Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
মিয়ানমারে ডিজেল, সিমেন্ট পাচারকালে ১১ জনকে আটক নৌবাহিনীর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 December, 2025, 07:30 pm
Last modified: 27 December, 2025, 07:45 pm

Related News

  • বাংলামোটরে আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে যুবকের মাথায় আঘাত ও ফাঁকা গুলির অভিযোগ, সাবেক যুবদল নেতা আটক
  • কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে স্কুলশিক্ষক আটক
  • অক্টোবর মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
  • চট্টগ্রামে শেখ হাসিনার জন্মদিনে খাবার বিতরণের সময় নারীসহ আটক ৭
  • জাসদ কার্যালয়ে অভিযানে আটক ২৭৮ জনের পরিচয় যাচাই শেষে ২৪৯ জন মুক্ত

মিয়ানমারে ডিজেল, সিমেন্ট পাচারকালে ১১ জনকে আটক নৌবাহিনীর

নৌবাহিনী জানায়, অভিযানের সময় ১ হাজার লিটার ডিজেল ও ৬৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়েছে। জব্দ করা সিমেন্ট বাংলাদেশি ডায়মন্ড ব্র্যান্ডের। শুল্ক ফাঁকি দিয়ে সমুদ্রপথে অবৈধভাবে একটি সংঘবদ্ধ চক্র মিয়ানমারে সিমেন্ট পাচার করছে বলে গোয়েন্দা তথ্য ছিল। এর ভিত্তিতে সেন্টমার্টিন ও আশপাশের এলাকায় টহল জোরদার করে নৌবাহিনী।
টিবিএস রিপোর্ট
27 December, 2025, 07:30 pm
Last modified: 27 December, 2025, 07:45 pm
ছবি : টিবিএস

বঙ্গোপসাগর দিয়ে মিয়ানমারে ডিজেল ও সিমেন্ট পাচারের সময় বাংলাদেশ নৌবাহিনী ১১ জনকে আটক করেছে। এ সময় একটি ইঞ্জিনচালিত বোটও জব্দ করা হয়।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৬ ডিসেম্বর) কুতুবদিয়া বহির্নোঙর এলাকায় নিয়মিত টহল চলাকালে তাদের আটক করা হয়।

নৌবাহিনী জানায়, অভিযানের সময় ১ হাজার লিটার ডিজেল ও ৬৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়েছে। জব্দ করা সিমেন্ট বাংলাদেশি ডায়মন্ড ব্র্যান্ডের।

শুল্ক ফাঁকি দিয়ে সমুদ্রপথে অবৈধভাবে একটি সংঘবদ্ধ চক্র মিয়ানমারে সিমেন্ট পাচার করছে বলে গোয়েন্দা তথ্য ছিল। এর ভিত্তিতে সেন্টমার্টিন ও আশপাশের এলাকায় টহল জোরদার করে নৌবাহিনী।

টহলের সময় নৌবাহিনীর জাহাজ 'শহীদ মহিবুল্লাহ' কুতুবদিয়া বাতিঘর থেকে প্রায় ৪২ মাইল দূরে একটি সন্দেহভাজন মাছ ধরার বোট দেখতে পায়। নৌবাহিনীর জাহাজটি বোটটিকে থামার সংকেত দেয়। তখন বোটটি গতিপথ পরিবর্তন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

নৌসদস্যরা ধাওয়া করে 'এফবি অঙ্কিতা অন্বেষা' নামের বোটটি আটক করেন। এরপর তল্লাশি চালিয়ে ডিজেল ও সিমেন্ট উদ্ধার করা হয়। পাচারের সঙ্গে জড়িত সন্দেহে ১১ জনকে আটক করা হয়।

নৌবাহিনী জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে যে তারা বেশি মুনাফার লোভে ডিজেল ও সিমেন্ট মিয়ানমারে পাচার করার চেষ্টা করছিল।

জব্দ করা মালামাল ও আটকদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনী জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করতে তারা উপকূলীয় এলাকায় নিয়মিত অভিযান চালাচ্ছে। সমুদ্রপথে চোরাচালান, সন্ত্রাসবাদ, মাদক পাচার ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে টহল অব্যাহত রয়েছে।

Related Topics

টপ নিউজ

সিমেন্ট / জব্দ / ডিজেল / আটক / নৌবাহিনী / শুল্ক ফাঁকি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • বাংলামোটরে আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে যুবকের মাথায় আঘাত ও ফাঁকা গুলির অভিযোগ, সাবেক যুবদল নেতা আটক
  • কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে স্কুলশিক্ষক আটক
  • অক্টোবর মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
  • চট্টগ্রামে শেখ হাসিনার জন্মদিনে খাবার বিতরণের সময় নারীসহ আটক ৭
  • জাসদ কার্যালয়ে অভিযানে আটক ২৭৮ জনের পরিচয় যাচাই শেষে ২৪৯ জন মুক্ত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net