Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
ইমরান খানকে গ্রেপ্তারের চেষ্টা পুলিশের, পাকিস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভের আশঙ্কা 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 March, 2023, 08:15 pm
Last modified: 05 March, 2023, 08:16 pm

Related News

  • মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাঁচাতে পাকিস্তানে সপ্তাহে ৪ দিন অফিস
  • প্রতিবেশী ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা
  • ‘আমরা শুধু প্রার্থনাই করছিলাম’ – যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে পালানোর বর্ণনা পাকিস্তানি শিক্ষার্থীদের
  • জায়োনিজম ‘মানবতার জন্য হুমকি’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • করাচি ও লাহোর থেকে 'নন-ইমার্জেন্সি' কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

ইমরান খানকে গ্রেপ্তারের চেষ্টা পুলিশের, পাকিস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভের আশঙ্কা 

ইমরানের ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মীরা জানান, তাকে গ্রেপ্তারের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সাথে জনতার সংঘর্ষ হতে পারে। 
টিবিএস ডেস্ক
05 March, 2023, 08:15 pm
Last modified: 05 March, 2023, 08:16 pm
ফাইল ছবি: রয়টার্স

লাহোরের বাসভবন থেকে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।  পুলিশ অভিযোগ করে, তিনি গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করছেন। এরপরই জনসম্মুখে আসেন ইমরান। খবর ব্লুমবার্গের 

এসময় তিনি বলেন, 'আমি শুধু আল্লাহর সামনে মাথানত করি, অন্য কোনো শক্তি বা প্রতিষ্ঠানের সামনে নয়। এটা আমাদের স্বাধীনতা অর্জনের আসল লড়াই'। পাকিস্তানে ব্যাপক দুর্নীতির জন্য এসময় তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বাধীন বর্তমান সরকারকে দোষারোপ করেন। 

এর আগে ইসলামাবাদ পুলিশের মুখপাত্র ত্বকি জাওয়াদ বলেন, রোববার (৫ মার্চ) ইমরানকে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে পুলিশের একটি দল তার বাসভবনে গেলেও, তাকে সেখানে পাওয়া যায়নি। ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক আকবর নাসির খান গণমাধ্যমকে বলেন, ৭ মার্চের আগেই তেহরিক-ই-ইনসাফ দলের চেয়ারম্যানকে আদালতে হাজির করার নির্দেশ আছে।  

তিনি স্থানীয় গণমাধ্যম এআরওয়াই টেলিভিশনকে বলেন, 'পুলিশকে অবশ্যই তাকে (ইমরান খান) গ্রেপ্তার করতে হবে। আইনি প্রক্রিয়ায় বাধা না দিতে আমরা জনতার কাছে অনুরোধ করছি'।  

গ্রেপ্তার ঠেকাতে ইমরানের বাড়ির বাইরে তাবু খাঁটিয়ে অবস্থান করছেন তার অনেক সমর্থক। পিটিআই নেতারাও সামাজিক মাধ্যমে সমর্থকদের ইমরানের বাড়ির সামনে অবস্থান নেওয়ার অনুরোধ করছেন।

ইমরানের ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মীরা জানান, তাকে গ্রেপ্তারের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সাথে জনতার সংঘর্ষ হতে পারে। 

ইমরান তার ব্যক্তিগত সম্পদের হিসাব দিতে ব্যর্থ হয়েছেন সম্প্রতি এমন এক অভিযোগের শুনানি হয় পাকিস্তানের একটি আদালতে। অভিযোগটি আনে সেদেশের নির্বাচন কমিশন। এতে বলা হয়, প্রধানমন্ত্রী থাকার সময় পাওয়া উপহারের হিসাব সরকারি তোষাখানায় দেননি তিনি। শুনানিতে ইমরান উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পিটিআই প্রধান অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন।    

ইতঃপূর্বে গেল নভেম্বরে বিক্ষোভ সমাবেশ চলাকালে ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তিনি পায়ে গুলিবিদ্ধ হন। এই হত্যাচেষ্টার জন্য তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই- এর একজন জেনারেলকে দায়ী করেন। 

পাকিস্তানের অর্থনৈতিক সংকট গুরুতর হতে থাকায় অনেক মানুষই বর্তমান সরকারের ওপর ক্ষুদ্ধ হয়ে উঠেছে। এই অবস্থায়, ইমরান খানকে গ্রেপ্তার করলে রাজনৈতিক অস্থিতিশীলতা চরম মাত্রা লাভ করতে পারে এমন আশঙ্কা রয়েছে।   

Related Topics

টপ নিউজ

ইমরান খান / পাকিস্তান / গ্রেপ্তারি পরোয়ানা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাঁচাতে পাকিস্তানে সপ্তাহে ৪ দিন অফিস
  • প্রতিবেশী ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা
  • ‘আমরা শুধু প্রার্থনাই করছিলাম’ – যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে পালানোর বর্ণনা পাকিস্তানি শিক্ষার্থীদের
  • জায়োনিজম ‘মানবতার জন্য হুমকি’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • করাচি ও লাহোর থেকে 'নন-ইমার্জেন্সি' কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net