Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
আমাদের সম্পদের দখল নিতে আসা যেকোনো রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নেব: ইউরোপকে রাশিয়ার সতর্কবার্তা

আন্তর্জাতিক

রয়টার্স
16 September, 2025, 10:30 am
Last modified: 16 September, 2025, 10:35 am

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • রাশিয়ার ফুয়েল অয়েলে ঝুঁকছে এশিয়া, আমদানি ছুঁতে পারে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের
  • ইরানকে ড্রোন প্রযুক্তি ও স্যাটেলাইট ইমেজ দিয়ে সাহায্য করছে রাশিয়া
  • উপসাগরীয় অঞ্চলে ইরানি ড্রোন মোকাবিলায় ২০১ জন সামরিক বিশেষজ্ঞ পাঠালো ইউক্রেন

আমাদের সম্পদের দখল নিতে আসা যেকোনো রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নেব: ইউরোপকে রাশিয়ার সতর্কবার্তা

২০২২ সালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা পাঠানোর পর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সব ধরনের লেনদেন নিষিদ্ধ করে। একই সময়ে তারা প্রায় ৩০০ থেকে ৩৫০ বিলিয়ন ডলারের রুশ সার্বভৌম সম্পদ জব্দ করে রাখে।
রয়টার্স
16 September, 2025, 10:30 am
Last modified: 16 September, 2025, 10:35 am
রাশিয়ার জাতীয় পতাকা। ছবি: রয়টার্স

রাশিয়া সোমবার (১৫ সেপ্টেম্বর) ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করে বলেছে, তাদের সম্পদ দখলের চেষ্টা করলে সংশ্লিষ্ট রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ সতর্কবার্তা এসেছে এমন সময়ে, যখন ইউরোপীয় ইউনিয়ন জব্দ করা রুশ সম্পদের মধ্য থেকে বিলিয়ন বিলিয়ন ডলার ইউক্রেনের সহায়তায় ব্যয় করার পরিকল্পনা করছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে।

২০২২ সালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা পাঠানোর পর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সব ধরনের লেনদেন নিষিদ্ধ করে। একই সময়ে তারা প্রায় ৩০০ থেকে ৩৫০ বিলিয়ন ডলারের রুশ সার্বভৌম সম্পদ জব্দ করে রাখে।

এই সম্পদ মূলত ইউরোপীয় সিকিউরিটিজ ডিপোজিটরিতে রাখা ইউরোপীয়, মার্কিন ও ব্রিটিশ সরকারি বন্ড আকারে রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন চান, জব্দ করা রুশ সম্পদের নগদ অর্থ ব্যবহার করে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যয় মেটানোর নতুন উপায় খুঁজে বের করুক ইউরোপীয় ইউনিয়ন।

পলিটিকোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইউরোপীয় কমিশন রাশিয়ার ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকে থাকা নগদ আমানত ব্যবহারের পরিকল্পনা করছে। এসব অর্থ এসেছে রাশিয়ার মালিকানাধীন বন্ডের মেয়াদপূর্তি হওয়ার পর জমা হওয়া অর্থ থেকে। এ অর্থ দিয়ে ইউক্রেনের জন্য একটি 'ক্ষতিপূরণ ঋণ' চালুর বিষয়টি ভাবা হচ্ছে।

এ প্রসঙ্গে সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ সতর্ক করে বলেছেন, 'যদি এমন হয় তাহলে আমরা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে, ব্রাসেলসের নেতাদের এবং যেসব দেশ আমাদের সম্পদ দখল করতে চাইবে, তাদের আমরা শতাব্দীর শেষ পর্যন্ত তাড়া করব।'

রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান মেদভেদেভ আরও বলেন, রাশিয়া ইউরোপীয় দেশগুলোকে 'সব রকম উপায়ে', 'সব আন্তর্জাতিক ও জাতীয় আদালতে', এমনকি 'আদালতের বাইরেও' মোকাবিলা করবে।

রাশিয়ার দাবি, তাদের সম্পদ জব্দ করার যেকোনো উদ্যোগ পশ্চিমাদের চুরির শামিল। এতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বন্ড ও মুদ্রার ওপর আস্থা নষ্ট হবে।

Related Topics

টপ নিউজ

রাশিয়া / সতর্কবার্তা / ইউরোপীয় ইউনিয়ন / ইউক্রেন / জব্দ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • রাশিয়ার ফুয়েল অয়েলে ঝুঁকছে এশিয়া, আমদানি ছুঁতে পারে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের
  • ইরানকে ড্রোন প্রযুক্তি ও স্যাটেলাইট ইমেজ দিয়ে সাহায্য করছে রাশিয়া
  • উপসাগরীয় অঞ্চলে ইরানি ড্রোন মোকাবিলায় ২০১ জন সামরিক বিশেষজ্ঞ পাঠালো ইউক্রেন

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net