Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক; চীনের সঙ্গে বাণিজ্যে ‘বিশাল সুযোগ’ দেখছেন কিয়ার স্টারমার

আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স
29 January, 2026, 12:45 pm
Last modified: 29 January, 2026, 12:48 pm

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • হরমুজ প্রণালী সচল করতে ‘যথাযথ প্রচেষ্টায়’ যোগ দেবে জাপান, যুক্তরাজ্যসহ ৬ দেশ
  • সার রপ্তানিতে বিধিনিষেধ দিল চীন, যুদ্ধ-বিধ্বস্ত বাজারে আরও সংকটের আশঙ্কা
  • লারিজানি হত্যাকাণ্ডকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানাল চীন
  • বসন্তের ছুটিতে শিক্ষার্থীদের ‘প্রেমে পড়ার’ পরামর্শ দিল চীনের বিশ্ববিদ্যালয়

বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক; চীনের সঙ্গে বাণিজ্যে ‘বিশাল সুযোগ’ দেখছেন কিয়ার স্টারমার

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, প্রবৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে তিনি বেইজিংয়ের সঙ্গে একটি ‘পরিপক্ব ও গভীর সম্পর্ক’ গড়ে তুলতে আগ্রহী।
নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স
29 January, 2026, 12:45 pm
Last modified: 29 January, 2026, 12:48 pm
ছবি: রয়টার্স

নিরাপত্তা ও বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় মিত্রদের সম্পর্কের টানাপোড়েন চলছে। ঠিক এমন সময়ে চীনের সঙ্গে সম্পর্ক নতুন করে গড়ে তোলার উদ্যোগ নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ বৃহস্পতিবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন।

দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, প্রবৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে তিনি বেইজিংয়ের সঙ্গে একটি 'পরিপক্ব ও গভীর সম্পর্ক' গড়ে তুলতে আগ্রহী।

আজ বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ চীনের প্রেসিডেন্ট  সঙ্গে এই বৈঠকে বসেন স্টারমার। চার দিনের এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে সি চিন পিংয়ের সঙ্গে ৮০ মিনিট বৈঠক করেন তিনি, এরপর দুই নেতা একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। পরে চীনের প্রিমিয়ার লি ছিয়াংয়ের সঙ্গেও তাঁর বৈঠক করার কথা রয়েছে।

২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী থেরেসা মে চীন সফর করেছিলেন। দীর্ঘ ছয় বছর পর এই প্রথম কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী চীন সফর করছেন। যুক্তরাজ্যের ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতেই স্টারমারের এই সফর। 

যুক্তরাজ্যে লেবার পার্টি ক্ষমতায় আসার পর থেকেই ধুঁকতে থাকা অর্থনীতিকে চাঙ্গা করার প্রতিশ্রুতি দিয়ে আসছে। সেই লক্ষ্য পূরণে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের সঙ্গে সম্পর্কের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছেন স্টারমার। যদিও দুই দেশের মধ্যে গুপ্তচরবৃত্তি এবং মানবাধিকার ইস্যু নিয়ে আগে থেকেই উদ্বেগ রয়েছে।

বৈঠকের শুরুতে স্টারমার বলেন, 'বিশ্বমঞ্চে চীন একটি গুরুত্বপূর্ণ শক্তি। তাই আমাদের মধ্যে এমন একটি গভীর সম্পর্ক গড়ে তোলা জরুরি যেখানে আমরা পারস্পরিক সহযোগিতার সুযোগগুলো কাজে লাগাতে পারি। তবে যেসব বিষয়ে আমাদের মতভেদ আছে, সেগুলো নিয়েও যেন অর্থপূর্ণ আলোচনা চলতে পারে।'

জবাবে শি জিনপিং বলেন, দুই দেশের সম্পর্ক অনেক 'চড়াই-উতরাইয়ের' মধ্য দিয়ে গেছে, যা কোনো পক্ষের জন্যই ভালো ছিল না। চীন এখন দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারত্ব গড়ে তুলতে প্রস্তুত।

ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনিশ্চিত পররাষ্ট্রনীতির আশঙ্কায় অনেক পশ্চিমা দেশই এখন চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালাচ্ছে। ট্রাম্পের বাণিজ্য শুল্কের হুমকি এবং গ্রিনল্যান্ড দখলের মতো বিতর্কিত মন্তব্য যুক্তরাজ্যসহ দীর্ঘদিনের মিত্রদের মধ্যে অস্বস্তি তৈরি করেছে। স্টারমারের এই সফরকে দেখা হচ্ছে সেই প্রেক্ষাপটেই।

তার সফরসঙ্গী হিসেবে রয়েছে ৫০ জনের বিশাল এক ব্যবসায়ী প্রতিনিধিদল। এর মধ্যে ব্যাংক, ওষুধশিল্প এবং গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা রয়েছেন।

তবে এই সফরের একটি উল্লেখযোগ্য দিক হলো অবৈধ অভিবাসী পাচারকারী চক্র দমনে দুই দেশের যৌথ উদ্যোগ। মূলত ছোট নৌকায় করে ইউরোপ পাড়ি দেওয়া অভিবাসীদের ঠেকাতে চীনের তৈরি ইঞ্জিনের ব্যবহার কমানোর ওপর জোর দেওয়া হবে। দুই দেশের গোয়েন্দা সংস্থাগুলো এখন পাচারকারীদের রুট শনাক্ত করতে তথ্য আদান-প্রদান করবে।

মানবাধিকার ইস্যুতে স্টারমার সাংবাদিকদের জানান, হংকংয়ের কারাবন্দী ব্রিটিশ নাগরিক ও ধনকুবের জিমি লাইয়ের বিষয়টি তিনি চীনা প্রেসিডেন্টের কাছে উত্থাপন করবেন।

যদিও নিরাপত্তা বা মানবাধিকার ইস্যুর চেয়ে বাণিজ্যকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছেন লেবার পার্টির নেতা স্টারমার। এর মাধ্যমে তিনি দীর্ঘ সময় ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির প্রধানমন্ত্রীদের নীতি থেকে সরে আসছেন।

সফরের বিষয়ে এক আনুষ্ঠানিক বিবৃতিতে স্টারমার বলেন, 'বছরের পর বছর ধরে চীনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিতে ধারাবাহিকতার অভাব ছিল। কখনো সম্পর্ক খুব উষ্ণ, আবার কখনো শীতল—এভাবেই চলেছে। কিন্তু পছন্দ হোক বা না হোক, যুক্তরাজ্যের জন্য চীন গুরুত্বপূর্ণ।'

Related Topics

টপ নিউজ

যুক্তরাজ্য / চীন / শি জিনপিং / কিয়ার স্টারমার / চীন সফর / বৈঠক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • হরমুজ প্রণালী সচল করতে ‘যথাযথ প্রচেষ্টায়’ যোগ দেবে জাপান, যুক্তরাজ্যসহ ৬ দেশ
  • সার রপ্তানিতে বিধিনিষেধ দিল চীন, যুদ্ধ-বিধ্বস্ত বাজারে আরও সংকটের আশঙ্কা
  • লারিজানি হত্যাকাণ্ডকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানাল চীন
  • বসন্তের ছুটিতে শিক্ষার্থীদের ‘প্রেমে পড়ার’ পরামর্শ দিল চীনের বিশ্ববিদ্যালয়

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net