Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
ইরাক সীমান্তে জর্ডানের বিপুল পরিমাণ ‘গরীবের কোকেন’ আটক  

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 December, 2022, 02:55 pm
Last modified: 26 December, 2022, 02:58 pm

Related News

  • ইরাকের মরুভূমিতে মাসের পর মাস দুই গোপন ঘাঁটি রেখেছে ইসরায়েল; সেখান থেকে হামলা করেছে ইরানে
  • সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’, অস্ত্র-গোলাবারুদসহ আটক ৩
  • ইরান যুদ্ধের সময় ইরাকেও গোপনে বিমান হামলা চালিয়েছিল সৌদি আরব ও কুয়েত
  • হরমুজে নিয়ন্ত্রণ জোরদার, ইরানের সঙ্গে জ্বালানি চুক্তি ইরাক-পাকিস্তানের
  • ব্রাহ্মণবাড়িয়ায় ৩ র‍্যাব সদস্যকে মারধর: নারীসহ আটক ৫ হামলাকারী

ইরাক সীমান্তে জর্ডানের বিপুল পরিমাণ ‘গরীবের কোকেন’ আটক  

‘গরীবের কোকেন’ নামে পরিচিত এ ড্রাগগুলো মূলত দীর্ঘ যুদ্ধে বিপর্যস্ত দেশ সিরিয়ায় বেশি উৎপাদিত হয়। দেশটিতে দারিদ্রতা বৃদ্ধির কারণে সাধারণ নাগরিকেরাও এই ড্রাগটি উৎপাদন ও পাচারের সাথে জড়িত হয়ে পড়েছেন।
টিবিএস ডেস্ক
26 December, 2022, 02:55 pm
Last modified: 26 December, 2022, 02:58 pm
প্রতিবছর জর্ডানের সীমান্তবর্তী এলাকায় লক্ষ লক্ষ ক্যাপ্টাগন ট্যাবলেট জব্দ করে দেশটির কাস্টমস ডিপার্টমেন্ট। ছবি: বিবিসি

'গরীবের কোকেন' নামে পরিচিত ক্যাপ্টাগন ট্যাবলেট পাচারের ক্ষেত্রে চোরাচালানকারীরা প্রায়শই জর্ডানকে রুট হিসেবে ব্যবহার করে থাকে। সে কারণেই প্রতিবছর জর্ডানের সীমান্তবর্তী এলাকায় লক্ষ লক্ষ ক্যাপ্টাগন ট্যাবলেট জব্দ করে দেশটির কাস্টমস ডিপার্টমেন্ট। তারই ধারাবাহিকতায় সম্প্রতি ইরাক সংলগ্ন বর্ডার থেকে প্রায় এক টন সমপরিমাণ ক্যাপ্টাগন ট্যাবলেট জব্দ করেছে জর্ডান। খবর বিবিসির।

দুটি অত্যাধুনিক রেফ্রিজারেটরের লরিতে করে এ ট্যাবলেটগুলো পাচার করা হচ্ছিলো। মস্তিষ্কে উত্তেজনা সৃষ্টিকারী বিপুল পরিমাণের এই ড্রাগের চালানে প্রায় ৬০ লক্ষ ক্যাপ্টাগন ট্যাবলেট ছিল বলে ধারণা করা হচ্ছে। জর্ডানের কাস্টমস ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটির ইতিহাসে এত বিপুল পরিমাণ ড্রাগ জব্দ করার নজির খুব অল্পই আছে। 

'গরীবের কোকেন' নামে পরিচিত এ ড্রাগগুলো মূলত দীর্ঘ যুদ্ধে বিপর্যস্ত দেশ সিরিয়ায় বেশি উৎপাদিত হয়। দেশটিতে দারিদ্রতা বৃদ্ধির কারণে সাধারণ নাগরিকেরাও এই ড্রাগটি উৎপাদন ও পাচারের সাথে জড়িত হয়ে পড়েছেন। যদিও সিরিয়ার সরকারের পক্ষ থেকে এই ড্রাগের উৎপাদন ও বিপণনের সাথে দেশটির তৃণমূলের মানুষের ঘনিষ্ঠ যোগসূত্র থাকার কথাটি বারবার অস্বীকার করা হয়।

কিন্তু বিভিন্ন সময়ে করা নানা রিপোর্টে দেখা যায়, সিরিয়ার ব্যবসা-বাণিজ্য ও মিলিটারির সাথে ক্যাপ্টাগন ট্যাবলেটের খুবই ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে। ২০২১ সালে সাইপ্রাসভিত্তিক একটি থিঙ্ক ট্যাঙ্কের রিপোর্ট মতে, এই ট্যাবলেটকে কেন্দ্র করে গড়ে ওঠা ব্যবসার মোট বাজারমূল্য প্রায় ৩.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

সম্প্রতি আটক করা ট্যাবলেটগুলো মূলত জর্ডান ও ইরাক সীমান্তের আল কারামাহ বর্ডার দিয়ে গালফভুক্ত কোনো দেশে পাচারের চেষ্টা করা হয়েছিল। তবে ঠিক কোন দেশে ড্রাগগুলো পাচার করা হচ্ছিলো এবং ঠিক কতজনকে আটক করা হয়েছে সে সম্পর্কে জর্ডান কাস্টমস ডিপার্টমেন্ট পরিষ্কার কোনো তথ্য দেয়নি।

প্রতিনিয়ত বিপুল পরিমাণ ড্রাগ জব্দ করতে থাকায় পাচারকারীদের সাথে জর্ডানের মিলিটারিদের সংঘর্ষ ক্রমশ বাড়ছে। এমতবস্থায় সংঘর্ষে পাচারকারীদের সরাসরি গুলি করার শক্ত নীতি গ্রহণ করেছে জর্ডান পুলিশ। যার ফলে চলতি বছরের শুধু জানুয়ারি মাসেই বর্ডার ক্রসের সময় ২৭ জন পাচারকারীকে গুলি করে হত্যা করা হয়েছে।

ষাটের দশক থেকেই পশ্চিমা দেশগুলোতে বিষণ্ণতা কাটাতে মানুষ ক্যাপ্টাগন ট্যাবলেট গ্রহণ করতো। কিন্তু পরবর্তীতে ট্যাবলেটটি নেশা সৃষ্টিকারী ড্রাগ হিসেবে ব্যবহৃত হতে শুরু করলে বেশিরভাগ দেশেই এটা নিষিদ্ধ করা হয়। ড্রাগটি শরীরে খুব দ্রুত কাজ করে এবং এটি খেয়েই যোদ্ধারা ঘুম ও বিশ্রাম ফেলে দিনে রাতে সর্বক্ষণ কোনো ধরণের বিচার বিবেচনা ছাড়াই যুদ্ধ করতে পারে।

Related Topics

টপ নিউজ

কোকেন / ক্যাপ্টাগন ট্যাবলেট / ইরাক / সীমান্ত / আটক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
    কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ইলাসট্রেশন: টিবিএস
    ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

Related News

  • ইরাকের মরুভূমিতে মাসের পর মাস দুই গোপন ঘাঁটি রেখেছে ইসরায়েল; সেখান থেকে হামলা করেছে ইরানে
  • সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’, অস্ত্র-গোলাবারুদসহ আটক ৩
  • ইরান যুদ্ধের সময় ইরাকেও গোপনে বিমান হামলা চালিয়েছিল সৌদি আরব ও কুয়েত
  • হরমুজে নিয়ন্ত্রণ জোরদার, ইরানের সঙ্গে জ্বালানি চুক্তি ইরাক-পাকিস্তানের
  • ব্রাহ্মণবাড়িয়ায় ৩ র‍্যাব সদস্যকে মারধর: নারীসহ আটক ৫ হামলাকারী

Most Read

1
ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
আন্তর্জাতিক

কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি

2
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

3
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

4
ইলাসট্রেশন: টিবিএস
অর্থনীতি

‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

6
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net