Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
উড়ন্ত গাড়ির সফল বায়ু-টানেল পরীক্ষা শেষ করল ব্রাজিলের ইভ হোল্ডিং  

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
16 May, 2023, 12:45 pm
Last modified: 16 May, 2023, 12:54 pm

Related News

  • ব্রাজিলে মিলল বিশালাকার ডাইনোসরের নতুন প্রজাতির সন্ধান
  • এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থগিত বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ২৭ ডিসেম্বর, রয়েছে কেন্দ্র পরিবর্তনের সুযোগ
  • অভ্যুত্থান ষড়যন্ত্রের মামলায় বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

উড়ন্ত গাড়ির সফল বায়ু-টানেল পরীক্ষা শেষ করল ব্রাজিলের ইভ হোল্ডিং  

নির্মাতারা মনে করছেন, নিয়ন্ত্রকদের কাছ থেকে সনদপত্র পাওয়া এবং ভবিষ্যতে উড়ন্ত গাড়ির উৎপাদন ও বিশ্বব্যাপী বিক্রয়ের জন্য বায়ু-টানেল পরীক্ষায় সফলতা পাওয়া খুবই গুরুত্বপূর্ণ।
টিবিএস ডেস্ক
16 May, 2023, 12:45 pm
Last modified: 16 May, 2023, 12:54 pm
২০২২ সালের ১০ মে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে অভিষেকের দিন পর্দায় ভেসে উঠেছে ইভ এয়ার মোবিলিটির লোগো। ছবি: রয়টার্স

'উড়ন্ত গাড়ি' নির্মাণে আরো এক ধাপ এগিয়ে গেল ব্রাজিলের বৈদ্যুতিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান ইভ হোল্ডিং ইনক.। নির্মাণাধীন 'ফিউচারিস্টিক' বাহনটির বায়ু-টানেল পরীক্ষায় সফল হয়েছে বলে সোমবার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি, খবর রয়টার্সের।

ব্রাজিলের বিমান নির্মাতা প্রতিষ্ঠান এমব্রেয়ার-এর অধীনস্ত কোম্পানি ইভ হোল্ডিং জানিয়েছে, ২০২৬ সাল নাগাদ পূর্ণাঙ্গ বৈদ্যুতিক গাড়িটি বাণিজ্যিকভাবে বাজারে নিয়ে আসার প্রত্যাশা তাদের।

ইলেক্ট্রিক ভার্টিক্যাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং ভেইক্যাল (ইভিটল) নামে পরিচিত এই বাহনকে 'উড়ন্ত ট্যাক্সি' বলে আখ্যা দেওয়া হয়েছে।

নির্মাতারা মনে করছেন, নিয়ন্ত্রকদের কাছ থেকে সনদপত্র পাওয়া এবং ভবিষ্যতে উড়ন্ত গাড়ির উৎপাদন ও বিশ্বব্যাপী বিক্রয়ের জন্য বায়ু-টানেল পরীক্ষায় সফলতা পাওয়া খুবই গুরুত্বপূর্ণ।

ইভ হোল্ডিং-এর শীর্ষ প্রযুক্তি কর্মকর্তা লুইস ভ্যালেন্তিনি বলেন, "প্রোডাকশন টুলিং ও প্রোটোটাইপ তৈরিতে যাওয়ার আগেই, পণ্যটি বিকাশের এই পর্যায়ে আমরা যেসব তথ্য পেয়েছি তা আমাদের ইভিটল-এর প্রযুক্তিগত সমাধানগুলোকে আরও পরিমার্জিত করতে সাহায্য করেছে।"

এবছরের প্রথমার্ধেই প্রধান সরঞ্জাম সরবরাহকারী বাছাই প্রক্রিয়া শেষ করা এবং বছরের দ্বিতীয়ার্ধে তাদের প্রথম প্রোটোটাইপ নির্মাণের কাজ পুরোদমে শুরু করার প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি। ২০২৪ সালে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করার পরিকল্পনা রয়েছে তাদের।

এদিকে উৎপাদন শুরুর আগেই ইভের কাছে ২৮০০ অর্ডার জমা পড়েছে। পণ্যটি বিকাশের ক্ষেত্রে ইউনাইটেড এয়ারলাইনস এবং রোলস-রয়েসের মতো বড় বড় বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানটির পাশে রয়েছে।

জানা গেছে, একটি ইভিটল স্কেল মডেল ব্যবহার করে সুইজারল্যান্ডে এই বায়ু-টানেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, তাদের উড়ন্ত গাড়ির কাঠামো এবং উইংস (ডানা)-এর মতো অংশগুলো ফ্লাইটে কীভাবে কাজ করবে তা গভীরভাবে পর্যবেক্ষণে সাহায্য করেছে এই পরীক্ষাটি।

গত বছর নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে অভিষেক হওয়া ইভ হোল্ডিং ইনক. আভাস দিয়েছিল যে, সনদপত্র পাওয়া তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলোর একটি।

যদিও উড়ন্ত গাড়ি উদ্ভাবনের ক্ষেত্রে ইভ হোল্ডিংই প্রথম নয়, কিন্তু বিশ্লেষকরা মনে করেন, প্রতিষ্ঠানটি তাদের উচ্চাভিলাষী পরিকল্পনাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সঠিক পথেই রয়েছে।

জেফ্রিস-এর বিশ্লেষকরা বলছেন, "ইভ ইভিটলই প্রথম বাজারে আসার সম্ভাবনা কম। কিন্তু তাদের অর্ডার পাইপলাইনের ফলে উদীয়মান ইভিটল বাজারে সবচেয়ে বেশি মুনাফা অর্জনের সম্ভাবনা তৈরি হচ্ছে তাদের।" 

Related Topics

টপ নিউজ

ইভিটল / ব্রাজিল / উড়ন্ত গাড়ি / বায়ু-টানেল / পরীক্ষা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

Related News

  • ব্রাজিলে মিলল বিশালাকার ডাইনোসরের নতুন প্রজাতির সন্ধান
  • এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থগিত বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ২৭ ডিসেম্বর, রয়েছে কেন্দ্র পরিবর্তনের সুযোগ
  • অভ্যুত্থান ষড়যন্ত্রের মামলায় বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

3
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

4
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

5
য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net