Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
ব্লিঙ্কেনের বেইজিং সফরের পরদিনই শি’কে ‘স্বৈরশাসক’ বললেন বাইডেন

আন্তর্জাতিক

রয়টার্স
21 June, 2023, 12:15 pm
Last modified: 21 June, 2023, 12:35 pm

Related News

  • যে কারণে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না চীন
  • ট্রাম্পের ইরান আক্রমণ, শি বুঝতে পারছেন চীনকে আরও শক্তিশালী হতে হবে
  • গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিবেশনের আগে সামরিক কর্মকর্তাসহ ১৯ আইনপ্রণেতাকে সরিয়ে দিল চীন
  • বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক; চীনের সঙ্গে বাণিজ্যে ‘বিশাল সুযোগ’ দেখছেন কিয়ার স্টারমার
  • শি জিনপিংয়ের চীনে যে কারণে অতি ক্ষমতাধর জেনারেলেরও শেষরক্ষা হলো না

ব্লিঙ্কেনের বেইজিং সফরের পরদিনই শি’কে ‘স্বৈরশাসক’ বললেন বাইডেন

একদিকে যখন বাইডেন চীনের প্রেসিডেন্টকে নিয়ে ব্যক্তিগত মন্তব্য ছুঁড়ে দিচ্ছেন; তেমনি অন্যদিকে সোমবার ব্লিঙ্কেন বলেছিলেন, গুপ্তচর বেলুনের ওই ‘অধ্যায়’ নিয়ে আলোচনা বন্ধ করা উচিত।
রয়টার্স
21 June, 2023, 12:15 pm
Last modified: 21 June, 2023, 12:35 pm

ছবি- রয়টার্স

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে 'স্বৈরশাসক' বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চীনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীল করতে শীর্ষ মার্কিন কূটনীতিক অ্যান্টনি ব্লিঙ্কেনের বেইজিং সফরের একদিন পরই এ মন্তব্য করলেন বাইডেন। 

এদিকে চীন বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ার পর এবারই সবচেয়ে খারাপ অবস্থায় আছে দুই দেশের সম্পর্ক।

মঙ্গলবার (২০ জুন) ক্যালিফোর্নিয়ায় একটি ফান্ডরেইজার অনুষ্ঠানে বাইডেন বলেন, চলতি বছরের শুরুতে মার্কিন আকাশে একটি সন্দেহভাজন চীনা 'গুপ্তচর বেলুন' দেখা যায়। বেলুনটি বিনষ্ট করে দেওয়ায় খুব বিব্রত হয়েছিলেন শি। 

একদিকে যখন বাইডেন চীনের প্রেসিডেন্টকে নিয়ে ব্যক্তিগত মন্তব্য ছুঁড়ে দিচ্ছেন; তেমনি অন্যদিকে সোমবার ব্লিঙ্কেন বলেছিলেন, গুপ্তচর বেলুনের ওই 'অধ্যায়' নিয়ে আলোচনা বন্ধ করা উচিত।

তবে, মাও সেতুং-এর পর চীনের সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে বিবেচিত শি জিনপিং সম্পর্কে বাইডেন কেন এমন মন্তব্য করলেন তা অস্পষ্ট। 

বাইডেন আরো বলেন, "আমি বেলুনটা উড়িয়ে দেওয়াতে শি যে কারণে খুব বিরক্ত হয়েছিলেন তা হলো, তিনি আসলে জানতেন না যে বেলুনটা সেখানে চলে এসেছিল।"

"এটি স্বৈরশাসকদের জন্য বেশ বিব্রতকর একটি বিষয়। যখন তারা জানতে পারেন না যে কী ঘটছে। বেলুনটা যেখানে ছিল সেখানে এর যাওয়ার কথা ছিল না," বলেন তিনি।

বাইডেন আরো বলেন, চীনের 'আসল অর্থনৈতিক সংকট রয়েছে।'

শি যদিও বাইডেনের মন্তব্য নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি, তবুও এ মন্তব্যের কারণে দুই দেশের মধ্যকার সম্পর্ক স্থিতিশীল অবস্থানে ফিরিয়ে আনার প্রচেষ্টা আরো জটিল হতে পারে বলেই ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, সোমবার (১৯ জুন) অ্যান্টনি ব্লিঙ্কেনের সাথে সাক্ষাৎ শেষে শি বলেছিলেন, তাদের আলোচনায় 'অগ্রগতি' হয়েছে। তবে ঠিক কী ধরনের অগ্রগতি হয়েছে সেটি তার বক্তব্য থেকে স্পষ্ট হওয়া যায়নি।

Related Topics

টপ নিউজ

অ্যান্টনি ব্লিঙ্কেন / শি জিনপিং / বাইডেন-শি বৈঠক / চীন-যুক্তরাষ্ট্র উত্তেজনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • যে কারণে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না চীন
  • ট্রাম্পের ইরান আক্রমণ, শি বুঝতে পারছেন চীনকে আরও শক্তিশালী হতে হবে
  • গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিবেশনের আগে সামরিক কর্মকর্তাসহ ১৯ আইনপ্রণেতাকে সরিয়ে দিল চীন
  • বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক; চীনের সঙ্গে বাণিজ্যে ‘বিশাল সুযোগ’ দেখছেন কিয়ার স্টারমার
  • শি জিনপিংয়ের চীনে যে কারণে অতি ক্ষমতাধর জেনারেলেরও শেষরক্ষা হলো না

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net