Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ১২

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
09 May, 2023, 01:15 pm
Last modified: 09 May, 2023, 01:31 pm

Related News

  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • কুমিল্লায় চাল বোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শ্রমিক, আহত ৬
  • মৌচাক ফ্লাইওভার থেকে পোড়া মরদেহ উদ্ধার
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ফরিদপুরের দিপালী

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ১২

গাজা থেকে আল জাজিরার প্রতিনিধি ইয়ুমনা আল সাঈদ জানিয়েছেন, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় গাজা উপত্যকায় এই নিহতের সংখ্যা নিশ্চিত করেছে।
টিবিএস ডেস্ক
09 May, 2023, 01:15 pm
Last modified: 09 May, 2023, 01:31 pm
২০২৩ সালের ৯ মে দক্ষিণ গাঁজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলার পরবর্তী দৃশ্য। ছবি: আশরাফ আমরাহ/রয়টার্স

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর দাবি, তারা ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলনের সদস্যদের লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। খবর আল-জাজিরার।

গাজা থেকে আল-জাজিরার প্রতিনিধি ইয়ুমনা আল সাঈদ জানিয়েছেন, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় গাজা উপত্যকায় এই নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। এই বিমান হামলায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে তারা।

মঙ্গলবার স্থানীয় সময় বেলা দুইটার দিকে গাজার বিভিন্ন অংশের আবাসিক অ্যাপার্টমেন্টগুলো টার্গেট করে করে বিস্ফোরণের শব্দ পাওয়া যায় বলে জানান আল জাজিরার প্রতিনিধি। নিহতদের মধ্যে তিনজন ইসলামিক জিহাদ কমান্ডার এবং বাকি নয়জন বেসামরিক নাগরিক ছিলেন- এরা বেশিরভাগই ছিলেন নিহত কমান্ডারদের পরিবার-স্বজন।

এছাড়া অ্যাপার্টমেন্টগুলোর আশেপাশের বেসামরিক নাগরিকরাও ইসরায়েলি বিমান হামলার শিকার হয়েছেন বলে জানিয়েছেন আল সাঈদ। হামলায় আহত ২০ জনই ছিলেন বেসামরিক নাগরিক।

এদিকে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ ঘোষণা দিয়েছে জানিয়েছে যে বিমান হামলায় তাদের তিন নেতা নিহত হয়েছেন। যে তিনজন নিহত হয়েছেন তাদেরকে জিহাদ আল-ঘান্নাম, খলিল আল-বাহতিনি এবং তারিক উজ আল-দীন বলে শনাক্ত করেছে গোষ্ঠীটি।

২০২৩ সালের ৯ মে গাঁজা উপত্যকার দক্ষিণে রাফাহ'তে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার ফলে ক্ষতিগ্রস্ত বাড়িঘর। ছবি: ইব্রাহিম আবু মুস্তফা/রয়টার্স

এক বিবৃতিতে ইসলামিক জিহাদ জানায়, এই তিন নেতা তাদের স্ত্রী-সন্তানসহ নিহত হয়েছেন; যদিও তারা নিহত কমান্ডারদের স্ত্রী ও সন্তানদের সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি বা কয় সন্তান নিহত হয়েছেন তা জানায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, গাজা সিটির একটি অ্যাপার্টমেন্ট ভবনের একদম ওপরের তলায় এবং রাফাহ শহরের একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে।

সাম্প্রতিক সময়ে ইসরায়েলে রকেট নিক্ষেপের জন্য ইসলামিক জিহাদের কমান্ডারদের দায়ী করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সে কারণেই তাদেরকে লক্ষ্য করে 'অপারেশন শিল্ড অ্যান্ড অ্যারো' (কোডনেইম) নামক এই হামলা চালানো হয়েছে বলে ভাষ্য ইসরায়েলি সেনাবাহিনীর।

ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি অনশনকারী খাদের আদনানের মৃত্যুর প্রতিক্রিয়ায় ইসরায়েলকে লক্ষ্য করে গাজা থেকে শতাধিক রকেট ও মর্টার নিক্ষেপ করা হয়। এর জবাবে গত সপ্তাহে ঘনবসতিপূর্ণ গাজা উপত্যকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল।

প্রায় তিন মাস অনশন করার পর ইসরায়েলের কারাগারে মৃত্যুবরণ করেন ইসলামিক জিহাদের সঙ্গে সংশ্লিষ্ট কর্মী খাদের আদনান। ফিলিস্তিনি প্রজনার'স সোসাইটি জানায়, বিনা অভিযোগে গ্রেপ্তারের প্রতিবাদে আমরণ অনশনে নেমেছিলেন খাদের আদনান এবং টানা ৮৭ দিন না খেয়ে ছিলেন তিনি।

আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, গত সপ্তাহে ইসরায়েলের বোমা হামলায় আল-সাফিনা, আল-বায়দার এবং আল-জয়তুনসহ গাজার বেশকিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাজা সিটির উত্তর-পশ্চিমে ইসরায়েলি হামলায় শ্রাপনেলের আঘাতে গুরুতর আহত হওয়ার পর মারা যান ৫৮ বছর বয়সী হাশেল মুবারক আল-সওয়ারকি। অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরে, বাইত হানুনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে আরও পাঁচজন আহত হন।

এরপরে কাতারি, মিশরীয় ও জাতিসংঘের কর্মকর্তারা ইসরায়েল এবং সশস্ত্র ফিলিস্তিনি দলগুলোর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির জন্য হস্তক্ষেপ করার পরে শান্তিপূর্ণ অবস্থা ফিরে আসে।

সংবাদ সংস্থা এপি জানিয়েছে, মঙ্গলবারের বিমান হামলার প্রতিক্রিয়ায় ফিলিস্তিন পাল্টা রকেট নিক্ষেপ করতে পারে- এই আশঙ্কায় গাজার ৪০ কিলোমিটারের মধ্যে থাকা ইসরায়েলি বাসিন্দাদের বোমা আশ্রয়কেন্দ্রের কাছাকাছি অবস্থানের নির্দেশনা দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।  

Related Topics

টপ নিউজ

গাজা / ইসরায়েল-ফিলিস্তিন / বিমান হামলা / নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • কুমিল্লায় চাল বোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শ্রমিক, আহত ৬
  • মৌচাক ফ্লাইওভার থেকে পোড়া মরদেহ উদ্ধার
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ফরিদপুরের দিপালী

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net