Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
অমিতাভ-রেখার মধ্যে প্রেম ছিল না, যা ছিল তা কেবল মোহ: প্রবীণ সাংবাদিক পূজা সামন্ত

বিনোদন

ডিএনএ ইন্ডিয়া
14 September, 2025, 04:30 pm
Last modified: 14 September, 2025, 04:36 pm

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

অমিতাভ-রেখার মধ্যে প্রেম ছিল না, যা ছিল তা কেবল মোহ: প্রবীণ সাংবাদিক পূজা সামন্ত

তিনি জানান, রেখার সাহসী উপস্থিতি সেই সময়ে বিতর্ককে আরও উসকে দিত। যেমন- ঋষি কাপুর ও নীতু সিংয়ের বিয়েতে রেখা যখন সিঁদুর পরে উপস্থিত হন, তখন সেটি ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। সেদিন কনে-বরের থেকেও বেশি মনোযোগ কেড়ে নিয়েছিলেন রেখা।
ডিএনএ ইন্ডিয়া
14 September, 2025, 04:30 pm
Last modified: 14 September, 2025, 04:36 pm
ছবি: ইনস্টাগ্রাম

অমিতাভ বচ্চন, জয়া বচ্চন ও রেখার ত্রিভূজ প্রেম কাহিনী বলিউডের ইতিহাসে অন্যতম আলোচিত অধ্যায়। কয়েক দশক কেটে গেলেও এই সম্পর্ক নিয়ে চর্চা এবং 'যদি-হতো' বিতর্ক আজও থামেনি। 

সম্প্রতি প্রবীণ সাংবাদিক পূজা সামন্ত ১৯৭০-এর দশকের সেই উত্তাল সময়ের স্মৃতিচারণ করেছেন। সেসময় এই তিনজনের নাম নিয়মিতই উঠে আসতো গসিপ কলামে।

'এটা প্রেম ছিল না, ছিল কেবল মোহ'- হিন্দি রাশ-এ এক আলাপচারিতায় পূজা সামন্ত এ মন্তব্য করেন।

তিনি জানান, অমিতাভ ও রেখার সম্পর্ক হয়তো সর্বসমক্ষে অতিরঞ্জিত হয়ে উঠেছিল।

তিনি বলেন, 'দুজনের মধ্যে কিছুটা মোহ জন্মেছিল, তবে আমি মনে করি না ওটা প্রেম ছিল, কারণ অমিতাভ তখন ইতোমধ্যে বিবাহিত।'

তিনি আরও জানান, রেখার সাহসী উপস্থিতি সেই সময়ে বিতর্ককে আরও উসকে দিত। যেমন- ঋষি কাপুর ও নীতু সিংয়ের বিয়েতে রেখা যখন সিঁদুর পরে উপস্থিত হন, তখন সেটি ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। 

পূজা বলেন, 'সেদিন কনে-বরের থেকেও বেশি মনোযোগ কেড়ে নিয়েছিলেন রেখা।'

তার মতে, অমিতাভকে প্রভাবিত করতে রেখা নাকি নিরামিষাশীও হয়েছিলেন।

নীরবতা, দূরত্ব, ও জয়ার 'নীরব বার্তা'

রেখার সাহসী উপস্থিতি আলোচনায় ঘি ঢাললেও, অমিতাভ ও জয়া সবসময় নীরবতাকে বেছে নিতেন। 

পূজা জানান, 'আমি বহুবার অমিতাভের সাক্ষাৎকার নিয়েছি, কিন্তু তিনি কখনোই রেখাকে নিয়ে কিছু বলতেন না। বিষয়টি তিনি পুরোপুরি এড়িয়ে যেতেন। অন্যদিকে, জয়া কখনোই কোনো সাক্ষাৎকার দিতেন না।'

তবে জয়া একবার সরাসরি কিছু না বলেই নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন।

পূজা স্মৃতিচারণ করেন, একবার জয়া রেখাকে ডিনারের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন তাদের বাড়িতে। ডিনারের শেষে বিদায়ের সময়, জয়া এমন এক বার্তা দেন যা ছিল একেবারে স্পষ্ট।

পূজা বলেন, 'তিনি রেখাকে বুঝিয়ে দেন—তিনি মিসেস বচ্চন এবং যাই হোক না কেন, এই অবস্থান তারই থাকবে। সেটাই ছিল তার শেষ বার্তা। এরপর থেকে রেখা ও অমিতাভ আর একসঙ্গে কাজ করেননি।'

রেখার আত্মবিশ্বাস

এই তিনজনের মধ্যে একমাত্র রেখাই আজও মাঝে মাঝে এই প্রসঙ্গে মুখ খুলেছেন তার স্বভাবসুলভ সোজাসাপ্টা ভাষা ও আত্মবিশ্বাস নিয়ে।

দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শো-তে তিনি তাদের ছবি সুহাগ-এর একটি নাচের দৃশ্যের স্মৃতিচারণ করেন।

একজন ভক্ত তাকে অমিতাভের সঙ্গে ডান্ডিয়া খেলার অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করেন।

জবাবে রেখা মজার ছলে বলেন: 'ভাবুন, আমি যার সঙ্গে  ডান্ডিয়া খেলছিলাম, তিনি কেমন মানুষ! আমি ভালো না খেলে আর কী করতাম? ডান্ডিয়া জানি কি না, সেটা বড় কথা না, ওই মানুষটার সামনে দাঁড়ালেই শরীর নিজে নিজেই নাচতে শুরু করত।'

আজও অমিতাভ-জয়া-রেখার গল্প শুধু গসিপ নয়, বরং এক আবেগঘন, সংযম ও নীরব ইঙ্গিতের অধ্যায় হিসেবে বলিউড ইতিহাসে জায়গা করে নিয়েছে।

Related Topics

টপ নিউজ

অমিতাভ বচ্চন / জয়া বচ্চন / রেখা / বলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
    বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • ছবি: টিবিএস
    আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

5
বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net