Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
কুতুবদিয়ায় কয়লাবাহী লাইটার জাহাজে বাল্ক ক্যারিয়ারের ধাক্কা, দুমড়েমুচড়ে গেছে সামনের অংশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 September, 2026, 07:05 pm
Last modified: 29 September, 2026, 07:12 pm

Related News

  • ভারতের মধ্যপ্রদেশে পুরোনো মসজিদের একাংশ ভাঙা নিয়ে উত্তেজনা, পুলিশের সঙ্গে সংঘর্ষ; আহত অন্তত ১২
  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • গেইট পাসের বাড়তি ফি নিয়ে সংঘর্ষের জেরে চট্টগ্রাম বন্দরে কনটেইনার ডেলিভারি বন্ধ
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে বসা নিয়ে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, আহত ৫
  • ব্রাহ্মণবাড়িয়ায় পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

কুতুবদিয়ায় কয়লাবাহী লাইটার জাহাজে বাল্ক ক্যারিয়ারের ধাক্কা, দুমড়েমুচড়ে গেছে সামনের অংশ

ভিটিএমআইএস-এর প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর দুটি জাহাজই নিরাপদ অবস্থানে রয়েছে। কোনো প্রাণহানি বা সামুদ্রিক দূষণের খবর পাওয়া যায়নি।
টিবিএস রিপোর্ট
29 September, 2026, 07:05 pm
Last modified: 29 September, 2026, 07:12 pm
ছবি: ভিডিও থেকে সংগৃহীত

বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূলে কয়লাবাহী একটি লাইটার জাহাজের সঙ্গে একটি বাল্ক ক্যারিয়ারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঘটা এই দুর্ঘটনায় ছোট আকারের লাইটার জাহাজটির ব্যাপক ক্ষতি হয়েছে। 

ভেসেল অপারেটর ও লাইটার জাহাজ সানি-৫-এর মালিকের দেওয়া অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টার দিকে কুতুবদিয়া আলফা অ্যাঙ্কোরেজের দিকে যাওয়ার সময় বাল্ক ক্যারিয়ার এমভি এইচজি সিডনির সঙ্গে এমভি সানি-৫ এর সংঘর্ষ হয়।

এর আগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (ভিটিএমআইএস) দেওয়া তথ্যে বলা হয়েছিল, সকাল সাড়ে ৮টার দিকে নোঙর করার জন্য যাওয়ার সময় এমভি এপিজে শিরিন এবং এমভি এইচজি সিডনি—এই দুটি বাল্ক ক্যারিয়ারের মধ্যে সামান্য সংঘর্ষ হয়। 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, দুটি জাহাজই ভিটিএমআইএস-এ দুর্ঘটনার কথা জানায় এবং পরবর্তীতে নিজেদের অবস্থান স্থিতিশীল করে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে এইচজি সিডনির পোর্ট সাইড হালের ক্ষতির মূল্যায়ন চলছে এবং সংশ্লিষ্ট শিপিং এজেন্টদের বিষয়টি জানানো হয়েছে।

তবে এমভি সানি-৫-এর মালিকানা প্রতিষ্ঠান হোসেন এন্টারপ্রাইজের দেওয়া একটি চিঠিতে ঘটনার ভিন্ন বিবরণ দেওয়া হয়েছে। মালিক মো. জামাল হোসেন অভিযোগ করেন, এইচজি সিডনি সানি-৫ এর সামনের অংশে বেশ জোরে ধাক্কা দেয়। এতে লাইটার জাহাজটির নিচের অংশ থেকে ওপরের ডেক পর্যন্ত  ক্ষতিগ্রস্ত হয়।

মালিকের দাবি, লাইটার জাহাজটি সম্প্রতি ডকিং করা হয়েছিল এবং পণ্য বোঝাইয়ের পর এটিই ছিল এর প্রথম ট্রিপ। তখনই এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জাহাজের সঙ্গে বাল্ক ক্যারিয়ারের সংঘর্ষের সময়ের একটি ভিডিওতে দেখা যায়, এইচজি সিডনি'র প্রচণ্ড ধাক্কায় লাইটার জাহাজটির সামনের উপরিভাগ পুরোপুরি দুমড়েমুচড়ে যায়। তবে আঘাতের পরপরই লাইটারটি দ্রুত সরে যাওয়ায় দুই বিশাল জাহাজের মাঝে পিষ্ট হওয়ার হাত থেকে অল্পের জন্য রক্ষা পায় এটি। 

ঘটনার সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন কয়েকজন শ্রমিক, যেখানে তাদের কণ্ঠে আতঙ্ক শোনা যায়। 'এইচজি সিডনি'কে লাইটার জাহাজের দিকে ধেয়ে আসতে দেখে এক শ্রমিককে আর্তনাদ করে বলতে শোনা যায়, 'লাইটার শেষ, আল্লাহরে!'

ভিটিএমআইএস-এর প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর দুটি জাহাজই নিরাপদ অবস্থানে রয়েছে। কোনো প্রাণহানি বা সামুদ্রিক দূষণের খবর পাওয়া যায়নি।

চলমান ক্ষতির মূল্যায়ন ও যৌথ জরিপের মাধ্যমেই সম্ভবত ক্ষতির প্রকৃত পরিমাণ এবং এই সংঘর্ষের জন্য কে দায়ী, তা নির্ধারণ করা হবে।

যোগাযোগ করা হলে চট্টগ্রাম বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন জহিরুল ইসলাম টিবিএসকে বলেন, 'ভিটিএমআইএস প্রতিবেদন অনুযায়ী, কুতুবদিয়া অ্যাঙ্কোরেজে দুটি মাদার ভেসেলের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে কোনো লাইটার জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য আমাদের কাছে নেই।'

Related Topics

টপ নিউজ

কুতুবদিয়া / জাহাজ / সংঘর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
    দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?
  • ছবি: সংগৃহীত
    ১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী
  • কোলাজ: টিবিএস
    জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • ভারতের মধ্যপ্রদেশে পুরোনো মসজিদের একাংশ ভাঙা নিয়ে উত্তেজনা, পুলিশের সঙ্গে সংঘর্ষ; আহত অন্তত ১২
  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • গেইট পাসের বাড়তি ফি নিয়ে সংঘর্ষের জেরে চট্টগ্রাম বন্দরে কনটেইনার ডেলিভারি বন্ধ
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে বসা নিয়ে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, আহত ৫
  • ব্রাহ্মণবাড়িয়ায় পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী

4
কোলাজ: টিবিএস
অর্থনীতি

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

5
ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন

6
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net