Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
কলকাতায় হোটেলে আগুন: দেবাশীষ ও ছেলেকে সমাহিত, মুসলিম রীতিতে স্ত্রী-শশুরের দাফন, শেষ হলো দেবাশীষ পরিবারের শেষযাত্রা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 August, 2026, 01:25 pm
Last modified: 23 August, 2026, 01:37 pm

Related News

  • কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে মৃত আরও ২ বাংলাদেশির পরিচয় শনাক্ত
  • কলকাতায় নিহতদের মরদেহ দ্রুত ফেরাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ
  • কলকাতার হোটেলে আগুন: বাংলাদেশিদের জরুরি সহায়তায় হেল্পলাইন চালু
  • কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো পাঁচ বাংলাদেশির ৪ জন একই পরিবারের
  • সৌদিতে সোফা কারখানায় আগুন, ১৬ বাংলাদেশির মৃত্যু

কলকাতায় হোটেলে আগুন: দেবাশীষ ও ছেলেকে সমাহিত, মুসলিম রীতিতে স্ত্রী-শশুরের দাফন, শেষ হলো দেবাশীষ পরিবারের শেষযাত্রা

টিবিএস রিপোর্ট
23 August, 2026, 01:25 pm
Last modified: 23 August, 2026, 01:37 pm
ছবি: সংগৃহীত

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত ও তার তিন বছরের ছেলে স্বর্ণশীষ দত্তকে পাশাপাশি সমাধিস্থ করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে কুষ্টিয়া শহরের মিলপাড়ার মহাশ্মশানে বাবা-ছেলের শেষকৃত্য সম্পন্ন হয়।

একই ঘটনায় নিহত দেবাশীষের স্ত্রী আফসানা শারমিন ও শ্বশুর মো. আকরাম আলীকে মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী কুষ্টিয়া পৌর গোরস্তানে দাফন করা হয়েছে।

এর আগে শনিবার বিকাল ৫টার দিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেবাশীষসহ পরিবারের চার সদস্যের মরদেহ বাংলাদেশে প্রবেশ করে। কফিনে মোড়ানো সহকর্মীর মরদেহ দেখে সেখানে কান্নায় ভেঙে পড়েন সাংবাদিকরা। সন্ধ্যা ৬টার দিকে মরদেহগুলো নিয়ে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হন স্বজন ও সহকর্মীরা।

সন্ধ্যার পর থেকেই প্রিয় সহযোদ্ধা দেবাশীষকে শেষবারের মতো দেখতে তার আড়ুয়াপাড়ার বাড়ির সামনে সহকর্মীসহ বহু মানুষ জড়ো হন। রাত ১০টার দিকে দুটি অ্যাম্বুলেন্সে করে চারজনের মরদেহ বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

পরিবার সূত্রে জানা গেছে, দেবাশীষ দত্ত সনাতন ধর্মাবলম্বী এবং তার স্ত্রী আফসানা শারমিন ছিলেন মুসলিম পরিবারের সন্তান। তবে বিয়ের পরও কেউ ধর্ম পরিবর্তন করেননি। দুজনই নিজ নিজ ধর্ম পালন করতেন। মৃত্যুর পরও তাঁদর শেষকৃত্য নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী সম্পন্ন করা হয়েছে।

দেবাশীষের বাবা দিলীপ কুমার দত্ত জানান, তার পুত্রবধূ আফসানা শারমিন জীবিত অবস্থায় তাঁর মাকে জানিয়েছিলেন, মৃত্যুর পর যেন মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী তাঁর মরদেহ দাফন করা হয়।

শারমিনের মা জানান, মেয়ের ইচ্ছা অনুযায়ী মুসলিম ধর্মীয় রীতিতে তার দাফন সম্পন্ন হয়েছে। রাত আড়াইটার দিকে কুষ্টিয়া মডেল মসজিদে জানাজা শেষে আফসানা শারমিন ও তার বাবা আকরাম আলীকে কুষ্টিয়া পৌর গোরস্তানে পাশাপাশি কবরে দাফন করা হয়।

দেবাশীষ দত্ত কুষ্টিয়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আজকের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পরিবারের সদস্যরা জানান, সাত বছর বয়সী মেয়ে মাহিমাকে দাদা-দাদির কাছে রেখে ৩ আগস্ট চিকিৎসার জন্য বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হন দেবাশীষ। অন্যদিকে আরেক জামাতা ফিরোজের চিকিৎসার জন্য ৬ আগস্ট কলকাতা যান আকরাম আলী। ফিরোজ দেশে ফিরলেও আকরাম আলী কলকাতায় থেকে যান। পরে দেবাশীষ, তার স্ত্রী ও ছেলে সেখানে তার সঙ্গে যোগ দেন। বুধবার নিউমার্কেট থেকে প্রয়োজনীয় কেনাকাটা শেষে তাদের দেশে ফেরার প্রস্তুতি ছিল।

এরমধ্যেই কলকাতার নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। 

Related Topics

অগ্নিকাণ্ড / অগ্নিকাণ্ডে নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
    মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: আল আরাবিয়া
    কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
    দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে মৃত আরও ২ বাংলাদেশির পরিচয় শনাক্ত
  • কলকাতায় নিহতদের মরদেহ দ্রুত ফেরাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ
  • কলকাতার হোটেলে আগুন: বাংলাদেশিদের জরুরি সহায়তায় হেল্পলাইন চালু
  • কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো পাঁচ বাংলাদেশির ৪ জন একই পরিবারের
  • সৌদিতে সোফা কারখানায় আগুন, ১৬ বাংলাদেশির মৃত্যু

Most Read

1
ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
আন্তর্জাতিক

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

2
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

5
ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

6
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ

দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net