Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
যে কারণে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না চীন

আন্তর্জাতিক

ক্যাটরিনা ইউ, আল জাজিরা
16 March, 2026, 01:00 pm
Last modified: 16 March, 2026, 01:09 pm

Related News

  • ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • খার্গ দ্বীপ দখল: যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জয়ের চাবিকাঠি নাকি বড় ঝুঁকি?
  • ইসরায়েলের আরাদে ইরানের মিসাইল হামলায় আহত শতাধিক, আশঙ্কাজনক ১১ জন
  • বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জ্বালানি স্থাপনায় আঘাতের হুঁশিয়ারি ইরানের
  • ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ

যে কারণে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না চীন

ট্রাম্প যে আশায় চীনের সহায়তা চেয়েছিলেন, বর্তমান প্রেক্ষাপটে তা পাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। ট্রাম্পের এই চাপ বরং দুই পরাশক্তির মধ্যকার বিদ্যমান উত্তেজনাকে আরও উসকে দিতে পারে।
ক্যাটরিনা ইউ, আল জাজিরা
16 March, 2026, 01:00 pm
Last modified: 16 March, 2026, 01:09 pm
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ফাইল ছবি: রয়টার্স

হরমুজ প্রণালি সচল রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর এখন পর্যন্ত বেইজিংয়ের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আমি মনে করি, ট্রাম্পের চাপে নতি স্বীকার করে চীন সেখানে যুদ্ধজাহাজ পাঠাবে—এমন সম্ভাবনা খুবই কম। এর পেছনে মূলত তিনটি বড় কারণ কাজ করছে:

১. হুমকির কাছে মাথা নত না করা: চীনা প্রেসিডেন্ট শি জিনপিং কখনোই ট্রাম্পের হুমকির কাছে নতি স্বীকার করার পক্ষপাতী নন। এর আগে গত বছর বাণিজ্য যুদ্ধের সময় ট্রাম্প যখন চীনা পণ্যের ওপর ১০০ শতাংশের বেশি শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন, তখন বেইজিং দমে না গিয়ে বরং পাল্টা ব্যবস্থা নিয়েছিল। সুতরাং, বর্তমান পরিস্থিতিতেও শি জিনপিং যে সহজে ট্রাম্পের দাবি মেনে নেবেন না, তা বলাই বাহুল্য।

২. কূটনৈতিক অবস্থানের পরিপন্থী: চলমান এই যুদ্ধের শুরু থেকেই চীন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের কড়া সমালোচনা করে আসছে। বেইজিং ক্রমাগত উত্তেজনা প্রশমন এবং আলোচনার মাধ্যমে সংকটের সমাধানের আহ্বান জানিয়েছে।

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বারবার স্পষ্ট করেছেন যে, 'শক্তি প্রয়োগ কোনো সমাধান হতে পারে না'। এমন অবস্থায় নিজেরাই ওই অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠিয়ে সামরিক কর্মকাণ্ডে জড়ানো চীনের দীর্ঘদিনের কূটনৈতিক অবস্থানের সম্পূর্ণ বিপরীত হবে।

৩. ইরানের সাথে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক: হরমুজ প্রণালি দিয়ে চীনা জাহাজ চলাচলের ক্ষেত্রে বেইজিং খুব একটা ঝুঁকি দেখছে না। কিছু প্রতিবেদন অনুযায়ী, চীন ও ইরানের সুসম্পর্কের কারণে চীনা জাহাজগুলো এখনও সেখানে নির্বিঘ্নে চলাচল করতে পারছে। উল্লেখ্য, চীন বর্তমানে ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা।

ফলে নিজের জাহাজগুলো যদি নিরাপদ থাকে এবং ইরানের সাথে ব্যবসায়িক স্বার্থ জড়িত থাকে, তবে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠিয়ে নতুন করে ঝুঁকি নেওয়ার কোনো যৌক্তিক কারণ বেইজিংয়ের নেই।

সব মিলিয়ে, ট্রাম্প যে আশায় চীনের সহায়তা চেয়েছিলেন, বর্তমান প্রেক্ষাপটে তা পাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। ট্রাম্পের এই চাপ বরং দুই পরাশক্তির মধ্যকার বিদ্যমান উত্তেজনাকে আরও উসকে দিতে পারে।

Related Topics

টপ নিউজ

চীন / যুক্তরাষ্ট্র / ইরান / হরমুজ প্রণালি / যুদ্ধজাহাজ / ডোনাল্ড ট্রাম্প / শি জিনপিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • খার্গ দ্বীপ দখল: যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জয়ের চাবিকাঠি নাকি বড় ঝুঁকি?
  • ইসরায়েলের আরাদে ইরানের মিসাইল হামলায় আহত শতাধিক, আশঙ্কাজনক ১১ জন
  • বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জ্বালানি স্থাপনায় আঘাতের হুঁশিয়ারি ইরানের
  • ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net