Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
আমেরিকার নতুন নিষেধাজ্ঞায় চিপ তৈরির উপকরণের রপ্তানি সীমিত করবে চীন

আন্তর্জাতিক

আল জাজিরা
04 July, 2023, 01:45 pm
Last modified: 04 July, 2023, 02:53 pm

Related News

  • সেমিকন্ডাক্টরের উপাদান বানাতে মহাকাশে ‘কারখানা’ পাঠাচ্ছে যে ব্রিটিশ কোম্পানি
  • যুক্তরাষ্ট্র-ইইউ বাণিজ্য যুদ্ধের আশঙ্কা যেভাবে বাংলাদেশের পোশাক রপ্তানি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে
  • দক্ষিণ কোরিয়ায় শির সঙ্গে বৈঠকে বাণিজ্যযুদ্ধের অবসান ঘটাতে আশাবাদী ট্রাম্প
  • যেভাবে ধাপে ধাপে গুরুত্বপূর্ণ বিরল খনিজের নিয়ন্ত্রণ নিজের দখলে নিল চীন
  • চীনা মালিকানাধীন চিপ কোম্পানির নিয়ন্ত্রণ নিল নেদারল্যান্ডস সরকার

আমেরিকার নতুন নিষেধাজ্ঞায় চিপ তৈরির উপকরণের রপ্তানি সীমিত করবে চীন

চীনের পক্ষ থেকে অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রযুক্তি শিল্পে আধিপত্য বজায় রাখতে চীনা উদ্ভাবনকে থামাতে চাইছে।
আল জাজিরা
04 July, 2023, 01:45 pm
Last modified: 04 July, 2023, 02:53 pm
ছবি: আল জাজিরা

মার্কিন যুক্তরাষ্ট্রে সেমিকন্ডাক্টর তৈরিতে ব্যবহৃত দুর্লভ কয়েকটি উপকরণের রপ্তানি সীমিত করার ঘোষণা দিয়েছে চীন। জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই সিদ্ধান্ত নিয়েছে অর্থনৈতিক পরাশক্তির দেশটি।   

আগামী ১ আগস্ট থেকে চীনা রপ্তানিকারকদের গ্যালিয়াম ও জার্মেনিয়াম ধাতু সম্পর্কিত বেশ কয়েকটি পণ্য রপ্তানি করতে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে সরকারের অনুমতি গ্রহণের প্রয়োজন হবে। 

গতকাল (সোমবার) চীনের বাণিজ্য মন্ত্রণালয় ও কাস্টমসের পক্ষ থেকে একটি গাইডলাইন ইস্যু করে এ সিদ্ধান্ত জানানো হয়। মূলত সেখানে দেশের নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ সংরক্ষণের বিষয়টির ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।  

অন্যদিকে সম্প্রতি চীনের ওপর উন্নত চিপ রপ্তানিতে নতুন করে নিষেধাজ্ঞা প্রদান করেছে যুক্তরাষ্ট্র। এছাড়াও গত বছরের সেপ্টেম্বরে মার্কিন এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল, মার্কিন সরকারের কর্মকর্তারা প্রতিষ্ঠানটিকে চীনে এআই চিপ রপ্তানি বন্ধ করার কথা বলেছে। সর্বোপরি এর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে চীন এমন উদ্যোগ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।  

গ্যালিয়াম খুবই বিরল একটি ধাতু। এমনকি ইউরোপিয়ান ইউনিয়ন কর্তৃক এটিকে 'সংকটাপন্ন কাঁচামাল' হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

ইন্টিগ্রেটেড সার্কিট, এলইডি ও সোলার প্যানেলের ফটোভোলটাইক প্যানেল তৈরিতে গ্যালিয়াম ধাতু ব্যবহার করা হয়। অন্যদিকে অপটিক্যাল ফাইবার ও ইনফ্রারেড ক্যামেরা লেন্স তৈরিতে জার্মেনিয়াম ধাতু ব্যবহার করা হয়।    

ইউরোপিয়ান কমিশনের হিসেব অনুযায়ী, বিরল ধাতুর বৈশ্বিক উৎপাদনের দিক থেকে শতকরা ৮০ ভাগ চীনের দখলে। 

সম্প্রতি চীন ও যুক্তরাষ্ট্র; বিশ্বের এই দুই পরাশক্তি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক নানা কারণেই একে অপরের শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। দুই দেশের মধ্যকার দ্বন্দ্বও বেশ স্পষ্ট। তারই ফলশ্রুতিতে দেশ দুটি সেমিকন্ডাক্টরসহ নানা প্রযুক্তিগত খাতে একে অপরের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চিপ এবং অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করা বেশ কয়েকটি চীনা কোম্পানিকে 'কালো তালিকাভুক্ত' হয়েছে। এক্ষেত্রে আমেরিকাও জাতীয় নিরাপত্তাকে কারণ হিসেবে দেখিয়েছেন।  

এমনকি যুক্তরাষ্ট্র নিজেদের মিত্র দেশগুলোকে চীনা প্রযুক্তি শিল্পে নানা বিধি-নিষেধ আরোপের জন্য চাপ দিচ্ছে। তারই ফলশ্রুতিতে নেদারল্যান্ডস চলতি বছরের শেষের দিকে চীনের প্রতি নতুন রপ্তানি নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে। 

অন্যদিকে চীনের পক্ষ থেকে অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রযুক্তি শিল্পে আধিপত্য বজায় রাখতে চীনা উদ্ভাবনকে থামাতে চাইছে।

Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র ও চীন / চিপ / সেমিকন্ডাক্টর / বাণিজ্য যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • সেমিকন্ডাক্টরের উপাদান বানাতে মহাকাশে ‘কারখানা’ পাঠাচ্ছে যে ব্রিটিশ কোম্পানি
  • যুক্তরাষ্ট্র-ইইউ বাণিজ্য যুদ্ধের আশঙ্কা যেভাবে বাংলাদেশের পোশাক রপ্তানি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে
  • দক্ষিণ কোরিয়ায় শির সঙ্গে বৈঠকে বাণিজ্যযুদ্ধের অবসান ঘটাতে আশাবাদী ট্রাম্প
  • যেভাবে ধাপে ধাপে গুরুত্বপূর্ণ বিরল খনিজের নিয়ন্ত্রণ নিজের দখলে নিল চীন
  • চীনা মালিকানাধীন চিপ কোম্পানির নিয়ন্ত্রণ নিল নেদারল্যান্ডস সরকার

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net