Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
ইউক্রেনকে অস্ত্র সহায়তা না দিতে ইসরাইলকে হুঁশিয়ারি রাশিয়ার, কিয়েভে ব্যাপক ড্রোন হামলা 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 October, 2022, 06:45 pm
Last modified: 17 October, 2022, 06:58 pm

Related News

  • রাশিয়ার অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানের গুদামে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, নিহত ৮
  • ড্রোন যুদ্ধের রূপকার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ফেদোরভকে বরখাস্ত করলেন জেলেনস্কি
  • ইউক্রেনকে ‘স্টর্ম শ্যাডো’ ক্ষেপণাস্ত্রের ব্লুপ্রিন্ট দিল ফ্রান্স
  • পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সিভিরিদেনকো
  • প্রথমবারের মতো আত্মঘাতী ‘কামিকাজে ড্রোন বোট’ দিয়ে ইরানের নৌঘাঁটিতে হামলা যুক্তরাষ্ট্রের

ইউক্রেনকে অস্ত্র সহায়তা না দিতে ইসরাইলকে হুঁশিয়ারি রাশিয়ার, কিয়েভে ব্যাপক ড্রোন হামলা 

এর আগে রোববার ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানোর পক্ষে সমর্থন করে এক টুইটার পোস্ট করেন ইসরায়েলের অভিবাসন বিষয়ক মন্ত্রী নাখম্যান শাই। 
টিবিএস ডেস্ক
17 October, 2022, 06:45 pm
Last modified: 17 October, 2022, 06:58 pm
সোমবার প্রত্যুষে ড্রোন হামলায় বিধ্বস্ত একটি আবাসিক ভবনের ধ্বংসাবশেষ সরিয়ে হতাহতদের সন্ধান করছেন উদ্ধার কর্মীরা। ছবি: ব্রেন্ডান হফম্যান/ দ্য নিউ ইয়র্ক টাইমস

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের প্রেসিডেন্ট এবং দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়ার বিষয়ে ইসরাইলকে হুঁশিয়ারি দিয়েছেন। খবর সিএনএন ও বিবিসির 

বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে সামাজিক মাধ্যম টেলিগ্রামে তিনি লিখেছেন, 'মনে হচ্ছে কিয়েভের শাসকদের অস্ত্র সরবরাহের পরিকল্পনা করছে ইসরায়েল। এটি হবে অপরিণামদর্শী সিদ্ধান্ত। আমাদের দুই দেশের মধ্যেকার সম্পর্ক এতে সমূলে বিনাশ হবে।'

এবিষয়ে প্রতিক্রিয়া জানতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের সাথে যোগাযোগ করেছে সিএনএন, তবে মেদভেদেভের দাবির বিষয়ে সেখান থেকে কিছু বলা হয়নি। 

এর আগে রোববার ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানোর পক্ষে সমর্থন করে এক টুইটার পোস্ট করেন ইসরায়েলের অভিবাসন বিষয়ক মন্ত্রী নাখম্যান শাই। 

টুইটে তিনি লিখেছেন, 'আজ সকালে জানতে পারলাম ইরান রাশিয়ায় ব্যালেস্টিক মিসাইল পাঠাচ্ছে। তাই এই রক্তক্ষয়ী সংঘাতে ইসরাইল কোন পক্ষ নেবে তা নিয়ে আর সংকোচের অবকাশ নেই। ঠিক যেভাবে যুক্তরাষ্ট্র ও ন্যাটো দেশগুলি দিচ্ছে, সেভাবে (ইসরাইল থেকেও) ইউক্রেনের সামরিক সহায়তা  পাওয়ার সময় এসেছে।'

কিয়েভে ব্যাপক ড্রোন হামলা 

সোমবার (১৭ অক্টোবর) ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্তত চারটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রেসিডেন্ট জেলেনস্কির অফিসের প্রধান আন্দ্রি ইয়ারমাকের  দাবি, রাশিয়ার পাঠানো 'কামিকাজে ড্রোন' দিয়ে হামলা চালানো হয়েছে জায়গাগুলোতে। খবর বিবিসির। 

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানান, আজ সোমবার রাজধানীর কেন্দ্রীয় শেভচেনকিভস্কি এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। 

সপ্তাহখানেক আগেও কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছিল ইউক্রেন, যেখানে অন্তত ১৯ জন নিহত হওয়ার দাবি করা হয়। 

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ বিস্ফোরণগুলো ঘটে। এ সময় শহরের বিভিন্ন জায়গায় চার থেকে পাঁচটি বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। সর্বশেষ বিস্ফোরণটি ঘটে স্থানীয় সময় সকাল ৮ টা বেজে ১০ মিনিট নাগাদ। 

এরমধ্যে দুটি বিস্ফোরণ ঘটে শহরের একদম কেন্দ্রের কাছাকাছি। এ সময় পুরো শহরজুড়ে সাইরেন এবং জরুরি সেবার গাড়ির অ্যালার্ম শোনা যাচ্ছিল।

রয়টার্সের একজন সাংবাদিক হামলায় ব্যবহৃত ড্রোনের একটি টুকরো দেখেছেন, যেখানে 'বেলগোরোদের জন্য' লেখা ছিল বলে দাবি করেন তিনি। 

এর আগে, ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোড শহরে ক্ষেপণাস্ত্র হামলা জন্য ইউক্রেনকে দায়ী করে রাশিয়া। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে কিয়েভ।

প্রতিবেদনে আরও বলা হয়, ড্রোনগুলোর লক্ষ্যবস্তু কী ছিল তা এখনও নির্ধারণ করা যায়নি; তবে মেয়রের কার্যালয় বলছে, হামলায় বেশকিছু আবাসিক ও অনাবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এছাড়া, কিয়েভের প্রধান রেলওয়ে স্টেশনের কাছেও বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছেন শহরের রেলওয়ে কর্মকর্তারা। 

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে মেয়র ক্লিটসকো চারটি বিস্ফোরণের কথা লিখলেও শহরের বাসিন্দারা পাঁচ বা ছয়টি বিস্ফোরণের শব্দ শুনেতে পেয়েছেন বলে জানান বিবিসিকে। 

এ সময় কিয়েভ প্রশাসন জনগণকে বিমান হামলা থেকে বাঁচতে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে পরামর্শ দেয়।

এর আগে, সোমবার কিয়েভ এবং ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে সম্ভাব্য হামলার আশঙ্কায় এয়ার অ্যালার্ম বাজিয়ে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছিল।

এদিকে, সপ্তাহের শুরুতে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, ইউক্রেনের ওপর আর বড় আকারের হামলার প্রয়োজন নেই। মূল লক্ষ্যে ইতোমধ্যে আঘাত হানা হয়েছে। 

তিনি বারবারই বলছেন, দেশটিকে (ইউক্রেন) ধ্বংস করা কখনই রাশিয়ার লক্ষ্য নয়। 

কামিকাজে ড্রোন কী?

কামিকাজে ড্রোন হল, ছোট আকারের 'এয়ার ওয়েপন' বা বিমান হামলায় ব্যবহার করা হয় এমন অস্ত্র। এই ড্রোনের বিশেষত্ব হলো, লক্ষ্যবস্তুতে আঘাত হানার সঙ্গে সঙ্গে এটি ধ্বংস হয়ে যায়। অন্যান্য ড্রোনের মতো লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ফেলে আবারও ফিরে আসে না।

দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় জাপানের কিছু পাইলট স্বেচ্ছাপ্রণোদিত হয়ে আত্মঘাতী মিশনে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। মূলত তাদের কাছ থেকেই অনুপ্রাণিত হয়ে এই ড্রোনের নামকরণ করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন / ইউক্রেন / ড্রোন হামলা / কামিকাজে ড্রোন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • ছবি: সংগৃহীত
    জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
    ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

Related News

  • রাশিয়ার অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানের গুদামে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, নিহত ৮
  • ড্রোন যুদ্ধের রূপকার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ফেদোরভকে বরখাস্ত করলেন জেলেনস্কি
  • ইউক্রেনকে ‘স্টর্ম শ্যাডো’ ক্ষেপণাস্ত্রের ব্লুপ্রিন্ট দিল ফ্রান্স
  • পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সিভিরিদেনকো
  • প্রথমবারের মতো আত্মঘাতী ‘কামিকাজে ড্রোন বোট’ দিয়ে ইরানের নৌঘাঁটিতে হামলা যুক্তরাষ্ট্রের

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী

3
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

4
'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
আন্তর্জাতিক

ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের

6
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net