Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
রাশিয়া-তুরস্কের ‘সহযোগিতামূলক সম্পর্কে’ উদ্বিগ্ন পশ্চিম

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
07 August, 2022, 11:00 am
Last modified: 07 August, 2022, 11:05 am

Related News

  • গাদ্দাফি থেকে খামেনি: মিত্রদের পতনে পুতিন কখনও সরব, কখনও নিশ্চুপ
  • ইরান যুদ্ধ পুতিনের জন্য ‘শাপে বর’, আবার কঠিন পরিস্থিতিতেও ফেলেছে তাকে
  • চীনের দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্রের মিত্ররা, কিন্তু বেইজিংয়ের শর্ত মেনেই
  • কী এই 'দনবাস', কেন এ অঞ্চলের দখল নিতে এতটা মরিয়া পুতিন?
  • ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা: ইউক্রেন ও পশ্চিমকে সতর্কবার্তা পাঠালেন পুতিন

রাশিয়া-তুরস্কের ‘সহযোগিতামূলক সম্পর্কে’ উদ্বিগ্ন পশ্চিম

নাম প্রকাশে অনিচ্ছুক পশ্চিমা কর্মকর্তারা জানিয়েছেন, বাণিজ্য ও জ্বালানি খাতে সহযোগিতার যে আলোচনা হয়েছে রাশিয়া ও তুরস্কের মাঝে, তা নিয়ে পশ্চিম 'চিন্তিত'।
টিবিএস ডেস্ক
07 August, 2022, 11:00 am
Last modified: 07 August, 2022, 11:05 am
ছবি: এপি

ন্যাটো মিত্র ও সম্ভাব্য ইইউ সদস্য তুরস্কের সঙ্গে রাশিয়ার ক্রমবর্ধমান সহযোগিতামূলক সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন পশ্চিমা কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদপত্র ফিনান্সিয়াল টাইমস এমনটিই জানিয়েছে।  

সম্প্রতি রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সোচিতে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি নেতা রিসেপ তাইয়েপ এরদোয়ান। এ সময় বাণিজ্য ও জ্বালানি সহযোগিতাসহ আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে একযোগে কাজ করার অঙ্গীকার করেন তারা। 

নাম প্রকাশে অনিচ্ছুক ছয় পশ্চিমা কর্মকর্তা জানিয়েছেন, বাণিজ্য ও জ্বালানি খাতে সহযোগিতার যে আলোচনা হয়েছে রাশিয়া ও তুরস্কের মাঝে, তা নিয়ে পশ্চিম 'চিন্তিত'। এদিকে, ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তা বলেছেন, আঙ্কারা ও মস্কোর মধ্যকার সম্পর্ককে 'আরও ঘনিষ্ঠভাবে' পর্যবেক্ষণ করছে ব্রাসেলস। 

গেল শুক্রবার (৫ আগস্ট) রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দীর্ঘ ৪ ঘণ্টা বৈঠক করেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। জানা যায়, এ সময় তুরস্কে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়া সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে; রাশিয়ার এমন ভূমিকাকে স্বাগত জানিয়েছেন এরদোয়ান। 

এছাড়া, দুই দেশের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্যের লক্ষ্য নির্ধারণসহ সন্ত্রাস দমন এবং লিবিয়া ও সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রেও সহযোগিতার ব্যাপারে একমত হয়েছেন দুই নেতা। 

প্রেসিডেন্ট পুতিন জানান, গত বছর তুরস্ক ও রাশিয়ার মধ্যে বাণিজ্য বৃদ্ধি পেয়েছে ৫৭ শতাংশ এবং চলতি বছরের প্রথম ৫ মাসে তা দ্বিগুণ হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, সহযোগিতার ধারা অব্যাহত রাখতে কোনো প্রকার বাধা ছাড়াই তুরস্ককে তেল, গ্যাস এবং কয়লাসহ সব ধরনের শক্তি সংস্থান সরবরাহ করবে রাশিয়া। 

সেইসঙ্গে, রাশিয়ার গ্যাসের দাম কিছু অংশে ডলারের পরিবর্তে রুবলে পরিশোধ করার ব্যাপারেও তুরস্ক সম্মত হয়েছে বলে জানান রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক। 

১৯৫২ সাল থেকে তুরস্ক ন্যাটোর সদস্য এবং ১৯৮৭ সাল থেকে ইউরোপীয় জোট ইইউ'র সদস্যপদ প্রার্থী। এরপরেও বিভিন্ন ইস্যুতে উভয় ব্লকের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নিতে দেখা গেছে তুরস্ককে।  সম্প্রতি ইউক্রেনে রুশ অভিযানের ক্ষেত্রেও একই চিত্র দেখা যাচ্ছে। 

তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের মতে, কিয়েভ এবং মস্কোর সঙ্গে একটি 'ভারসাম্যপূর্ণ কূটনীতি' বজায় রাখছে তুরস্ক। মূলত এ কারণেই ইউক্রেনে রুশ সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে মস্কোর ওপর নিষেধাজ্ঞা দিতে অস্বীকার করেছে দেশটি। তুরস্কই একমাত্র ন্যাটোভুক্ত দেশ, যারা রাশিয়ার বিরুদ্ধে এখনও এ ধরনের কোনো পদক্ষেপ নেয়নি। 

 

  • সূত্র: রাশিয়া টুডে
     

Related Topics

টপ নিউজ

রাশিয়া-তুরস্ক / ইউক্রেন সংকট / পশ্চিমা বিশ্ব / এরদোয়ান / পুতিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • গাদ্দাফি থেকে খামেনি: মিত্রদের পতনে পুতিন কখনও সরব, কখনও নিশ্চুপ
  • ইরান যুদ্ধ পুতিনের জন্য ‘শাপে বর’, আবার কঠিন পরিস্থিতিতেও ফেলেছে তাকে
  • চীনের দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্রের মিত্ররা, কিন্তু বেইজিংয়ের শর্ত মেনেই
  • কী এই 'দনবাস', কেন এ অঞ্চলের দখল নিতে এতটা মরিয়া পুতিন?
  • ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা: ইউক্রেন ও পশ্চিমকে সতর্কবার্তা পাঠালেন পুতিন

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net