Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 09, 2026
কলকাতায় ঢাকাগামী বিমানে ৪ ঘণ্টা আটকে ছিলেন ১৬০ যাত্রী  

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
19 July, 2022, 01:20 pm
Last modified: 19 July, 2022, 01:27 pm

Related News

  • যান্ত্রিক ত্রুটির কারণে ৭ ঘণ্টারও বেশি সময় ধরে ইতালিতে আটকা বিমানের টরন্টো-ঢাকা ফ্লাইট
  • রাজধানীর ৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারে যাত্রী তুলে অপহরণ, গ্রেপ্তার ২
  • ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা ও যানজটের কবলে ঢাকা, নাকাল নগরবাসী; বিভিন্ন স্কুলে ক্লাস-পরীক্ষা বন্ধ
  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুন: ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

কলকাতায় ঢাকাগামী বিমানে ৪ ঘণ্টা আটকে ছিলেন ১৬০ যাত্রী  

বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে বিমান থেকে বের হতে পারছিলেন না যাত্রীরা। ফলে তারা আতঙ্কিত হয়ে পড়েন।
হিন্দুস্তান টাইমস
19 July, 2022, 01:20 pm
Last modified: 19 July, 2022, 01:27 pm
নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

কলকাতা থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণে চার ঘণ্টা আটকে ছিলেন ১৬০ যাত্রী। সোমবার (১৮ জুলাই) নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে ওই ফ্লাইটটি ছাড়ার কথা ছিল। কিন্তু যাত্রীরা বিমানে ওঠার পর দেখা যায় সেটি ছাড়ছে না। যাত্রীরা দেরির কারণ জানতে চাইলে তাদের বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি ছাড়তে দেরি হবে।

কিন্তু তারপরই বন্ধ হযে যায় বিমানের এসি। প্রচণ্ড গরমে হাসফাঁস অবস্থায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। এদিকে যান্ত্রিক ত্রুটির কারণে বিমান থেকে বের হতেও পারছিলেন না তারা।  ফলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

এসময় পাইলট ঘোষণা করেন, যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় বিমান ছাড়া সম্ভব হচ্ছে না। যাত্রীরা বলেন, তাদের অফলোডিং করা হোক এবং তারপর সমস্যার সমাধান করে আবার বিমানে তোলা হোক। কিন্তু সেটা করা হয়নি।

অবশেষে নির্ধারিত সময়ের চার ঘন্টা পর বিজি ৩৯৬ ফ্লাইটটি কলকাতা থেকে যাত্রা শুরু করে। প্রায় ২৮ মিনিট আকাশপথে যাত্রার পর ঢাকার স্থানীয় সময় রাত ১.৩৪ মিনিটে বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 

Related Topics

টপ নিউজ

নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর / ঢাকাগামী বিমান / আটকে পড়া / যাত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
    জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
  • উত্তর-পশ্চিম জার্মানির ওসনাব্রুকে অবস্থিত কারখানাটিতে আগামী বছর গাড়ি উৎপাদন বন্ধ হওয়ার কথা। ছবি: হিশাম এলশেরিফ
    গাড়ি উৎপাদন ছেড়ে ইসরায়েলের অস্ত্র কারখানা হচ্ছে ফোক্সভাগেনের প্ল্যান্ট
  • ইতালিতে হামলা ও হেনস্তার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত
    ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সমর্থকদের বিরুদ্ধে
  • ছবি: বিবিসি
    উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু চালু
  • ‘ক্যাং কন’ প্রচলিত অস্ত্রের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। ছবি: রয়টার্স
    পানিতে উল্টে যাওয়া পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম যুদ্ধজাহাজটি ফের যুক্ত হলো উত্তর কোরিয়ার বহরে

Related News

  • যান্ত্রিক ত্রুটির কারণে ৭ ঘণ্টারও বেশি সময় ধরে ইতালিতে আটকা বিমানের টরন্টো-ঢাকা ফ্লাইট
  • রাজধানীর ৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারে যাত্রী তুলে অপহরণ, গ্রেপ্তার ২
  • ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা ও যানজটের কবলে ঢাকা, নাকাল নগরবাসী; বিভিন্ন স্কুলে ক্লাস-পরীক্ষা বন্ধ
  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুন: ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

Most Read

1
জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
অর্থনীতি

জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল

2
উত্তর-পশ্চিম জার্মানির ওসনাব্রুকে অবস্থিত কারখানাটিতে আগামী বছর গাড়ি উৎপাদন বন্ধ হওয়ার কথা। ছবি: হিশাম এলশেরিফ
আন্তর্জাতিক

গাড়ি উৎপাদন ছেড়ে ইসরায়েলের অস্ত্র কারখানা হচ্ছে ফোক্সভাগেনের প্ল্যান্ট

3
ইতালিতে হামলা ও হেনস্তার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সমর্থকদের বিরুদ্ধে

4
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু চালু

5
‘ক্যাং কন’ প্রচলিত অস্ত্রের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পানিতে উল্টে যাওয়া পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম যুদ্ধজাহাজটি ফের যুক্ত হলো উত্তর কোরিয়ার বহরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net