Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুন: ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 March, 2026, 10:35 am
Last modified: 26 March, 2026, 11:29 am

Related News

  • সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুনের ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি
  • বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, স্থানান্তরের সময় ২ রোগীর মৃত্যু
  • ইরানের হুমকির পর দুবাইয়ের অর্থনৈতিক কেন্দ্রে ড্রোন হামলা
  • চট্টগ্রামের সেই জঙ্গল সলিমপুরে সকাল থেকে যৌথ বাহিনীর ৪,০০০ সদস্যের অভিযান
  • সীতাকুণ্ডে শিশু হত্যা: ঘাতক বাবু শেখের পরিচয় লুকিয়ে ৩ বিয়ে, ছিল ধর্ষণের মামলাও

সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুন: ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

বৃহস্পতিবার সকাল পৌনে সাতটার দিকে ভাটিয়ারী ইউনিয়নের বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) গেট এলাকায় এ ঘটনা ঘটে।
টিবিএস রিপোর্ট
26 March, 2026, 10:35 am
Last modified: 26 March, 2026, 11:29 am
চট্টলা এক্সপ্রেসের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত অবস্থায় ঢাকামুখী চট্টলা এক্সপ্রেস ট্রেনের একটি পাওয়ার কারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আরেকটি লাইন সচল থাকায় ট্রেন চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) গেট এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও রেলওয়ে তথ্যমতে, সকাল সাড়ে ছয়টার দিকে চট্টগ্রাম স্টেশন থেকে ১৭টি বগি নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রায় আধা ঘণ্টা পর বিএমএ গেট এলাকায় পৌঁছালে শীতাতপনিয়ন্ত্রিত একটি বগির সামনে থাকা বিদ্যুৎ উৎপাদনকারী বগি (পাওয়ার কার) থেকে আগুনের সূত্রপাত হয়।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সাব–অফিসার আহসান হাবিব বলেন, "সকাল সাতটার দিকে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি পাওয়ার কারে আগুন জ্বলছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।"

তিনি আরও বলেন, "আমাদের পৌঁছানোর আগেই ট্রেনের কর্মকর্তা, সেনাবাহিনীর সদস্য ও স্থানীয়রা মিলে অক্ষত বগিগুলো বিচ্ছিন্ন করে ফৌজদারহাট স্টেশনে নিয়ে যান।"

রেল পুলিশের ফৌজদারহাট ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, "ট্রেনটি সকাল সাড়ে ছয়টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বিএমএ গেট এলাকায় পৌঁছালে একটি পাওয়ার কারে আগুন ধরে।"

তিনি বলেন, "একজন বয়স্ক যাত্রী ওয়াশরুমে গিয়ে প্রথম আগুন দেখতে পান। পরে তিনি অন্যদের জানালে ট্রেন থামানোর সংকেত দেওয়া হয়। ট্রেন থামার পর যাত্রীরা দ্রুত নেমে যান।"

এ কর্মকর্তা আরও জানান, "আগুন লাগা বগি ও পাশের একটি বগি বিচ্ছিন্ন করে ফৌজদারহাট স্টেশনে নেওয়া হয়েছে। নতুন বগি সংযুক্ত করে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হবে।"

স্থানীয়রা জানান, যাত্রীরা চিৎকার করছিলেন। তাদের চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে সহযোগিতা করেন তারা।

আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় বিএমএ গেট এলাকায় ঢাকামুখী লাইনে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ থাকলেও বিকল্প লাইনে চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। 

রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান টিবিএসকে বলেন, পাওয়ারকার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। কারণ অনুসন্ধানে ইন্সপেকশন করা হয়েছে। ডাউনলাইন ক্লিয়ার থাকায় ট্রেন চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি। ক্ষতিগ্রস্ত ট্রেনটিও চার ঘণ্টার পর ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।

Related Topics

টপ নিউজ

সীতাকুণ্ড / চলন্ত ট্রেন / আগুন / চট্টলা এক্সপ্রেস / পাওয়ার কারে আগুন / আতঙ্ক / যাত্রী / ঢাকামুখী / ট্রেন চলাচল বন্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুনের ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি
  • বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, স্থানান্তরের সময় ২ রোগীর মৃত্যু
  • ইরানের হুমকির পর দুবাইয়ের অর্থনৈতিক কেন্দ্রে ড্রোন হামলা
  • চট্টগ্রামের সেই জঙ্গল সলিমপুরে সকাল থেকে যৌথ বাহিনীর ৪,০০০ সদস্যের অভিযান
  • সীতাকুণ্ডে শিশু হত্যা: ঘাতক বাবু শেখের পরিচয় লুকিয়ে ৩ বিয়ে, ছিল ধর্ষণের মামলাও

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net