Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
ইউক্রেনের 'হত্যা তালিকা'য় আমার নাম আছে: দাবি রজার ওয়াটারসের  

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 October, 2022, 02:25 pm
Last modified: 05 October, 2022, 02:36 pm

Related News

  • উপসাগরীয় অঞ্চলে ইরানি ড্রোন মোকাবিলায় ২০১ জন সামরিক বিশেষজ্ঞ পাঠালো ইউক্রেন
  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প
  • ইরান ও ইউক্রেন যুদ্ধ শেষ করতে ট্রাম্প-পুতিনের ফোনালাপ
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে “অবিচল সমর্থন” পুতিনের
  • এপস্টাইন বিতর্কে ক্ষমা চাইলেন বিল গেটস; দুই রুশ নারীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার

ইউক্রেনের 'হত্যা তালিকা'য় আমার নাম আছে: দাবি রজার ওয়াটারসের  

রোলিং স্টোন'কে দেওয়া সাক্ষাৎকারে পিংক ফ্লয়েডের সহ-প্রতিষ্ঠাতা বলেন, "ভুলে যাবেন না যেন, ইউক্রেন সরকারের সরাসরি মদদে তৈরি একটি হত্যা তালিকায় কিন্তু আমার নামও আছে।"
টিবিএস ডেস্ক
05 October, 2022, 02:25 pm
Last modified: 05 October, 2022, 02:36 pm
পিংক ফ্লয়েডের সহ-প্রতিষ্ঠাতা রজার ওয়াটারস। ছবি: সংগৃহীত

ইংলিশ রক ব্যান্ড পিংক ফ্লয়েডের প্রতিষ্ঠাতা রজার ওয়াটারস দাবি করেছেন, তিনি ইউক্রেনের 'হত্যা তালিকা'য় রয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলার সময় এমন দাবি করেন রজার।

কিছুদিন আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কাকে যুদ্ধ থামানোর আবেদন জানিয়ে খোলা চিঠি লিখেছিলেন রজার। কিন্তু এখন শিল্পী নিজেই দাবি করছেন, ইউক্রেন তাকে হত্যা করতে চায়!

রোলিং স্টোন'কে দেওয়া সাক্ষাৎকারে ৭৯ বছর বয়সী সঙ্গীতশিল্পী রজার বলেন, "ভুলে যাবেন না যেন, ইউক্রেন সরকারের সরাসরি মদদে তৈরি একটি হত্যা তালিকায় কিন্তু আমার নামও আছে। আমি এই জঘন্য তালিকায় আছি এবং তারা তালিকা ধরে ধরে কয়েকজনকে হত্যাও করেছে... হত্যার পর তারা ছবির ওপর 'লিকুইডেটেড' বা 'হত্যা করা হয়েছে' লিখে রাখে... হ্যাঁ, সেই সব ছবির মধ্যে আমার ছবিও আছে!"

রোলিং স্টোন ম্যাগাজিন বলছে, রজার এমন একটি তালিকার কথা বলছেন যেটি একটি ডানপন্থী ইউক্রেনীয় সংগঠনের তৈরি এবং সেখানে ইউক্রেনের হাজার হাজার শত্রুর নাম রয়েছে।

এদিকে রোলিং স্টোনের বরাত দিয়ে একটি ওয়েবসাইট দাবি করেছে, রজার ওয়াটারসের উল্লিখিত ওই তালিকা কোনো 'হত্যা তালিকা' নয়, বরং 'আইন প্রয়োগকারী ও বিশেষ সেবা সংস্থার জন্য তথ্যের তালিকা'- যদিও এই তালিকা সরানো হয়নি বলে আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়েছে ইউক্রেন সরকার।

রজার আরও দাবি করেন, তার বিরুদ্ধে যত রকম সমালোচনা হচ্ছে সেগুলোর বেশিরভাগই ইউক্রেনীয় ওয়েবসাইটগুলো থেকে আসছে- "যখন আমি এসব লেখালেখি পড়ি, যেখানে আমার ব্যাপারে নানা সমালোচনা হচ্ছে- আমি সবসময়ই দেখি এগুলোর উৎস কী। আর আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম এগুলোর বেশিরভাগই ইউক্রেনের নানা ওয়েবসাইট!"

এদিকে গত ২৫ আগস্ট রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লেখা খোলা চিঠিতে প্রশ্ন তুলেছেন- 'আপনি (পুতিন) কি সত্যিই এই যুদ্ধের অবসান চান? আপনার উত্তর যদি হয় 'হ্যাঁ', তাহলে তাৎক্ষণিকভাবে সবকিছু অনেক সহজতর হয়ে যাবে!"

তিনি চিঠিতে আরও লেখেন- "আপনি যদি সবার সামনে এসে বলেন, ক্রিমিয়া, লুহানস্ক, দোনেৎস্ক এর রুশ ভাষাভাষী জনগোষ্ঠীর নিরাপত্তার বাইরে রাশিয়ান ফেডারেশনের আর কোনো আঞ্চলিক স্বার্থ নেই, তাহলেও চলবে।"

সম্প্রতি নিজের ফেয়ারওয়েল ট্যুরের কথা ঘোষণা করেছেন পিংক ফ্লয়েডের সহ-প্রতিষ্ঠাতা। রুশ প্রেসিডেন্টকে ইউক্রেন ও ইউরোপের পশ্চিমাঞ্চলে আশ্বাসের বার্তা জারি করার আহ্বান জানিয়ে রজার বলেন... "তার যেমন সন্তান ও নাতিনাতনি রয়েছে, তেমনই বিশ্বজুড়ে আমার অন্যান্য ভাই-বোনদেরও রয়েছে... এবং আমরা কেউই এর ফলাফল উপভোগ করবো না।"

তিনি পুতিনকে উদ্দেশ্য করে আরও লেখেন- "আমি জানি, যুক্তরাষ্ট্র ও ন্যাটো পান থেকে চুন খসলেই বা কয়েক ব্যারেল তেলের জন্যও অন্য সার্বভৌম রাষ্ট্রকে আক্রমণ করে, কিন্তু তার মানে আপনাকেও একেবারে ইউক্রেন আক্রমণ করে বসতে হবে তা তো নয়? আমি খুবই অবাক হয়েছি এ ধরনের কর্মকান্ডে। এটা খুবই বাজে রকম আগ্রাসন, সেটা কারো উস্কানিতে হোক বা না হোক।"

তবে ভ্লাদিমির পুতিনকে চিঠি লেখার আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও দেশটির ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কাকে খোলা চিঠি লিখেছিলেন রজার। ওলেনা জেলেনস্কাকে লেখা চিঠিতে তিনি অনুরোধ করেন যেন ফার্স্ট লেডি তার স্বামীকে বুঝিয়ে বলেন, ইউক্রেনের দুটি পূর্বাঞ্চলের বিনিময়ে হলেও যুদ্ধবিরতির মাধ্যমে এই 'হত্যাযজ্ঞ' থামাতে।

বিবিসিতে প্রচারিত জেলেনস্কার 'সানডে উইথ লরা কুয়েন্সবার্গ' সাক্ষাৎকারের দিকে ইঙ্গিত করে রজার ওয়াটারস বলেন, "ইউক্রেনের প্রতি সমর্থন জোরাল হলে তাহলে সংকটও কমে আসবে।"

সূত্র: ইয়াহু নিউজ  

Related Topics

টপ নিউজ

রজার ওয়াটারস / পিংক ফ্লয়েড / ইউক্রেন / হত্যা তালিকা / রাশিয়া-ইউক্রেন যুদ্ধ / ভ্লাদিমির পুতিন / ভলোদিমির জেলেনস্কি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • উপসাগরীয় অঞ্চলে ইরানি ড্রোন মোকাবিলায় ২০১ জন সামরিক বিশেষজ্ঞ পাঠালো ইউক্রেন
  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প
  • ইরান ও ইউক্রেন যুদ্ধ শেষ করতে ট্রাম্প-পুতিনের ফোনালাপ
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে “অবিচল সমর্থন” পুতিনের
  • এপস্টাইন বিতর্কে ক্ষমা চাইলেন বিল গেটস; দুই রুশ নারীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net