Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 24, 2026
যান্ত্রিক ত্রুটির কারণে ৭ ঘণ্টারও বেশি সময় ধরে ইতালিতে আটকা বিমানের টরন্টো-ঢাকা ফ্লাইট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 August, 2026, 07:50 pm
Last modified: 07 August, 2026, 07:55 pm

Related News

  • মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের
  • বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আগাম অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের
  • সাবেক হাইকমিশনার সাঈদা মুনাসহ পরিবারের ৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১,০৬৫
  • দুর্বল শাসনব্যবস্থা ও পরিবেশে বৈশ্বিক সূচকে পেছাল ঢাকাসহ দেশের আরও ৭ শহর

যান্ত্রিক ত্রুটির কারণে ৭ ঘণ্টারও বেশি সময় ধরে ইতালিতে আটকা বিমানের টরন্টো-ঢাকা ফ্লাইট

শরিফুল ইসলাম নামের এক যাত্রী বলেন, দীর্ঘ সময় উড়োজাহাজে আটকে থাকার কারণে শিশু ও বয়স্কসহ অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েন।
টিবিএস রিপোর্ট
07 August, 2026, 07:50 pm
Last modified: 07 August, 2026, 07:55 pm
ফাইল ছবি: বিমান বাংলাদেশ এয়ারলাইনস

টরন্টো থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট (বিজি-৩০৬) ত্রুটির কারণে ইতালির একটি বিমানবন্দরে সাত ঘণ্টারও বেশি সময় আটকা পড়েছে। 

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে টরন্টো থেকে ফ্লাইটটি ছেড়ে যায়। এতে ২৬০ জন যাত্রী ছিলেন। এরপর স্থানীয় সময় সকাল প্রায় ৭টা ২০ মিনিটে জ্বালানি নেওয়ার জন্য ফ্লাইটটি ইতালিতে অবতরণ করে। 

অবতরণের পর যাত্রীদের জানানো হয়, উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এবং সেটি মেরামত করতে হবে। এর পর দুপুর হয়ে এলেও ফ্লাইটটি কখন ছেড়ে যাবে সে বিষয়ে নিশ্চিত করে কিছুই বলা হয়নি। 

শরিফুল ইসলাম নামের এক যাত্রী বলেন, দীর্ঘ সময় উড়োজাহাজে আটকে থাকার কারণে শিশু ও বয়স্কসহ অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েন।

তিনি বলেন, "এখানে অনেক যাত্রী রয়েছেন। শিশু ও বয়স্করা অসুস্থ বোধ করছেন। আমাদের কাউকে উড়োজাহাজ থেকে নামতে বা টার্মিনালে যেতে দেওয়া হয়নি।"

তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বিমান কর্তৃপক্ষ ও সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, "আমরা বিমানের ব্যবস্থাপনা পরিচালক এবং সরকারের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করছি। গরম ও বদ্ধ পরিবেশের কারণে একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়ছেন।"

যাত্রীদের ভাষ্য অনুযায়ী, ইতালিতে জ্বালানি নেওয়ার পর ফ্লাইটটির ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল।

এ বিষয়ে জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলামকে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

Related Topics

টপ নিউজ

বিমান / বিমান বাংলাদেশ / বিমান বাংলাদেশ এয়ারলাইনস / ফ্লাইট / যাত্রী / ইতালি / টরন্টো / ঢাকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এএফপি
    ৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০
  • বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
    বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
  • ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
    প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন
  • ছবি: সংগৃহীত
    বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে
  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

Related News

  • মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের
  • বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আগাম অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের
  • সাবেক হাইকমিশনার সাঈদা মুনাসহ পরিবারের ৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১,০৬৫
  • দুর্বল শাসনব্যবস্থা ও পরিবেশে বৈশ্বিক সূচকে পেছাল ঢাকাসহ দেশের আরও ৭ শহর

Most Read

1
ছবি: এএফপি
আন্তর্জাতিক

৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০

2
বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
অর্থনীতি

বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ

3
ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে

6
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net