Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
বলিউডকে প্রথম ব্লকবাস্টার হিট দিয়েছিলেন এই বাঙালি তারকা, ৩২ বছর পর সেই রেকর্ড ভাঙে ‘শোলে’

বিনোদন

ইন্ডিয়া টুডে
18 October, 2025, 11:25 am
Last modified: 18 October, 2025, 11:24 am

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

বলিউডকে প্রথম ব্লকবাস্টার হিট দিয়েছিলেন এই বাঙালি তারকা, ৩২ বছর পর সেই রেকর্ড ভাঙে ‘শোলে’

'জীবন নাইয়া' ছবির প্রধান অভিনেতা নাজমুল হাসান হঠাৎ করেই বেঁকে বসলেন, কাজ ছেড়ে দিলেন। তখন বোম্বে টকিজের প্রতিষ্ঠাতা হিমাংশু রায় নিলেন এক দুঃসাহসী সিদ্ধান্ত। তিনি ল্যাব অ্যাসিস্ট্যান্ট অশোক কুমারকেই ছবির নায়ক হিসেবে বেছে নিলেন!
ইন্ডিয়া টুডে
18 October, 2025, 11:25 am
Last modified: 18 October, 2025, 11:24 am

তারকাখ্যাতির আলোয় আসার আগে অশোক কুমারের জীবনটা সিনেমার নায়কদের মতো ছিল না। কুমুদলাল গাঙ্গুলী নামে জন্ম নেওয়া অশোক ছিলেন এক সম্ভ্রান্ত বাঙালি পরিবারের ছেলে। বাবা কুঞ্জলাল গাঙ্গুলী ছিলেন ডাকসাইটে আইনজীবী এবং স্বপ্ন দেখতেন ছেলেও তার পেশা বেছে নেবে। অশোক কুমার নিজেও আইনজীবী হওয়ার স্বপ্ন দেখতেন। কিন্তু ভাগ্য তার জন্য লিখে রেখেছিল এক অন্য অধ্যায়।

আইন পরীক্ষার প্রথম ধাপেই হোঁচট খাওয়ার পর হতাশ অশোক ঠিক করলেন, নতুন করে জীবন শুরু করবেন। ভাগ্যান্বেষণে পাড়ি জমালেন মুম্বাইয়ে, তখনও তিনি ঘুণাক্ষরেও জানতেন না যে এই শহরই তাকে একদিন ভারতের রুপালি পর্দার কিংবদন্তি বানিয়ে তুলবে।

ল্যাব অ্যাসিস্ট্যান্ট থেকে সিনেমার নায়ক

অশোক কুমারের চলচ্চিত্রে প্রবেশটা যেন সিনেমারই এক নাটকীয় দৃশ্য! তিনি তৎকালীন অন্যতম জনপ্রিয় স্টুডিও 'বোম্বে টকিজ'-এ ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করেন। কিন্তু ১৯৩৬ সালে 'জীবন নাইয়া' ছবির শুটিং চলাকালীন ভাগ্য যেন তার জন্য এক দারুণ চিত্রনাট্য লিখে ফেলল।

জীবন নাইয়া ছবির একটি পোস্টার। ছবি: সংগৃহীত

ছবির প্রধান অভিনেতা নাজমুল হাসান হঠাৎ করেই বেঁকে বসলেন, কাজ ছেড়ে দিলেন। তখন বোম্বে টকিজের প্রতিষ্ঠাতা হিমাংশু রায় নিলেন এক দুঃসাহসী সিদ্ধান্ত। তিনি ল্যাব অ্যাসিস্ট্যান্ট অশোক কুমারকেই ছবির নায়ক হিসেবে বেছে নিলেন! পরিচালক ফ্রাঞ্জ ওস্টেন তো কিছুতেই রাজি নন, কারণ তার মতে অশোকের মধ্যে প্রচলিত 'হিরোসুলভ' কিছুই ছিল না। কিন্তু হিমাংশু রায় ছিলেন নাছোড়বান্দা, তিনি অশোক কুমারকেই ক্যামেরার সামনে ঠেলে দিলেন।

আর তখনই কুমুদলাল গাঙ্গুলী হয়ে গেলেন অশোক কুমার—জন্ম হলো এক নতুন তারকার। 'জীবন নাইয়া' বক্স অফিসে দারুণ সফল হলো এবং এর সাথেই শুরু হলো এমন এক অভিনেতার উত্থান, যিনি ভারতীয় চলচ্চিত্রের অভিনয়ের চিত্রটাই বদলে দিয়েছিলেন।

বলিউডে তিনি কেন 'গেম-চেঞ্জার' ছিলেন?

যে যুগে সিনেমার পর্দায় মঞ্চ-নাটকের মতো উচ্চকিত অভিনয়ের রমরমা ছিল, সেই সময়ে অশোক কুমারের অভিনয় ছিল যেন এক ঝলক তাজা হাওয়া—সতেজ এবং একেবারে বাস্তব। তার সরলতা, সাবলীল সংলাপ আর পাশের বাড়ির ছেলের মতো অভিব্যক্তি দর্শকদের হৃদয়ে সঙ্গে সঙ্গে জায়গা করে নিত।

ছবি: সংগৃহীত

তিনি 'অচ্ছুৎ কন্যা', 'হাওড়া ব্রিজ', 'কিসমত', 'বন্দিনী', 'ঝুলা' এবং 'চলতি কা নাম গাড়ি'-র মতো একের পর এক কালজয়ী ছবিতে অভিনয় করেছেন। বিশেষ করে মীনা কুমারীর সঙ্গে তার জুটি ছিল অনবদ্য, তারা দুজনে মিলে হিন্দি সিনেমার কিছু অবিস্মরণীয় মুহূর্ত তৈরি করেছিলেন।

১৯৪৩ সালে তার 'কিসমত' ছবিটি রীতিমতো ইতিহাস গড়ে ফেলে। সেই সময়ে নায়কদের জন্য যা ছিল অকল্পনীয়, সেই রকম একটি নৈতিকভাবে ধূসর বা 'গ্রে' চরিত্রে অভিনয় করে অশোক কুমার সমস্ত প্রথা ভেঙে দেন এবং ভারতীয় দর্শকদের কাছে 'অ্যান্টি-হিরো'র ধারণাটি পরিচিত করান। ছবিটি ব্লকবাস্টার হিট হয়, বছরের পর বছর প্রেক্ষাগৃহে চলে এবং টানা ৩২ বছর ধরে সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা ভারতীয় চলচ্চিত্রের রেকর্ড ধরে রাখে। অবশেষে ১৯৭৫ সালে ধর্মেন্দ্র এবং অমিতাভ বচ্চনের 'শোলে' সেই রেকর্ড ভাঙে।

ছবি: সংগৃহীত

এক কিংবদন্তির উত্তরাধিকার

অশোক কুমার শুধু একজন অভিনেতাই ছিলেন না; তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান। দুর্বলতা এবং শক্তির মধ্যে ভারসাম্য রক্ষার জাদুকরী ক্ষমতা তাকে কালজয়ী করে তুলেছিল। যখন নায়করা নেতিবাচক ভূমিকা এড়িয়ে চলতেন, তখন তিনি সাহসের সঙ্গে সেইসব চরিত্রে অভিনয় করে দেখিয়েছিলেন যে, নায়কের আকর্ষণ আর চরিত্রের নৈতিক জটিলতা একই ফ্রেমে সহাবস্থান করতে পারে।

ছবি: সংগৃহীত

২০০১ সালে তিনি আমাদের ছেড়ে চলে গেলেও, তার অভিনয় এখনও দর্শকদের মনে অমলিন। প্রজন্মের পর প্রজন্ম ধরে অভিনেতারা তাকে ভারতীয় সিনেমায় স্বাভাবিক ও বিশ্বাসযোগ্য অভিনয়ের ভিত্তি স্থাপনকারী অন্যতম পথিকৃৎ হিসেবে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

Related Topics

অশোক কুমার / বলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net