Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
গাজীপুরে অতিরিক্ত দায়রা জজের বাসভবনে চুরি, আটক ৩

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 October, 2025, 04:10 pm
Last modified: 20 October, 2025, 04:16 pm

Related News

  • শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫; আটক ৬, উদ্ধার ককটেল
  • সোহরাওয়ার্দী হাসপাতালে আনসার সদস্যের ওপর হামলার অভিযোগ, আটক ২
  • গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানা ছুটি: বিকেলে যানজটের শঙ্কা
  • গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • বাগেরহাটে আইজিপির বাসভবনে চুরির খবর নাকচ, প্রকৃত ঘটনা জানাল পুলিশ 

গাজীপুরে অতিরিক্ত দায়রা জজের বাসভবনে চুরি, আটক ৩

চোরেরা বাংলোর বিভিন্ন কক্ষ থেকে এসি ইনডোর ও আউটডোর, বৈদ্যুতিক সংযোগের তামার তার ও মাটির নিচের তারসহ আনুমানিক প্রায় ১ লাখ ১ হাজার ৫৫০ টাকা মূল্যের মালামাল চুরি করে।
টিবিএস রিপোর্ট
20 October, 2025, 04:10 pm
Last modified: 20 October, 2025, 04:16 pm
ছবি: টিবিএস

গাজীপুর মহানগরীর আজিম উদ্দিন কলেজ রোডে সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকায় অতিরিক্ত দায়রা জজ আবু ইব্রাহীমের সরকারি বাসভবনে শনিবার (১৮ অক্টোবর) রাতে চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে এ ঘটনায় আদালতের নাজির বিল্লাল হোসেন পাটোওয়ারী বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করেছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন পূর্ব জয়দেবপুর এলাকার আজিম উদ্দিন কলেজ রোড সংলগ্ন সরকারি বাসভবন 'গোধূলী' বাংলোতে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত মহানগর দায়রা জজ বসবাস করেন। সাপ্তাহিক ছুটির কারণে অতিরিক্ত দায়রা জজ শনিবার রাতে সরকারি বাসভবনে অনুপস্থিত ছিলেন। এ সুযোগে ওই রাতের সাড়ে ১১টা থেকে রোববার (১৯ অক্টোবর) সকাল পৌনে ১১টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা 'গোধূলী' বাংলোর বারান্দার মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে।

চোরেরা বাংলোর বিভিন্ন কক্ষ থেকে এসি ইনডোর ও আউটডোর, বৈদ্যুতিক সংযোগের তামার তার ও মাটির নিচের তারসহ আনুমানিক প্রায় ১ লাখ ১ হাজার ৫৫০ টাকা মূল্যের মালামাল চুরি করে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, রোববার সকাল পৌনে ১১টার দিকে অফিস সহায়ক আল আমিন ফকির ও আনিস বাসভবনে গিয়ে প্রধান ফটক ভাঙা অবস্থায় দেখতে পান। তারা বিষয়টি বিচারককে জানান। পরে বিচারক বাসায় এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।

মামলার বাদী আদালতের নাজির বিল্লাল হোসেন পাটোওয়ারী বলেন, 'চুরির ঘটনায় গাজীপুর সদর মেট্রো থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।'

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, 'চুরির ঘটনায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।'

Related Topics

টপ নিউজ

চুরি / আটক / গাজীপুর / অতিরিক্ত দায়রা জজ / জিএমপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫; আটক ৬, উদ্ধার ককটেল
  • সোহরাওয়ার্দী হাসপাতালে আনসার সদস্যের ওপর হামলার অভিযোগ, আটক ২
  • গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানা ছুটি: বিকেলে যানজটের শঙ্কা
  • গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • বাগেরহাটে আইজিপির বাসভবনে চুরির খবর নাকচ, প্রকৃত ঘটনা জানাল পুলিশ 

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net