Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 19, 2026
বিদ্যুতের প্রিপেইড মিটারে ২০০ ডিজিটের টোকেন! সিলেটে রিচার্জ নিয়ে গ্রাহকের ভোগান্তির একশেষ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 June, 2026, 08:20 pm
Last modified: 11 June, 2026, 08:25 pm

Related News

  • সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বর্জন মহানগর বিএনপির
  • আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি
  • ‘তৌহিদী জনতার’ বাধা উপক্ষো করে বিয়ানীবাজারে জমজমাট নৌকাবাইচ
  • সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
  • ৫০০ টাকা মজুরিসহ ৪ দফা দাবিতে সিলেটে চা শ্রমিকদের ২ ঘণ্টা করে কর্মবিরতি

বিদ্যুতের প্রিপেইড মিটারে ২০০ ডিজিটের টোকেন! সিলেটে রিচার্জ নিয়ে গ্রাহকের ভোগান্তির একশেষ

নগরীর শিবগঞ্জ এলাকার বাসিন্দা ওয়াসিম আহমদ বলেন, ‘মিটারে টাকা রিচার্জ করার পর আমাকে প্রায় ২৪০ ডিজিটের একটি টোকেন দেওয়া হয়েছে। কয়েকবার চেষ্টা করেও আমি এই নম্বর মিটারে ইনস্টল করতে পারিনি।’
টিবিএস রিপোর্ট
11 June, 2026, 08:20 pm
Last modified: 11 June, 2026, 08:25 pm
ছবি: টিবিএস

সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন গ্রাহকেরা। টাকা রিচার্জ করার পর তাদের মোবাইলে ৮০ থেকে শুরু করে ২৪০ ডিজিটের অস্বাভাবিক লম্বা টোকেন নম্বর আসছে। এই বিপুলসংখ্যক ডিজিট মিটারে প্রবেশ করাতে গিয়ে ভুল করছেন অনেকেই, ফলে লক হয়ে যাচ্ছে মিটার।

মিটার লক হওয়ায় তীব্র গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হচ্ছে গ্রাহকদের। এমনকি মিটার সচল করতেও বাড়তি টাকা গুনতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর মাঝে বিদ্যুৎ বিভাগের কর্মীদের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ তুলেছেন অনেক ভুক্তভোগী। 

তবে বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনো ত্রুটি বা অস্বাভাবিক ঘটনা নয়। বিদ্যুতের নতুন ট্যারিফ বা মূল্যহার কার্যকর করতেই এই অতিরিক্ত টোকেন পাঠানো হচ্ছে। 

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে, ইউনিট মূল্য নতুনভাবে নির্ধারিত হওয়ায় এই ভোগান্তি। গ্রাহকদের সাধ্য অনুযায়ী সাহায্য করার কথা জানান তারা। 

হঠাৎ করে এমন দীর্ঘ টোকেন দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক গ্রাহক। তারা জানান, এই লম্বা নম্বর মিটারে ঢোকাতে গিয়ে দক্ষ গ্রাহকদেরও ঘাম ঝরাতে হচ্ছে। আর যারা বয়স্ক বা অনভিজ্ঞ, তাদের ভোগান্তি আরও বেশি। বারবার ভুল করায় অনেকের মিটার লক হয়ে যাচ্ছে।

নগরীর শিবগঞ্জ এলাকার বাসিন্দা ওয়াসিম আহমদ বলেন, 'মিটারে টাকা রিচার্জ করার পর আমাকে প্রায় ২৪০ ডিজিটের একটি টোকেন দেওয়া হয়েছে। কয়েকবার চেষ্টা করেও আমি এই নম্বর মিটারে ইনস্টল করতে পারিনি।'

ভুক্তভোগী গ্রাহকেরা আরও অভিযোগ করেন, এমন সংকটের সময়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের কাছে সাহায্য চেয়েও ঠিকমতো সহযোগিতা পাওয়া যাচ্ছে না।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিক্রয় ও বিতরণ বিভাগ-২) নির্বাহী প্রকৌশলী আবদুর রাজ্জাক বলেন, 'বৈদ্যুতিক মিটারে ট্যারিফ পরিবর্তনের কারণেই গ্রাহকদের একবার এই দীর্ঘ টোকেন ব্যবহার করতে হচ্ছে। একবার সতর্কতার সঙ্গে টোকেনটি সঠিকভাবে রিচার্জ করলে মিটার নতুন ট্যারিফ বুঝতে পারবে। এরপর পরবর্তী রিচার্জ থেকে পুনরায় স্বাভাবিক টোকেন পাওয়া যাবে।' 

কর্মকর্তাদের অসহযোগিতার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, 'যারা আমাদের কাছে সাহায্যের জন্য আসছেন, আমরা সাধ্যমতো তাদের সহায়তা করছি।'

অন্যদিকে, বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নেসকো জানিয়েছে, এটি কোনো অস্বাভাবিক ঘটনা নয়। আবাসিক প্রিপেইড মিটারে ছয়টি ধাপে বিদ্যুৎ বিল হিসাব করা হয়। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রায় প্রতিটি ধাপের ইউনিট মূল্য পরিবর্তন হয়েছে। মিটারে এই নতুন মূল্যহার কার্যকর করতেই রিচার্জ টোকেনের সঙ্গে অতিরিক্ত টোকেন পাঠানো হচ্ছে।

নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, এই লম্বা টোকেন পাওয়ার মানে এই নয় যে মিটারে কোনো সমস্যা হয়েছে। এটি নতুন ট্যারিফ হালনাগাদ করার একটি স্বাভাবিক প্রক্রিয়া।

টোকেন প্রবেশ করানোর নিয়ম সম্পর্কে কর্তৃপক্ষ জানায়, এসএমএস বা পোর্টালে দেওয়া ২২০ বা এর বেশি ডিজিটের টোকেনগুলো প্রতি ২০ ডিজিট পরপর কমা (,) দিয়ে ভাগ করা থাকে। গ্রাহকদের প্রথমে ২০ ডিজিট মিটারে তুলে সবুজ বাটন বা 'এন্টার' চাপতে হবে। এরপর একইভাবে পরবর্তী ২০ ডিজিট পর্যায়ক্রমে প্রবেশ করাতে হবে। সব কটি অংশ সফলভাবে প্রবেশ করানোর পরই মিটারে ব্যালান্স যোগ হবে এবং নতুন ট্যারিফ কার্যকর হবে।

Related Topics

টপ নিউজ

প্রিপেইড মিটার / সিলেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ১২ বছর বয়সী রায়হান সাত মাস নিখোঁজ থাকার পর ১৩ সেপ্টেম্বর বাড়ি ফেরে। তার ডান পা কাটা ছিল। ছবি: সংগৃহীত
    পা কেটে ভিক্ষা করানোর প্রমাণ মেলেনি; চক্রের হাতে নয়, ট্রেন দুর্ঘটনায় পা হারায় রায়হান: পুলিশ
  • ছবি: রয়টার্স
    স্টুডেন্ট ভিসায় পরিবার নেয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া, ২০২৮ সালের মধ্যে কমাবে অভিবাসন
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    লন্ডনগামী বিমানের ফ্লাইটে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি
  • ছবি: টিবিএস
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ ও ১,০০০ চাকরির প্রস্তাব মেনজিসের
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ডিসেম্বরের মধ্যে প্রথমবারের মতো সার্বভৌম ডলার বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ৫০–১০০ কোটি ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সর্বজনীন পেনশন: স্বামী বা স্ত্রীর পেনশন পাওয়ার বয়সসীমা বাড়িয়ে ৮০ বছর, শরিয়াহভিত্তিক স্কিম চালুর সিদ্ধান্ত

Related News

  • সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বর্জন মহানগর বিএনপির
  • আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি
  • ‘তৌহিদী জনতার’ বাধা উপক্ষো করে বিয়ানীবাজারে জমজমাট নৌকাবাইচ
  • সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
  • ৫০০ টাকা মজুরিসহ ৪ দফা দাবিতে সিলেটে চা শ্রমিকদের ২ ঘণ্টা করে কর্মবিরতি

Most Read

1
১২ বছর বয়সী রায়হান সাত মাস নিখোঁজ থাকার পর ১৩ সেপ্টেম্বর বাড়ি ফেরে। তার ডান পা কাটা ছিল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পা কেটে ভিক্ষা করানোর প্রমাণ মেলেনি; চক্রের হাতে নয়, ট্রেন দুর্ঘটনায় পা হারায় রায়হান: পুলিশ

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্টুডেন্ট ভিসায় পরিবার নেয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া, ২০২৮ সালের মধ্যে কমাবে অভিবাসন

3
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

লন্ডনগামী বিমানের ফ্লাইটে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ ও ১,০০০ চাকরির প্রস্তাব মেনজিসের

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডিসেম্বরের মধ্যে প্রথমবারের মতো সার্বভৌম ডলার বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ৫০–১০০ কোটি ডলার

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সর্বজনীন পেনশন: স্বামী বা স্ত্রীর পেনশন পাওয়ার বয়সসীমা বাড়িয়ে ৮০ বছর, শরিয়াহভিত্তিক স্কিম চালুর সিদ্ধান্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net