Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
তারেক রহমানের আগমন ঘিরে ঢাকা-লন্ডন রুটে বিমানের সব টিকিট শেষ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 December, 2025, 09:30 pm
Last modified: 18 December, 2025, 09:53 pm

Related News

  • বিদ্যুতের প্রিপেইড মিটারে ২০০ ডিজিটের টোকেন! সিলেটে রিচার্জ নিয়ে গ্রাহকের ভোগান্তির একশেষ
  • বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
  • ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • সরকারের প্রথম বাজেটে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে: প্রধানমন্ত্রী

তারেক রহমানের আগমন ঘিরে ঢাকা-লন্ডন রুটে বিমানের সব টিকিট শেষ

তারেক রহমানের আগমন ঘিরে বিএনপি নেতাকর্মীদের ভ্রমণের কারণে টিকিটের বাড়তি চাহিদা তৈরি হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক বলেন, 'এটি একটি কারণ হতে পারে। তবে সচরাচর বছরের এই সময়ে আমাদের এসব রুটে যাত্রীদের অনেক চাপ থাকে।'
টিবিএস রিপোর্ট
18 December, 2025, 09:30 pm
Last modified: 18 December, 2025, 09:53 pm
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি: সংগৃহীত

আগামী ২৪ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ঢাকা-লন্ডন রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সব টিকিট বিক্রি হয়ে গেছে। সংস্থাটির ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন। ধারণা করা হচ্ছে, ২৪ ডিসেম্বর বিমানের নিয়মিত ফ্লাইটে তিনি লন্ডন থেকে দেশের উদ্দেশে রওনা হবেন।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক (বিপণন ও বিক্রয়) আশরাফুল আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সাধারণত বছরের এই সময়ে ইউরোপ ও উত্তর আমেরিকার রুটগুলোতে যাত্রীদের চাপ বেশি থাকে। বড়দিনের ছুটিতে অনেক প্রবাসী দেশে ফেরেন।'

তারেক রহমানের আগমন ঘিরে বিএনপি নেতাকর্মীদের ভ্রমণের কারণে টিকিটের বাড়তি চাহিদা তৈরি হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে আশরাফুল আলম বলেন, 'এটি একটি কারণ হতে পারে। তবে সচরাচর বছরের এই সময়ে আমাদের এসব রুটে যাত্রীদের অনেক চাপ থাকে।'

বর্তমানে ঢাকা-লন্ডন রুটে সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ। সপ্তাহের সোম ও মঙ্গলবার এই রুটে কোনো ফ্লাইট নেই।

বিএনপি জানিয়েছে, ২৫ ডিসেম্বর সকাল ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। এর আগে গত ১২ ডিসেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছিলেন।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সামনে রেখে আগমনী প্রস্তুতি পর্যবেক্ষণ করতে বৃহস্পতিবার বিমানবন্দরে যায় বিএনপির একটি প্রতিনিধিদল। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, প্রতিনিধিদলে ছিলেন দলের নিরাপত্তা ইউনিটের প্রধান বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অন্য নেতারা।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সালাহউদ্দিন আহমদ জানান, তারা বিমানবন্দরের ব্যবস্থাপনা এবং সেখান থেকে এভারকেয়ার হাসপাতাল এবং পরে গুলশানে চেয়ারপারসনের বাসভবন পর্যন্ত যাতায়াতের রুট পরিদর্শন করেছেন।

তিনি আরও জানান, দলের নিরাপত্তা টিম সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ ও বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে পৃথকভাবে সমন্বয় করে কাজ করছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইতোমধ্যে বেশ কয়েকটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

তারেক রহমান / বিএনপি / বিমান বাংলাদেশ এয়ারলাইন্স / সিলেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • বিদ্যুতের প্রিপেইড মিটারে ২০০ ডিজিটের টোকেন! সিলেটে রিচার্জ নিয়ে গ্রাহকের ভোগান্তির একশেষ
  • বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
  • ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • সরকারের প্রথম বাজেটে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে: প্রধানমন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net