Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
সিলেটের বন থেকে যে সুগন্ধি পৌঁছায় ফরাসি ব্র্যান্ড ক্রিডের অভিজাত বিপণিতে

ফিচার

রেহনুমা শাহরিন
18 October, 2025, 08:10 am
Last modified: 18 October, 2025, 08:09 am

Related News

  • সিলেটে পেট্রোল পাম্পে সিরিয়াল নিয়ে বাকবিতণ্ডা, কর্মচারীকে ছুরিকাঘাত; তেল বিক্রি বন্ধ, ধর্মঘটের ডাক
  • সিলেটে ফিরল দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী আলীর মরদেহ
  • সরকারি গাড়ি ফিরিয়ে দিয়ে জামায়াত আমির বললেন, ‘১২ তারিখের পরে চড়ব’
  • সিলেটে দায়িত্ব পালনকালে ট্রাক চাপায় পুলিশ কর্মকর্তা নিহত
  • আগামী দিনে কাজের মধ্য দিয়েই আমাদের চেষ্টার প্রতিফলন দেখবেন: বাণিজ্যমন্ত্রী

সিলেটের বন থেকে যে সুগন্ধি পৌঁছায় ফরাসি ব্র্যান্ড ক্রিডের অভিজাত বিপণিতে

সারা বিশ্ব সিলেটের জালালী আগারউডকে ক্রিডের ‘উদ জারিয়ান’-এর সঙ্গে যুক্ত করে চিন লেও ডিওর, লুই ভিতোঁর মতো বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সঙ্গেও তাদের কাজের অভিজ্ঞতা রয়েছে। 
রেহনুমা শাহরিন
18 October, 2025, 08:10 am
Last modified: 18 October, 2025, 08:09 am
অলঙ্করণ: টিবিএস

কিছু গল্প শুধু ঘ্রাণে ভাসে। প্যারিসের ঝলমলে কোনো বিপণি থেকে ভেসে আসা অভিজাত এক সুবাসের উৎস খুঁজতে গেলে হয়তো অবাকই হতে হবে। কারণ, সে গল্পের শেকড় লুকিয়ে আছে আমাদের সিলেটের গহিন অরণ্যে। 

ফরাসি সুগন্ধি নির্মাতা 'হাউস অব ক্রিড'-এর বিখ্যাত 'উদ জারিয়ান' (Oud Zarian) সেই গল্পই বলে, যার শুরুটা প্যারিস বা লন্ডনে নয়, সিলেটের মাটিতে।

প্রায় চার শতাব্দী ধরে সিলেটের জালালী পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে আগর গাছের যত্ন নিয়ে আসছেন। এই গাছের বুকে সুগন্ধি তৈরির রহস্য লুকিয়ে আছে প্রকৃতির এক অদ্ভুত খেয়ালে। এক বিশেষ ছত্রাকের আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে গাছটি নিঃসরণ করে একধরনের গাঢ়, সুগন্ধি রজন। 

গাছের এই সংগ্রাম আর বেঁচে থাকার আর্তি থেকেই জন্ম নেয় আগর কাঠ—বিশ্বের সবচেয়ে দুর্লভ আর মূল্যবান সুগন্ধির উৎস, যা কখনও কখনও সোনার চেয়েও দামি।

জালালী পরিবারের সঙ্গে যোগাযোগ করা সহজ ছিল না। প্রচারবিমুখ এই পরিবার তাদের কাজ নিয়ে জনসমক্ষে কথা বলতে স্বচ্ছন্দ নন। জালালী পরিবারের এই ব্যবসার বর্তমান তত্ত্বাবধায়ক নিজের নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'আমরা কখনো প্রচার বা হইচই চাইনি। এটা আমাদের স্বভাববিরুদ্ধ। শত শত বছরের পুরোনো এই পারিবারিক শিল্পকে আমরা সেই আদি ঐতিহ্যেই বাঁচিয়ে রেখেছি।' 

তাদের এই শিল্পের প্রধান উপাদান হলো সময়।

একটি আগর গাছকে পরিপূর্ণ হতে প্রায় ৩০ থেকে ৪০ বছর সময় দেওয়া হয়। এরপর পরিপক্ক প্রতিটি গাছকে পরম যত্নে কেটে, ভিজিয়ে রেখে ঐতিহ্যবাহী পদ্ধতিতে পরিশোধন করা হয়। সুগন্ধি নির্মাতারা একে 'কালো সোনা' নামে ডাকেন। 

এই প্রক্রিয়ায় তাড়াহুড়ো সুগন্ধের শত্রু। দীর্ঘ প্রতীক্ষার পর যে তেল মেলে, তার এক ফোঁটাই বদলে দিতে পারে ঘরের আবহ।

বিশ্বজুড়ে জালালী পরিবারের আগর কাঠ এখন ক্রিডের 'উদ জারিয়ান'-এর সঙ্গে পরিচিত হলেও তাদের কাজ শুধু এখানেই সীমাবদ্ধ নয়। ডিওর, লুই ভিতোঁর মতো বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সঙ্গেও তাদের কাজের অভিজ্ঞতা রয়েছে। 

তিনি বলেন, 'আমরা যেখানেই যাই, নিশ্চিত করি যেন আমাদের শেকড়ের স্বীকৃতি থাকে। আমরা সব সময় আমাদের পূর্বপুরুষ এবং আমাদের বাড়ি, সিলেটের কথা উল্লেখ করি।'

ক্রিডের এই তেলের সন্ধান পাওয়া ছিল অনেকটা শতবর্ষী সংগ্রাহকের আরেক সংগ্রাহককে খুঁজে পাওয়ার মতো। ১৭৬০ সালে প্রতিষ্ঠিত ফরাসি বিলাসবহুল সুগন্ধি প্রতিষ্ঠান ক্রিড বরাবরই ঐতিহ্যের ধারক। তারা আজও পুরোনো পদ্ধতিতে হাতে করে সুগন্ধি তৈরি করে, যেখানে এমন সব উপাদান ব্যবহৃত হয় যা অন্যরা অত্যন্ত দুর্লভ, সময়সাপেক্ষ বা ব্যয়বহুল বলে এড়িয়ে যায়।

ক্রিড তাদের 'উদ জারিয়ান' সুগন্ধিতে সিলেটের আগর কাঠ থেকে তৈরি 'উদ শোরোন' ব্যবহার করেছে। ক্রিডের ভাষ্যে, 'এটি ৮০ বছরের পুরোনো আগর দিয়ে তৈরি এক বিরল রত্ন।' 

জালালি আগারউডের বর্তমান তত্ত্বাবধায়ক স্পষ্ট করে বলেন, 'বিষয়টি এমন নয় যে তেলটি ৮০ বছরের পুরোনো। বরং যে গাছ থেকে তেলটি আহরণ করা হয়েছে, তার বয়স এবং পরিশোধন প্রক্রিয়াটি প্রায় ৮০ বছরের ঐতিহ্য বহন করে। সুগন্ধিতে ব্যবহারের জন্য তেলটি সতেজ অবস্থাতেই পরিশোধন করা হয়, যা এর শক্তি আর গভীরতা ধরে রাখে।' 

আগর চাষ ও তেল তৈরির প্রক্রিয়া নিয়ে জানতে চাইলে তিনি সিলেটের দুই ধরনের চাষ পদ্ধতির কথা তুলে ধরেন। তিনি বলেন, "কিছু গাছ সরকারি উদ্যোগে রোপণ করা হয়, আর কিছু থাকে ব্যক্তিগত মালিকানাধীন। ব্যক্তিগত মালিকানাধীন গাছ কাটার ক্ষেত্রে আন্তর্জাতিক সনদপত্রের প্রয়োজন হয়, কারণ এই গাছ 'সাইটস' (CITES - Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora) অর্থাৎ বিপন্ন প্রজাতির গাছপালার আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ সনদের অন্তর্ভুক্ত। যথাযথ পরিদর্শন ও ছাড়পত্র পাওয়ার পরই কেবল আমরা গাছ কাটার কাজ শুরু করতে পারি।' 

তিনি বলেন, সিলেটে দুই ধরনের আগর চাষ হয়—একটি নিবিড় পরিচর্যায়, অন্যটি প্রাকৃতিক। নিবিড় পদ্ধতিতে ৩০-৩৫ বছর বয়সী গাছে পেরেক বিঁধিয়ে ক্ষত তৈরি করে রজন উৎপাদন প্রক্রিয়াকে ত্বরান্বিত করা হয়। কিন্তু প্রাকৃতিক পদ্ধতি অনেক ধীর ও ধৈর্য্যের। সেখানে প্রকৃতির নিয়মেই গাছ বেড়ে ওঠে, যাতে শত বছরও লেগে যেতে পারে। জালালী পরিবারের মতে, 'এটি অবিশ্বাস্যরকম দুর্লভ, কিন্তু এর সুবাস, গভীরতা এবং স্থায়িত্ব অতুলনীয়। উদ শোরোন এমনই এক প্রাকৃতিক উদ।' 

প্রস্তুত হয়ে গেলে, সংক্রমিত কালো কাঠ থেকে বর্ণহীন, গন্ধহীন অংশগুলো হাতে আলাদা করা হয়। এরপর কালো কাঠ পানিতে ডুবিয়ে রেখে ঐতিহ্যবাহী চুল্লিতে ফোঁটায় ফোঁটায় তেল সংগ্রহ করা হয়। সেই তেল রোদে রেখে দেওয়া হয় পরিপক্ক হওয়ার জন্য। 

তিনি যোগ করেন, 'আমাদের কিছু ফর্মুলেশন মোগল আমলের। আইন-ই-আকবরী গ্রন্থে সম্রাট আকবরের সুগন্ধি তৈরির বিভাগের উল্লেখ ছিল। আমরা সেখান থেকেও কিছু কৌশল গ্রহণ করেছি।' 

আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সুনাম ধরে রাখতে জালালী পরিবারকে আধুনিক পেশাদারত্বের ছাপও রাখতে হয়। শ্রমিকের অধিকার, ন্যায্য মজুরি এবং কাজের নিরাপদ পরিবেশ—ইউরোপীয় ব্র্যান্ডগুলোর নির্ধারিত সব নিরীক্ষা মান কঠোরভাবে মেনে চলা হয়।

'উদ জারিয়ান'-এর দামও তার আভিজাত্যের মতোই আকাশছোঁয়া। ক্রিডের ওয়েবসাইটে এর ৫০ মিলিলিটার বোতলের দাম ৩৫০ ইউরো এবং ১০০ মিলিলিটারের দাম ৪৯৫ ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় ৫২ হাজার ৫০০ টাকা।

'উদ জারিয়ান' তাই শুধু একটি সুগন্ধি নয়, এটি দুটি ভিন্ন প্রান্তের দুই শিল্পীর ঐতিহ্যের প্রতি শ্রদ্ধার এক মেলবন্ধন। আজ কাচের দেয়ালে বন্দী হয়ে এই সুগন্ধি ছড়িয়ে পড়ছে বিশ্বের অভিজাত বিপণিতে। আর সেই বোতলের সুবাসে মুগ্ধ মানুষগুলো হয়তো ঘুণাক্ষরেও টের পান না, যে মোহনীয় ঘ্রাণ তারা শরীরে মাখছেন, তার শেকড় প্রোথিত আমাদের সিলেটেরই মাটিতে।

Related Topics

সিলেট / উদ জারিয়ান / ফরাসি ব্র্যান্ড ক্রিড / সুগন্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • সিলেটে পেট্রোল পাম্পে সিরিয়াল নিয়ে বাকবিতণ্ডা, কর্মচারীকে ছুরিকাঘাত; তেল বিক্রি বন্ধ, ধর্মঘটের ডাক
  • সিলেটে ফিরল দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী আলীর মরদেহ
  • সরকারি গাড়ি ফিরিয়ে দিয়ে জামায়াত আমির বললেন, ‘১২ তারিখের পরে চড়ব’
  • সিলেটে দায়িত্ব পালনকালে ট্রাক চাপায় পুলিশ কর্মকর্তা নিহত
  • আগামী দিনে কাজের মধ্য দিয়েই আমাদের চেষ্টার প্রতিফলন দেখবেন: বাণিজ্যমন্ত্রী

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net