Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
মোদি ভালো মানুষ, তবে আমাকে খুশি করা জরুরি ছিল: ভারতের ওপর শুল্ক বাড়ানোর হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক

রয়টার্স
05 January, 2026, 02:55 pm
Last modified: 05 January, 2026, 02:58 pm

Related News

  • তেল, শুল্ক আর কৃষি: যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্য চুক্তির যেসব বিষয় এখনো অজানা
  • যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য আলোচনার মধ্যেই ফোনকলে মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ট্রাম্প
  • মনে হচ্ছে ভারত ও রাশিয়াকে ‘চীনের অন্ধকারে’ হারালাম: ট্রাম্প 
  • ট্রাম্পের ৫০ শতাংশ শুল্কের বিরুদ্ধে ভারত কি পাল্টা ব্যবস্থা নিতে পারবে?
  • যেভাবে ট্রাম্প-মোদি 'ব্রোম্যান্স'-এর ইতি

মোদি ভালো মানুষ, তবে আমাকে খুশি করা জরুরি ছিল: ভারতের ওপর শুল্ক বাড়ানোর হুমকি ট্রাম্পের

রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “তারা বাণিজ্য করছে, আর আমরা খুব তাড়াতাড়ি তাদের ওপর শুল্ক বাড়াতে পারি।”
রয়টার্স
05 January, 2026, 02:55 pm
Last modified: 05 January, 2026, 02:58 pm
ফাইল ছবি: রয়টার্স

ওয়াশিংটনের দাবি মেনে নিয়ে রাশিয়া থেকে তেল কেনা না কমালে ভারতের ওপর শুল্ক বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, "মোদি ভালো মানুষ। তিনি জানতেন আমি খুশি নই, আর আমাকে খুশি করাটা গুরুত্বপূর্ণ ছিল।"

রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "তারা বাণিজ্য করছে, আর আমরা খুব তাড়াতাড়ি তাদের ওপর শুল্ক বাড়াতে পারি।"

এ বিষয়ে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এর আগে, রাশিয়া থেকে ব্যাপক পরিমাণে তেল কেনার শাস্তি হিসেবে গত বছর ভারতীয় পণ্যের ওপর আমদানি শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করেছিল যুক্তরাষ্ট্র। তবে এত উচ্চ শুল্কের পরও গত নভেম্বরে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ফলে ভারতীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের দাবির বিপরীতে কঠোর অবস্থানই বজায় রেখেছেন। বিশেষ করে, কৃষিপণ্য আমদানির মতো ইস্যুতে সীমিত নমনীয়তার ইঙ্গিত দিয়েছেন তারা। যদিও তথ্য অনুযায়ী, রাশিয়া থেকে ভারতের তেল আমদানি কিছুটা কমেছে।

গত সপ্তাহে সংশ্লিষ্ট সূত্রগুলো রয়টার্সকে জনায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার প্রচেষ্টার অংশ হিসেবে ভারত সরকার রিফাইনারিগুলোকে রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে তেল কেনার তথ্য সাপ্তাহিক ভিত্তিতে প্রকাশ করতে বলেছে। তারা আশা করছেন, এর ফলে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি দৈনিক ১০ লাখ ব্যারেলের নিচে নেমে আসতে পারে।

শুল্ক আরোপের পর থেকে এখন পর্যন্ত অন্তত তিনবার ফোনে ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এসব আলোচনা এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

গত মাসে দিল্লিতে ভারতের বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল যুক্তরাষ্ট্রের ডেপুটি ট্রেড রিপ্রেজেন্টেটিভ রিক সুইজারের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে বৈঠক করেন।

Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র-ভারত / ট্রাম্প-মোদি সম্পর্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • তেল, শুল্ক আর কৃষি: যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্য চুক্তির যেসব বিষয় এখনো অজানা
  • যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য আলোচনার মধ্যেই ফোনকলে মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ট্রাম্প
  • মনে হচ্ছে ভারত ও রাশিয়াকে ‘চীনের অন্ধকারে’ হারালাম: ট্রাম্প 
  • ট্রাম্পের ৫০ শতাংশ শুল্কের বিরুদ্ধে ভারত কি পাল্টা ব্যবস্থা নিতে পারবে?
  • যেভাবে ট্রাম্প-মোদি 'ব্রোম্যান্স'-এর ইতি

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net