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রবিধানমালা, ২০২২–এর বিধান ৩৬(৪)(খ) অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি মালিবাগের একটি ডায়াগনস্টিক সেন্টারে সুন্নতে খৎনা করাতে গিয়ে ১০ বছর বয়সী আহনাফ তাহমিদ আয়হামের মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, বাবার অনুমতি ছাড়াই তাকে ফুল অ্যানেসথেশিয়া দেওয়া হয়। অপারেশন শেষে দীর্ঘ সময় দরজা বন্ধ থাকায় স্বজনদের সন্দেহ তৈরি হয়। পরে দরজা খুলে শিশুটির মরদেহ দেখতে পান তারা।

এর আগে একই বছরের ৭ জানুয়ারি বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খৎনা করাতে গিয়ে আয়ান (৫) নামে আরেক শিশুর মৃত্যু হয়। অভিযোগ রয়েছে, তাকেও ফুল অ্যানেসথেশিয়া দেওয়া হয়েছিল। ঘটনার পর হাসপাতালটি বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

একই বছরে ঝিনাইদহের শৈলকুপার নিবন্ধনহীন একটি বেসরকারি প্রতিষ্ঠানে সিজারিয়ান অপারেশনের সময় রিয়া খাতুন (২০) নামে এক প্রসূতির মৃত্যু হয়। এর অল্প কিছুদিন আগে একই প্রতিষ্ঠানে সুখজান নামে আরেক প্রসূতির মৃত্যুর ঘটনাও ঘটে।

টাঙ্গাইলের ঘাটাইলে আলোক হেলথ কেয়ারে আল্ট্রাসনোগ্রাফি প্রতিবেদনে দিনমজুর জামাল হোসেনের পিত্তথলিতে পাথর রয়েছে বলে জানানো হয়। পরপর দুইবার পরীক্ষাতেও একই ফলাফল আসে। পরে ধারদেনা করে অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হলে অপারেশন থিয়েটারে গিয়ে চিকিৎসক তাকে জানান, তার পিত্তথলি নেই।

জামাল হোসেন অভিযোগ করেন, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নামে তার কাছ থেকে প্রায় ২৫ হাজার টাকা নেওয়া হয়।

বিএমডিসির সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময় পর্যন্ত সংশ্লিষ্ট চিকিৎসকেরা চিকিৎসা পেশায় কার্যক্রম পরিচালনা করতে পারবেন না।
 
Related Topics

টপ নিউজ

চিকিৎসক / ভুল চিকিৎসা / নিবন্ধন বাতিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

Related News

  • ডাক্তাররা স্মার্ট ওয়াচ বা রিংয়ের মতো প্রযুক্তিগুলো নিয়ে সতর্ক, কিন্তু কেন?
  • ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল ঘিরে বিতর্ক, জনসমর্থন পাচ্ছেন ডা. এ বি এম আবদুল্লাহ
  • চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু: সিআইডিকে মামলা তদন্তের নির্দেশ
  • হামের প্রকোপ মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
  • শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকের নিবন্ধন স্থগিত করলো বিএমডিসি

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

5
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

6
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net