চকবাজারে সাততলা ভবনের তৃতীয় তলার দোকানে আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর চকবাজারের খাজা মার্কেটের আশিক টাওয়ারের সাততলা ভবনের তৃতীয় তলার একটি দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (৪ জুলাই) দুপুর ৩টা ১৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনার খবর জানায় ফায়ার সার্ভিস।
এর আগে, দুপুর ১টা ৩৪ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ শুরু করে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরের মিডিয়া সেলের ওয়্যারহাউস ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়ে দুপুর ১টা ৪৬ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি বলেন, পরে সহায়তার জন্য সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
আগুন লাগার কারণ, হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।
