Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 April, 2026, 06:00 pm
Last modified: 17 April, 2026, 06:07 pm

Related News

  • মার্কিন পরমাণু বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ ট্রাম্পের
  • রোহিঙ্গা সংকটের টেকসই ও কার্যকর সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী
  • সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • আন্দামান সাগরে ট্রলারডুবি: শিশুসহ নিখোঁজ ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি
  • কুমিল্লায় চাল বোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শ্রমিক, আহত ৬

২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ

ইউএনএইচসিআর-এর তথ্যমতে, গত এক বছরে ৬,৫০০-এরও বেশি রোহিঙ্গা অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে সমুদ্রপথ পাড়ি দেওয়ার চেষ্টা করেছেন। এর মধ্যে প্রতি সাতজনে একজন নিখোঁজ বা মারা গেছেন।
টিবিএস রিপোর্ট
17 April, 2026, 06:00 pm
Last modified: 17 April, 2026, 06:07 pm
মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী গণহত্যা চালালে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গারা। ফাইল ছবি: সালাহউদ্দিন আহমেদ পলাশ

২০২৫ সালটি সমুদ্রপথে রোহিঙ্গা শরণার্থীদের যাতায়াতের ক্ষেত্রে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী বছর হিসেবে চিহ্নিত হয়েছে। ওই এক বছরে আন্দামান সাগর ও বঙ্গোপসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় ৯০০ জন রোহিঙ্গা শরণার্থী প্রাণ হারিয়েছেন অথবা নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এই তথ্য জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

ইউএনএইচসিআর-এর পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সমুদ্রপথে চলাচলের ক্ষেত্রে ২০২৫ সালটি এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ।

সংস্থাটির তথ্যমতে, গত এক বছরে ৬ হাজার ৫০০-এরও বেশি রোহিঙ্গা অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে সমুদ্রপথ পাড়ি দেওয়ার চেষ্টা করেছেন। এর মধ্যে প্রতি সাতজনে একজন নিখোঁজ বা মারা গেছেন। বিশ্বজুড়ে শরণার্থী ও অভিবাসীদের ব্যবহৃত প্রধান সমুদ্রপথগুলোর মধ্যে এই মৃত্যুহার সর্বোচ্চ।

ইউএনএইচসিআর জানায়, সাম্প্রতিক বছরগুলোতে সমুদ্রপথে যাত্রা করা রোহিঙ্গাদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু। মৃত্যুর এই মিছিল ২০২৬ সালেও থামেনি। চলতি বছরের জানুয়ারি থেকে ১৩ এপ্রিল পর্যন্ত মাত্র সাড়ে তিন মাসে ২ হাজার ৮০০-এরও বেশি রোহিঙ্গা একইভাবে বিপজ্জনক সমুদ্রযাত্রা করেছেন।

বিবৃতিতে সাম্প্রতিক এক মর্মান্তিক ঘটনার কথা উল্লেখ করে বলা হয়, গত ২৬ মার্চ বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকা আন্দামান সাগরে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এতে আনুমানিক ২৫০ জন রোহিঙ্গা নিখোঁজ হন। দীর্ঘ সময় পর, ৯ এপ্রিল আন্দামান দ্বীপপুঞ্জের কাছে মাত্র ৯ জন জীবিত ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়। বর্তমানে ইউএনএইচসিআর ওই বেঁচে যাওয়া ব্যক্তিদের কাউন্সিলিং, চিকিৎসা ও মনোসামাজিক সহায়তা প্রদান করছে এবং স্থানীয় প্রশাসনকে সহায়তার প্রস্তাব দিয়েছে।

ইউএনএইচসিআর-এর পর্যবেক্ষণ অনুযায়ী, মানব পাচার, চরম শোষণ ও মৃত্যুর ঝুঁকি থাকলেও হাজার হাজার রোহিঙ্গা বাধ্য হয়ে এই পথ বেছে নিচ্ছেন। মূলত বাংলাদেশের কক্সবাজার ও মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে অতিরিক্ত যাত্রীবোঝাই অনিরাপদ নৌকাগুলো ইন্দোনেশিয়া বা মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেয়।

অধিকাংশ রোহিঙ্গা শরণার্থী মর্যাদার সাথে এবং নিরাপদ পরিবেশে মিয়ানমারে ফিরে যেতে চাইলেও সেখানে চলমান সংঘাত, নিপীড়ন এবং নাগরিকত্ব পাওয়ার কোনো সম্ভাবনা না থাকায় তাদের সামনে আশার আলো ক্ষীণ হয়ে আসছে। অন্যদিকে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তা বা তহবিলের চরম সংকট তৈরি হয়েছে। ক্যাম্পে অস্থিরতা এবং শিক্ষা ও জীবিকার সুযোগের অভাব শরণার্থীদের এই বিপজ্জনক পথে পা বাড়াতে বাধ্য করছে।

বর্তমানে এ অঞ্চলে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়প্রার্থী বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন, যার মধ্যে ১২ লাখই বাংলাদেশে। ইউএনএইচসিআর জানিয়েছে, ২০২৫ সালের যৌথ সাড়াদান পরিকল্পনা বা জেআরপি-র লক্ষ্যমাত্রার মাত্র ৫৩ শতাংশ অর্থায়ন পাওয়া গেছে। এই বিশাল ঘাটতি আন্তর্জাতিক সহায়তার জরুরি প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করে তুলছে।

এমন পরিস্থিতিতে বাস্তুচ্যুতির মূল কারণগুলো মোকাবিলা, নিরাপদ ও বৈধ পথ সম্প্রসারণ এবং আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে জীবন রক্ষায় কাজ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইউএনএইচসিআর। একই সঙ্গে সমুদ্রপথে প্রাণহানি রুখতে এবং মানব পাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়েছে সংস্থাটি।
 

Related Topics

টপ নিউজ

ইউএনএইচসিআর / জাতিসংঘ / রোহিঙ্গা / রোহিঙ্গা প্রত্যাবাসন / বাংলাদেশ / নিহত / নিখোঁজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • ছবি: মিডল ইস্ট মনিটর
    নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
    হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

Related News

  • মার্কিন পরমাণু বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ ট্রাম্পের
  • রোহিঙ্গা সংকটের টেকসই ও কার্যকর সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী
  • সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • আন্দামান সাগরে ট্রলারডুবি: শিশুসহ নিখোঁজ ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি
  • কুমিল্লায় চাল বোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শ্রমিক, আহত ৬

Most Read

1
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

2
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

3
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

5
ছবি: মিডল ইস্ট মনিটর
আন্তর্জাতিক

নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে

6
এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net